দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৭:১০
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিরাশিফলসাতক্ষীরা জেলা

জনতা ব্যাংক উজিরপুর শাখা স্থানান্তর বন্দের দাবিতে মানববন্ধন

কর্তৃক mirkhairul.news ডিসেম্বর ২৩, ২০২৪
ডিসেম্বর ২৩, ২০২৪ ০ কমেন্ট 493 ভিউস

আশাশুনি সংবাদদাতা: জনতা ব্যাংক উজিরপুর শাখাকে অন্যত্র স্থানান্তর বন্দের দাবীতে উজিরপুর বাজার ও মৎস্য সেটসহ পার্শ্ববর্তী এলাকার শত শত ব্যবসায়ী মানববন্ধন করেছেন। রবিবার দুপুরে ব্যাংকের সামনে মেইন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী, জন প্রতিনিধি, ব্যাংকের গ্রাহকবৃন্দ ও এলাকাবাসীর আয়োজনে মাননববন্ধনে সভাপতিত্ব করেন, চাঁদখালী জামে মসজিদের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম গাইন। মানববন্ধনের শেষ পর্যায়ে ব্যাংকের ম্যানেজার মোঃ কামরুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুর রহমান, জামায়াতের উপজেলা সহ সেক্রেটারী আবু ইসলাম মোড়ল, প্রভাষক আঃ রহমান মোড়ল, শিক্ষক আঃ মান্নান, ইউপি সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, বাজার কমিটির সাবেক সেক্রেটারী ও ইউনিয়ন বিএনপি সভাপতি আবু সিদ্দিক গাজী, মেম্বার ইব্রাহিম খলিল, মেম্বার আবুল কালাম আজাদ, মেম্বার অমল সরকার, মেম্বর আঃ সাত্তার মোড়ল, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন। বক্তাগণ বলেন, ৪৪ বছর আগে আমাদের আন্তরিক সহযোগিতায় ব্যাংকটি চালুর পর থেকে সুন্দর অবস্থানে পৌছেছে। উজিরপুর একটি প্রসিদ্ধ বাজার, মৎস্য সেটে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয়ে থাকে। এটি সেফ জোনে অবস্থিত, বহু প্রতিষ্ঠান ও সকল মানুষের সহযোগিতায় ব্যাংকটি শান্তিপূর্ণ ভাবে ও নিরাপত্তার সাথে চলে এসেছে। ব্যাংকটিকে স্থানান্তরের চক্রান্তের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, কোন ভাবেই আমরা চক্রান্ত সফল করতে দেবনা। যত শীঘ্রই সম্ভব নতুন রুচি সম্মত বিল্ডিং নির্মান করে দেব। এরপরও স্থানান্তরের ষড়যন্ত্র করা হলে কঠোর প্রতিরোধের কর্মসূচি নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দেন। মানববন্ধনে ব্যাংকের শাখা ব্যবস্থাপক কারুজ্জামান উপস্থিত হয়ে ঘোষণা করেন, অন্যত্র যাওয়ার চেষ্টা করতে আমরা বাধ্য হয়েছিলাম। আমরা যেমন আপনাদের দারা অসম্মানিত হয়নি, আমরাও আপনাদেরকে অসম্মানিত করিনি। আজকে বুঝলাম আপনারা ব্যাংকটিকে কতটা ভাল বাসেন। আমি ইতিমধ্যে নতুন স্থানে কাজ বন্ধ করতে জানিয়ে দিয়েছি। ডিজিএম মহোদয়কে আপনাদের কথা জানিয়েছি। এখানে চুক্তি নবায়ন করা হয়েছে। নতুন গ্রাহক ও লেনদেন বৃদ্ধিসহ আপনাদের সহযোগিতা আরও বৃদ্ধি করা হলে আমরা আপনাদের পাশে থাকতে পারবো আশা করি। ম্যানেজারের আশ্বাসে আশ্বস্থ হয়ে উপস্থিত জনতা হাততালি ও শ্লোগান দিয়ে স্বাগত জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আওয়ামী ঘরোনার ব্যক্তিদের নিয়ে আলিপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন অবাঞ্চিত ঘোষণা করে ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের প্রতিবাদ সমাবেশ
পরবর্তী পোস্ট
আশাশুনিতে সমাজকল্যাণ পরিষদে অর্থে ভিক্ষুক পুনর্বাসন ও অনুদান বিতরণ

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting