দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ১২:০১
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটামাহে রমজানরাশিফলসাতক্ষীরা জেলা

দেবহাটায় ক্রয়কৃত জমি দখলে নিতে হয়রানি, থানায় অভিযোগ

কর্তৃক mirkhairul.news জানুয়ারি ২, ২০২৫
জানুয়ারি ২, ২০২৫ ০ কমেন্ট 465 ভিউস

নিজস্ব প্রতিবেদক: দেবহাটার চাঁদপুরে অন্যের ক্রয়কৃত জমি দখল করতে না পেরে উল্টো হয়রানি সহ মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে রুহুল আমিন লিটন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় জমির ক্রয়কৃত মালিক কামটা গ্রামের মৃত মাজেদ সরদারের পুত্র মাসুদ রানা প্রশাসনের হস্তক্ষেপ কামনা এবং নিরাপত্তা চেয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে উপজেলার চাঁদপুর গ্রামের আক্তার গাজীর ছেলে রুহুল আমিন লিটন (৪২), লিটনের স্ত্রী রুপালী খাতুন (৩৫), রামনাথপুর গ্রামের মৃত কাশেম গাজীর ছেলে আক্তার গাজী (৬৫) কে অভিযুক্ত করা হয়েছে। জানা গেছে, মাসুদ রানা নামের এক যুবক কামটা গ্রামের মোক্তার আলী গাজী, হাসান আলী গাজী এবং আরশাফ আলী গাজীর নিকট থেকে ৬২৯ নং দলিল মূলে রামনাথপুর মৌজায় ৪১.২৫ শতক জমি ক্রয় করেন। যার খতিয়ান নং-৩২৬৯, দাগ নং-৫০৪ ও ৫০৫ নং দাগে উক্ত জমি ক্রয় করার পর থেকে তিনি নিজে ভোগ দখল করে আসছেন। কিন্তু ওই জমির দক্ষিণ পাশে বসবাসকারী কামটা গ্রামের আক্তার গাজীর ছেলে রুহুল আমিন লিটন দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা করে আসছেন। তিনি ওই জমি দখলে নিতে দীর্ঘদিন ধরে নানা ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনকি বিষয়টি নিয়ে বহুবার গ্রাম্য শালিশ ও প্রশাসনিক ভাবে বসাবাসি হয়। এরপরেও একের পর এক ঝামেলা করতে থাকে লিটন ও তার পরিবার। কয়েকদিন পূর্বে ওই জমিতে মাপ জরিপ ও সীমানা নির্ধারণ করতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে এগিয়ে এসে হামলার চেষ্টা করে লিটন। এ বিষয়ে ক্রয়সুত্রে মালিক মাসুদ রানা জানান, কিছুদিন পূর্বে আমার ক্রয়কৃত ওই জমিতে যাওয়ার জন্য সরকারি রাস্তার পাশে খাস জমির উপর দিয়ে চলাচলের রাস্তা নির্মান করতে গেলে নানা ভাবে হয়রানি শুরু করে লিটন। আমি সরকারি জমি বাদ রেখে ক্রয়কৃত জমিতে সীমানা প্রাচীর করার জন্য প্রস্তুতি নিলে বাধাগ্রস্থ করে আমার কাছে ১০ লাখ টাকার চাঁদার দাবি করে লিটন। আমি টাকা না দিলে আমাকে বিভিন্ন ভাবে হয়রানি ও মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো সহ বিভিন্ন হুমকি দিতে থাকে। আমি তার কথায় ভীত না হয়ে নিজ জমিতে গেলে ২০২৪ সালের ২৩ জুলাই তারিখে সে নাটক সাজিয়ে দেবহাটা থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করে। পাশাপাশি রান্না ঘরে নিজেরা আগুন দিয়ে আমাদের উপর দোষারোপ করে। আমি নিজে গিয়ে তাদের দেওয়া আগুন নিভিয়ে দেই। যার ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে। এছাড়া বিষয়টি নিয়ে ইতোপূর্বে থানা সহ বিভিন্ন স্থানে সালিশ হয়েছে। সেখানে লিটন সুষ্ঠ সমাধান মেনে নিলেও পরবর্তীতে আমাকে বিপদে ফেলতে একের পর এক নাটক সৃষ্টি করে হয়রানি করছে। আমি যাতে ক্রয়কৃত জমি দখল না রাখতে পারি সে জন্য এমন চক্রান্ত করছে সে। আরো বলেন, লিটন নিজে ভূমি দস্যু হয়ে খলিশাখালিতে জমি দখল, সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়েন। এছাড়া দিন দুপুরে মানুষের বসতবাড়ি ভাংচুর ও লুটপাট করতে গিয়ে গত ১৬ মে তারিখে দেবহাটা থানায় ১০/৪২ নং মামলার আসামী সে। ওই মামলায় সে জেলে যায়, পরে জামিনে বাড়িতে এসে আমাকে হয়রানি করে চলেছে। এ ধরণের সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে দীর্ঘদিন। তার পিতা একজন ওয়ার্ড আওয়ামীলীগের কাউন্সিলার। সে বার বার শালিসে বসে মিমাংশা মেনে নিলেও পরে আবার তা অমান্য করে। আমি তার হয়রানি থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) হযরত আলী জানান, লিখিত অভিযোগ পেয়েছি। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে উভয় পক্ষকে ডেকে শান্তিপূর্ণ ভাবে মিংমাসা করার হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বড়দলে ঘেরাবেড়া গাছ কেটে ঘর ভেঙ্গে জবর দখলের চেষ্টা
পরবর্তী পোস্ট
দেবহায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

রিলেটেড পোস্ট

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting