দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:১৪
আশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসি ক্যাম্পেইন
সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ
সাতক্ষীরার নলতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নূরনগরে সড়ক সংস্কারে বেহাল দশা- দেখার কেউ নেই
তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
সাতক্ষীরায় ধান বোঝাই ট্রলির নিচে পড়ে চালক নিহত
কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ
খুলনায় দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিলিড নিউজ

আশাশুনির রুইয়ের বিলে সন্ত্রাসী হামলা

কর্তৃক SK Ferdous এপ্রিল ১২, ২০২৫
এপ্রিল ১২, ২০২৫ ০ কমেন্ট 358 ভিউস

#আহত-৬ ,২টি বাড়ি ভাংচুর
# -হামলাকারীদের মামলায় ২ জন জেল হাজতে
# মোশারফ গাইনের এজাহার দায়েরের প্রস্তুতি
# রড ,ধারালো দা ও লাঠিসোটা নিয়ে সিদ্দিক গাইনের নেতৃত্বে ১৫/২০ জনের সন্ত্রাসী বাহিনী হামলা চালায় ।

নিজস্ব প্রতিবেদক: আশাশুনির প্রতাপনগরের রুইয়ের বিলে সন্ত্রাসী হামলায় বাড়িঘর ভাংচুর সহ ৬ জন আহত হয়েছে । হামলাকারীরা উল্টো মামলা করে ক্ষতিগ্রস্থ মোশারফ গাইনের পরিবারকে হয়রানী করছে । ঘটনাটি ঘটেছে গত বুধবার সকাল ১০ টায় । হামলার শিকার রুইয়ের বিল গ্রামের খতিব আলী গাইনের পুত্র মোশারফ গাইন এই প্রতিবেদককে জানান, গত বুধবার ৯ এপ্রিল সকালে মামুন গাইনের স্ত্রী শারমিন সুলতানা দিঘলার বাইট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদের পৌঁছে দিতে যায় । এসময় সিরাজুল গাইনের স্ত্রী অকথ্য ভাষায় গালিগালাচ করে শারমিন সুলতানাকে । এই ঘটনায় প্রতিবাদ করায় সাইদুল ও মোশরফের ওপর হামলা করে সিদ্দিক বাহিনী ।

হামলায় গুরত্বর আহত আব্দুল মান্নান গাইনের পুত্র শাহাবুদ্দিন (২৭),মৃত সামাদ গাইনের পুত্র আব্দুল মালেক । এই দুজন বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি আছে । তাদের অবস্থা গুরত্বর, তাদের মাথায় ৬টি সেলাই দেয়া হয়েছে। ধারালো দায়ের কোপে তারা আহত হয় । এছাড়া আহত হয় আব্দুল মান্নানের পুত্র মেজবাউদ্দীন ,মোশারফ হোসনের স্ত্রী সালমা খাতুন ।
হামলাকারীরা ধারালো দা ,রড ও লাঠিসোটা নিয়ে হামলা চালায় । তারা ফজিলা খাতুন ও মোফাজ্জেলের বাড়ি ভাঙচুর করে।

হামলায় ৬ জন আহত হলেও দুইজন হাসপাতালে ভর্তি হয় । অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহন করে। হামলায় অংশ নেয় সিরাজুল ইসলাম , ইদ্রিস গাইন ,সাইফুল্লাহ গাইন , আল মামুন , তুহিন , সাদ্দাম, আজমল শেখ , উজ্বল শেখ, মিজানুর গাইন ও দাউদ গাইন সহ ২০ জন । এ হামলার ঘটনার দু‘মাস পূর্বে ইদ্রিস গাইনের পরিবারের পক্ষ থেকে আশাশুনি থানার ্ওসি বরাবর জমি জায়গা বিরোধ নিয়ে মোশারফ গাইনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয় । এই ঘটনায় এস. আই রাজিব রুইয়ের বিল গ্রামে গিয়ে জমি মাপা মাপি করে বিরোধ মিমাংশা করে আসে। এই বিষয় নিয়ে ইদ্রিস গাইনের পরিবার ও মোশারফ গাইনের পরিবারে মধ্যে টানাপোড়েন চলছিল । পরবর্তীতে ৯ এপ্রিল সকালে শিশুদের নিয়ে যাওয়ার পথে মোশারফ গাইনের পরিবার আক্রান্ত হলে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে । এদিকে হামলাকারী ইদ্রিস গাইনের পরিবারের ২ জন সদস্য আশাশুনি হাসপাতালে ভর্তি আছে । ইদ্রিস গাইন আশাশুনি থানায় মোশারফ গাইনের পরিবারের ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে । শুক্রবার রাত ১১ টায় পুলিশ সালাউদ্দীন , সাহাবুদ্দীন ্ও আব্দুল সালামকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে । । পুলিশের সাথে বাদী পক্ষও রাতে অভিযানে যায় । বাদীর ভাইপো তুহিন ও সাইফুল্লাহ রড দিয়ে শাহাবুদ্দিনকে বেদম মারপিট করে পুলিশের কাছে সেপার্দ করে। পুলিশ আব্দুল মান্নানের পুত্র সালাউদ্দীন ও আব্দুল ছালামকে গ্রেপ্তার করে । এদিকে শুক্রবার দিবাগত রাতে আনুলিয়া ইউনিয়নের একসোরা গ্রামের প্রতারক কালি দাশের পুত্র মহাদেব দাশ আশাশুনি থানার ওসির নাম করে মোশারফ গাইনের পরিবারের সদস্য আব্দুল হাকিমের নিকট থেকে ৫ হাজার এবং মেজবাহর নিকট থেকে ১০ হাজার টাকা তার নিজস্ব মোবাইলে (০১৯২৩-৮৭০১৩৮ ) বিকাশের মাধ্যমে গ্রহন করে। এই প্রতিবেদক মহাদেব দাশের কাছে তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে সাতক্ষীরা জেলা তারেক জিয়া পরিষদের সদস্য সচিব দাবী করেন।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ওসির নামে কথিত তারেক জিয়া পরিষদ নেতা মহান নাথের চাঁদাবাজি
পরবর্তী পোস্ট
কলারোয়ায় বি.এন.পি-আ’লীগ এক কাঁতারে

রিলেটেড পোস্ট

আশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসি ক্যাম্পেইন

মে ৭, ২০২৬

সাংবাদিকের ঘের লুটের নেতৃত্ব দিল ছাত্রলীগ নেতা

মে ৬, ২০২৬

খাজরায় স্কুল শিক্ষককে বিদায় সংবর্ধনা

মে ৫, ২০২৬

আশাশুনিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

মে ৩, ২০২৬

বড়দলের বুড়িয়ায় জেলা পরিষদের পুকুরের মাছ ধরে লুটপাটের অভিযোগ

মে ২, ২০২৬

বৈধ অর্থকে ঘুষের টাকা বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা

মে ১, ২০২৬

আশাশুনিতে মে দিবসে উপজেলা প্রশাসনের র‍্যালি ও পথ...

মে ১, ২০২৬

আশাশুনির হাজরাখালীতে বেড়িবাঁধ রক্ষার দাবীতে মানববন্ধন

মে ১, ২০২৬

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

এপ্রিল ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting