দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ২:৫৯
শ্যামনগরে অপমৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আল-আমিনকে...
শ্যামনগরে ডেন্টাল চেম্বারের আড়ালে যৌন হয়রানীর অভিযোগ
সরকারি জমিতে অবৈধ স্থাপনা অপসারণ করলেন এসিল্যান্ড
ঘেরের কাজে গিয়ে ফিরলেন লাশ: পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের...
আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি
ভারতে প্রবেশ কালে গাজীপুর ৪ আসনের এমপি সালাউদ্দীন...
তালায় জরাজীর্ণ স্কুল ভবন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক বাইরের দোকান...
ডুমুরিয়ায় বাসর রাতেই কাবিনের টাকা নিয়ে স্বামীর সাথে স্ত্রীর...
আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারে বাঁধ রক্ষা কাজে অনিয়ম, কাজ...
দরগাহপুর এসএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরতদের অব্যাহতির ঘটনা নিয়ে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মণিরামপুরসাংবাদিক

সংবাদ প্রকাশের জেরে মনিরামপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২১, ২০২৫
জানুয়ারি ২১, ২০২৫ ০ কমেন্ট 312 ভিউস

নিজস্ব প্রতিবেদক: যশোরের মনিরামপুরে সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধি ও মনিরামপুর প্রেসক্লাবের আইসিটি বিষয়ক সম্পাদক তাজাম্মুল হোসাইনের ওপর সন্ত্রাসী হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক তাজাম্মুল আহত হলে তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়। এ ঘটনা জানাজানি হলে সাংবাদিক মহলসহ এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ বিরাজ করে। পুলিশের এক সময়ের কতিথ সোর্স বুলবুল আহমেদ বুলি দালালের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ইতিপূর্বে দৈনিক গ্রামের কাগজসহ বেশ কয়েকটি দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে সাংবাদিক তাজাম্মুল হোসাইনের ওপর এ হামলা চালানো হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় বুলবুল আহমেদ বুলির বিরুদ্ধে মামলা করা হয়েছে। জানাযায়, উপজেলার পাড়িয়ালি গ্রামের বুলবুল আহমেদ বুলি ইতিপূর্বে ভাড়ায় মোটরসাইকেল চালানোর পাশাপাশি পুলিশের কতিথ সোর্স হিসেবে কাজ করতেন। এছাড়া সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে দু:সম্পর্কের ভাগ্নে পলাশ কুশরির সাথে মিলেমিশে পুলিশসহ বিভিন্ন দপ্তরে চাকুরি দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন বুলবুল আহমেদ বুলি দালাল। রাতারাতি মোটরসাইকেল চালক থেকে বানিয়ে ফেলেন অঢেল সম্পত্তি আর তাড়াতাড়ি হয়ে যান কোটি কোটি টাকার মালিক। পৌর শহরের দূর্গাপুর এলাকায় তার রয়েছে চারতলা বিশিষ্ট দুইটি ফ্ল্যাট বাড়ি। সম্প্রতি যশোরের ডিবি পুলিশ অভিযান চালিয়ে জাল সার্টিফিকেট, চেকবই, সিল এবং নগদ টাকাসহ আটক করে বুলি ও পলাশ কুশরিকে ডিবি ধরে নিয়ে যান। এ ঘটনায় থানায় মামলা হলে তারা বেশ কয়েকমাস জেল হাজতে থাকে। এ নিয়ে দৈনিক গ্রামের কাগজসহ বিভিন্ন দৈনিকে সচিত্র সংবাদ প্রকাশিত হয়। সোমবার দুপুর দুইটার দিকে পেশাগত দায়িত্ব পালনের জন্য উপজেলা পরিষদের সামনে গেলে তার উপর এ হামলা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় বুলবুল আহমেদ বুলি ও তার এক সহযোগী মোটরসাইকেলে করে এসে লোহার রড দিয়ে তাজাম্মুলের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে সাংবাদিক নেতৃবৃন্দ এবং পুলিশের এসআই অমিত কুমার হাসপাতালে গিয়ে তার খোজখবর নেন। হামলার ঘটনা জানতে বুলবুল আহমেদ বুলির মোবাইল ফোনে কল করা হলে তিনি বলেন, ভাই আমি এখন যশোরে আছি, পরে দেখা করে বিস্তারিত জানাবো। এদিকে সন্ত্রাসী হামলার ঘটনায় তাজাম্মুল হোসাইন বাদি হয়ে বুলবুল আহমেদ বুলির বিরুদ্ধে মামলা করেছেন। মনিরামপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার ইমদাদুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী জানান, এ ব্যাপারে কোন ছাড় দেওয়া হবেনা। ইতিমধ্যে বুলবুল আহমেদ বুলিকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছেন পুলিশ এবং তার কোন আপোষ হবে না।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সরকারী রাস্তা মৎস্যঘেরে, জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
পরবর্তী পোস্ট
কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রিলেটেড পোস্ট

আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি

মে ৯, ২০২৬

বৈধ অর্থকে ঘুষের টাকা বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা

মে ১, ২০২৬

সাগরদাঁড়িতে কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি, তালার...

এপ্রিল ২৭, ২০২৬

মনিরামপুরের বেলতলা হাজরাকাটি গ্রামে গৃহবধূ রেক্সোনার ওপর হামলা,...

এপ্রিল ১৬, ২০২৬

সাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালত

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরায় ছাত্রশিবিরের ইফতার মাহফিল

মার্চ ১৩, ২০২৬

ঈদকে সামনে রেখে সরকারি দপ্তরে হলুদ সাংবাদিকদের দৌরাত্ম্য...

মার্চ ১৩, ২০২৬

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান...

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

যশোরে ভাটার মেশিনে শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ৪ ঘন্টা পর...

নভেম্বর ১৪, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting