দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | সকাল ৬:০৫
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
পাইকগাছা

সরকারী রাস্তা মৎস্যঘেরে, জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২১, ২০২৫
জানুয়ারি ২১, ২০২৫ ০ কমেন্ট 295 ভিউস

প্রমথ রঞ্জন সানা, পাইকগাছা থেকে: সরকারী আইন উপেক্ষা করে সড়কের দুই পাশে অপরিকল্পিত ভাবে বেশ ক’টি মৎস্য লীজ ঘের গড়ে উঠেছে। সড়কটি ঘেরের বেড়িবাঁধ হিসেবে ব্যবহার করে আসছে লীজ ঘেরের মালিকেরা। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা মৎস্য ঘেরের কারণে ভাঙছে সড়ক। সরকার আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্প্রতি পাইকগাছা উপজেলার গদাইপুর, লতা, দেলুটি, লস্কর ইউনিয়নের বিভিন্ন সরকারি সড়কের এমন চিত্র দেখা যায়। দুই পাশে মাছের ঘের। মাঝ দিয়ে গেছে সড়ক। এতে সড়কগুলো অনেকটা মাছের ঘেরের বেড়িবাঁধের কাজ করছে। মাছের ঘেরের পানির ঢেউয়ের তোড়ে সড়কের বেশ কিছু অংশ ভেঙে গেছে। কোথাও ধ্বসে গেছে। ১৮ ফুটের রাস্তা ভেঙে ৩ ফুটে এসে দাঁড়িয়েছে। কোথাও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ৩ টি ইউনিয়নের হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে মধ্যে রয়েছে। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। সরজমিনে দেখা যায়, খুলনা জেলার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের নিমাইখালী রাস্তা (সবুর রোড)। এই রাস্তাটি ১৮ ফুট চওড়া ছিল। যে রাস্তা দিয়ে সাতক্ষীরা জেলার আশাশুনি হয়ে পাইকগাছা উপজেলার রাড়ুলী, গদাইপুর, লতা ও দেলুটি ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা। এ রাস্তা দিয়ে মানুষ লতা, দেলুটি ও গদাইপুর ইউনিয়নের বিলান জমিতে ধান ও মাছ চাষ করে গাড়ীতে করে আনা নেয়া করতো। কালের বিবর্তনে আজ নিমাইখালী (সবুর রোড) ১৮ ফুটের রাস্তা হারিয়ে যেতে বসেছে। তার একমাত্র কারণ হচ্ছে এই রাস্তার দু’পাশে কচুবনিয়া, বয়রা, কুলতলা, ভেটকা, ঘোষাল মৌজায় এক শ্রেণির স্বার্থান্বেষী মৎস্য চাষ করলেও সরকারি বিধি মতে রিং বাঁধ দেয়ার কথা থাকলেও প্রশাসনকে বৃদ্ধা আঙুল দেখায়ে চলেছে। নেই কোন বিকল্প বাঁধ। যে কারণে রাস্তাটি ভাঙতে ভাঙতে ১৮ ফুটের রাস্তা ৩ ফুটে দাঁড়িয়েছে। ইতিপূর্বে রাস্তাটি গদাইপুর ইউনিয়ন পরিষদ কিছুটা ইটের সলিং রাস্তা করলে পানির তোড়ে মাটি সরে কোথাও কোথাও ধ্বসে পড়েছে। ইউপি সদস্য আবুল হাসান জানান, ইতোমধ্যে ইউনিয়ন পরিষদ থেকে ইটের সলিং রাস্তা করার জন্য ৩ লক্ষ্য টাকা বরাদ্দ দিলেও প্রকল্পের সভাপতি কাজ করতে পারছে না। কারণ ১৮ ফুটের মাটির রাস্তা কোথাও ৩-৪ ফুট চওড়া রয়েছে। মৎস্যঘের মালিকদের উপজেলা মাসিক সমন্বয় সভায় সরকারী রাস্তা পাশ দিয়ে গাইড লাইন রাস্তা করে তাদের ঘের করার সিদ্ধান্ত থাকলেও অদ্যাবধি কেউ মেনে চলেনি। সেজন্য নিমাইখালী রাস্তার দু’পাশে রিং বাঁধ দিয়ে ইটের সলিং এর রাস্তা করার জন্য জরুরি ভাবে উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত
পরবর্তী পোস্ট
সংবাদ প্রকাশের জেরে মনিরামপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

পাইকগাছায় ৪ লক্ষ অবৈধ চিংড়ি রেনু জব্দের পর...

জুলাই ১৯, ২০২৬

পাইকগাছায় কাঁচা রাস্তা ও জরাজীর্ণ কালভার্টে আটকা হাজারো...

জুলাই ৭, ২০২৬

ঘেরঞ্চলের চাষিরা অবৈধ-রুগ্ন ভেনামী চিংড়ি পোনার কবলে

জুলাই ৪, ২০২৬

পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের জমি জোরপূর্বক জবরদখলে...

জুলাই ৪, ২০২৬

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

পাইকগাছা পৌরসভার ৫২ কোটি ১৯ লক্ষ টাকার বাজেট...

জুন ৩০, ২০২৬

পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

জুন ৩০, ২০২৬

পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষ...

জুন ২৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting