দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:২০
জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

আশাশুনিতে সাদা ফুলে ভরে গেছে সজিনা গাছ,ভাল ফলনের আশা চাষীদের

কর্তৃক mirkhairul.news মার্চ ৩, ২০২৫
মার্চ ৩, ২০২৫ ০ কমেন্ট 248 ভিউস

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি: আশাশুনির বিভিন্ন এলাকায় সাদা ফুলে ভরে গেছে সজিনা গাছ। আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে সজিনা গাছের ডালের গোড়া থেকে মাথা পর্যন্ত ফুল আর ফুল। এ সময় সজিনা গাছের পাতা ঝরে পড়তে শুরু করছে। তাই পাতাশূন্য ডালে থোকা থোকা সাদা ফুলের শোভা দেখে সকলে মোহিত হচ্ছে। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ১১টি ইউনিয়ন বসত বাড়ির উঠান, রাস্তার ধারে, আনাচে কানাচে ও পতিত জমির আইলে সজিনা গাছ আছে। প্রায় প্রতিটি বাড়িতে কমপক্ষে ১/২টি সজিনা গাছ রয়েছে। যত্ন ছাড়াই এসব গাছ বেড়ে উঠেছে। গাছে ফলনও ভালো হয়। প্রতি বছর সজিনার শাখা বা ডাল রোপণ করা হয়। তবে রোপণকৃত ডালের প্রায় ৩০ শতাংশ মারা যায়। এ উপজেলায় সজিনার ২টি জাত রয়েছে একটি হালো সিজিনাল এবং আরেকটি বারোমাসি সজিনা। সজিনার ফুল জানুয়ারির শেষ থেকে আসা শুরু করে এবং বারো মাসি সজিনার গাছে বছরে কয়েক বার ফুল আসে। তবে সব ফুল থেকে ফল হয় না। একটি বড় গাছে ৪ শত থেকে ৫ শত ফল ধরে। দেশে সাধারণ ডাল কেটে ডাল রোপণ করে সজিনা গাছ লাগানো হয়।কৃষি অফিস সূত্রে জানা গেছে, সজিনার মৌসুম শেষে এ বছরও ডাল রোপণ করা হবে। এ উপজেলার সব ধরনের মাটিতে সজিনা আবাদ ভালো হচ্ছে। সজিনা অতি পুষ্টি ও ভেজষ গুনে ভরা সবজি হিসেবে খুব দামি এবং এটিকে সুপার ফুড বলা হয়ে থাকে। সজিনা ও তার পাতা খাওয়া বাদেও গাছের শেকড় ও ছাল ভেষজ ঔষধ হিসেবে ব্যাপক কাজে লাগে। সজিনার ব্যাপক চাহিদা ও উচ্চ মূল্যে বিক্রি হওয়ায় উপজেলার কৃষকরা এখন পতিত জমিতে পরিকল্পিতভাবে সজিনা গাছ লাগিয়ে লাভবান হচ্ছে। উচ্চ মূল্য পাওয়ায় অনেকে বানিজ্যিকভাবে সজিনার চাষ করতে আগ্রহ দেখাচ্ছেন।উপজেলা কর্মকর্তা কৃষিবিদ সূত্রে জানান, ঠান্ডা-গরম, খরা সহিষ্ণু এ গাছ বাংলাদেশের সর্বত্রই জন্ম নেয়। এ বছর সজিনা গাছে ব্যাপক ফুল ধরেছে। সজিনা গাছের পাতা, ফুল, বাকল, শিকড় ইত্যাদি শরীরের জন্য উপকারী। কৃষি অফিস থেকে কৃষকদের পরিকল্পিতভাবে সজিনা ক্ষেত গড়ে তোলার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। এ বছর প্রাকৃতিক বড় ধরণের দুর্যোগ না হলে সজিনার বাম্পার ফলন হবে বলে আশা করা যায়। চাষী দেবব্রত বসাক জানান, জলবায়ু সহনশীলতা এটি শুষ্ক এবং কম উর্বর মৃত্তিকাতেও ভালোভাবে জন্মাতে পারে।সজিনার স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে এর পুষ্টিগুণের জন্য চাহিদা রয়েছে।সজিনা চাষের মাধ্যমে আশাশুনির কৃষকরা তাদের আয় বৃদ্ধি করতে পারবেন এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখতে পারবেন। এছাড়াও, সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করা হলে সজিনা চাষ আরও সম্প্রসারিত হতে পারে বলে তিনি অভিমত ব্যাক্ত করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ধারের চাউলই রোজায় আলেয়ার ভরসা
পরবর্তী পোস্ট
কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক

জুন ২২, ২০২৬

পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক

জুন ২২, ২০২৬

তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

জুন ২২, ২০২৬

আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...

জুন ২২, ২০২৬

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

জুন ২১, ২০২৬

শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...

জুন ২১, ২০২৬

শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

জুন ২১, ২০২৬

মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করবেন নবাগত...

জুন ২১, ২০২৬

সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভা...

জুন ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting