দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ১১:৪০
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনাসারাদেশ

ডুমুরিয়ার কাইনমারা ও ঘুরুনিয়া মাইক্রো ওয়াটারশেড পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

কর্তৃক mirkhairul.news জুলাই ৩০, ২০২৫
জুলাই ৩০, ২০২৫ ০ কমেন্ট 368 ভিউস
শেখ এনামুল বাসার টিটো, ডুমুরিয়া (খুলনা): ডুমুরিয়ায় নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে পরিচালিত সফল ফর সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (SAFAL for Integrated Water Resource Management-IWRM) প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন মাইক্রো ওয়াটারশেড (ছোট খাল) পুনঃখনন কার্যক্রম পর্যবেক্ষণ ও পরিদর্শন করলেন জেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সদস্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ নজরুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম সরদার, বিএডিসি’র নির্বাহী প্রকৌশলী জামাল ফারুক, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সামচুজ্জামান, জেলা মৎস্য অফিসার মোঃ বদরুজ্জামান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির, উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া, খুলনার ম্যানেজার মোস্তফা নূরুল ইসলাম, সিনিয়র প্রোগ্রাম অফিসার ড. এস এম ফেরদৌস ও উত্তরণ-এর প্রকল্প ব্যবস্থাপক মোঃ ইকবাল হোসেন।  ৩০ জুলাই বুধবার উপজেলার পুনঃখননকৃত ১৯০০ মিটার দৈর্ঘ্যের কাইনমারা ও ১১৬০ মিটার দৈর্ঘ্যের ঘুরুনিয়া মাইক্রো ওয়াটারশেড পরিদর্শন করেন জেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। পরিদর্শনকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মোঃ মনজুর আলম উপস্থিত ছিলেন। মাইক্রো ওয়াটারশেড পরিদর্শনকালে কর্মকর্তারা সলিডারিডাড ও উত্তরণ এর উদ্যোগে গঠিত মাইক্রো ওয়াটারশেড নির্বাহী কমিটির সাথে মতবিনিময় করেন। পুনঃখননকৃত মাইক্রো ওয়াটারশেডে কিছু নেট পাটা থাকায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার জরুরী ভিত্তিতে নেট পাটা অপসারণের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য মাইক্রো ওয়াটারশেড নির্বাহী কমিটির সদস্যদের অনুরোধ করেন। মাইক্রো ওয়াটারশেডের সাথে বিদ্যমান ফসলী জমির মালিকদের পক্ষে কাইনমারা মাইক্রো ওয়াটারশেডের সভাপতি মোঃ আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক মোঃ সাঈদ এবং ঘুরুনিয়া মাইক্রো ওয়াটারশেডের সভাপতি সরোজ কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক কমলেশ মন্ডল মাইক্রো ওয়াটারশেড পুনঃখননের গুরুত্ব বর্ণনা করেন। কৃষকরা বলেন, মাইক্রো ওয়াটারশেড পুনঃখননের ফলে এলাকায় সবজি ও ধান ফসলে সেচ দেয়া সহজ হয়েছে এবং সেচ খরচ কম হবে। কৃষকরা আরও খাল পুনঃখননের জন্য পরিদর্শনকারী কর্মকর্তাদের অনুরোধ করেন। উল্লেখ্য যে, সলিডারিডাড ও উত্তরণ খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের ৬টি উপজেলায় ৪৬টি মাইক্রো ওয়াটারশেড পুনঃখনন করেছে। এসব খাল খননের উদ্দেশ্য হচ্ছে-ফসলে ভূপরিস্থ পানির যথাযথ ব্যবহার ও প্রয়োজনে পানি নিস্কাশনের সুযোগ সৃষ্টি করা। অন্যান্যের মধ্যে সলিডারিডাড এর প্রোগ্রাম অফিসার সুব্রত রায়, উত্তরণ এর ওয়াটার ক্লাস্টার অফিসার শুকলা মন্ডল, ওয়াটার ক্লাস্টার ফ্যাসিলিটেটর পলাশ, রাজীব, ইমরান, তানভীর প্রমুখ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।
 উল্লেখ্য জেলা পর্যায়ের সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জন্য মাঠ (মাইক্রো ওয়াটারশেড) পরিদর্শন একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। এর মাধ্যমে কমিটির সদস্যরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করে থাকেন এবং পানি ব্যবস্থাপনার সমস্যা ও সম্ভবনা সম্পর্কে জানতে পারেন। সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জন্য মাঠ পরিদর্শন একটি নিয়মিত কার্যক্রম হওয়া উচিত, যা তাদের কাজের মান উন্নয়নে সহায়ক হবে।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় নিরাপদ পানি, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অবহিতকরণ সভা 
পরবর্তী পোস্ট
পানি ও জলবায়ু অধিকার নিশ্চিতকরণে বাজেট বৈষম্য বন্ধের দাবিতে পাইকগাছায় মানববন্ধন

রিলেটেড পোস্ট

খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

আগস্ট ৬, ২০২৬

খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...

আগস্ট ৪, ২০২৬

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

খুলনার লবণচরায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তলসহ তিন...

আগস্ট ২, ২০২৬

সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ...

আগস্ট ১, ২০২৬

ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাস্তির প্রতিবাদ

আগস্ট ১, ২০২৬

সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই ৩১, ২০২৬

জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting