দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ১০:৪৯
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...
চুকনগরের আপার ভদ্রা নদী খনন প্রকল্পের কারণে উচ্ছেদ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

আশাশুনি ইউসিসিএ এর দূর্ণীতি ও জালিয়াতির প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

কর্তৃক mirkhairul.news নভেম্বর ২১, ২০২৪
নভেম্বর ২১, ২০২৪ ০ কমেন্ট 230 ভিউস

 

আশাশুনি সংবাদদাতা ঃ আশাশুনিতে ইউসিসিএ লিঃ এর সভাপতি মোঃ মনিরুজ্জামান ও এআরডিও মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অনিয়ম দুর্ণীতি ও স্বাক্ষর জালিয়াতির সুবিচার দাবী করে ব্যবস্থপনা কমিটি থেকে পদত্যাগকারী ৫ সদস্য সংবাদ সম্মেলন করেছেন। বুধবার বিকালে আশাশুনি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ব্যবস্থপনা কমিটি থেকে পদত্যাগকারী মনিষ কুমার মন্ডল, সিদ্ধার্থ কুমার গাইন, ইয়াছিন আলী, কামরুল ইসলাম ও আব্দুল মালেক গাজী লিখিত বক্তব্যে বলেন, বিগত ১৩/১২/২০২২ তাং ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে তারা সদস্য পদে নির্বাচিত হন এবং ১৯ তারিখে কমিটির প্রথম সভা থেকে তারা সবাই যোগদান করে এসেছেন। আগামী ২০২৫ সালের ১২ডিসেম্বর কমিটির মেয়াদ শেষ হবে। শুরু থেকে সভাপতি বিভিন্ন ভাবে অনিয়ম, দুর্ণীত ও স্বেচ্ছাচারিতার সাথে জড়িয়ে পড়েন। পরবর্তীতে এআরডিও মোস্তাফিজুর রহমানকে সাথে নিয়ে তার অন্যায়ের দৌরাত্ম্য বাড়িয়ে দেন। ৪নং ব্লকের সদস্য আব্দুল মান্নান মৃত্যু বরণ করলে শুণ্য পদে ৩০দিনের মধ্যে মনোনীত কোন সদস্যকে মিটিং এর সিদ্ধান্ত মতে কো-অপট করতে হয়। কিন্তু বিগত ৬মাসেও তা করা হয়নি। গত ০৪ জুন বিল্লাল হোসেনকে কমিটির কোন সিদ্ধান্ত ছাড়াই বাড়ী থেকে ডেকে এনে রেজুরেশন খাতায় স্বাক্ষর করিয়ে নেন। যা নিয়ম বহির্ভূত হয়েছে। আমরা দায়িত্ব পালন করতে গিয়ে জানতে পারলাম নির্বাচনের ৬০ কর্মদিবসের মধ্যে কমিটিতে ৪জন সরকারী কর্মকর্তা কো-অপট করার কথা থাকলেও বিগত ২বছরে কোন মিটিংয়ে অফিসারবৃন্দ আসেননি। সমবায় আইন দ্বারা ইউসিসিএ লিঃ পরিচালিত হয়ে থাকলেও সমবায় অফিসার বা তার মনোনীত কোন প্রতিনিধি কোন দিনই মিটিংয়ে উপস্থিত হননি। নির্বাচিত কমিটির অর্ধেকাংশ অর্থাৎ ৪জন এবং সরকার কতৃর্ক মনোনীত সদস্যের অনুন্য ৫০শতাংশ অর্থাৎ ২জন সদস্যের উপস্থিতিতে সভার কোরাম পূর্ণ হবে মর্মে নিয়ম থাকলেও গত দুই বছরে তা মানা হয়নি। সুতারাং এই কমিটির কার্যক্রম আমাদের কাছে জবাবদিহিতা মূলক মনে হয়নি। এসমস্ত অবৈধ সিদ্ধান্তের বিষয়ে আমরা বাঁধা সৃষ্টি করলে সভাপতি মোঃ মনিরুজ্জামান কোন তোয়াক্কা করেননি। বরং স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিয়ে ইচ্ছেমত চলে এসেছেন। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে গত ৭নভেম্বর’২৪ সদস্য পদ থেকে আমরা ৫জন স্বেচ্ছায় পদত্যাগ করি। পদত্যাগ করার পর থেকে সভাপতি আমাদেরকে বিভিন্ন ভয়ভীতি, হুমকি ধামকি ও মিথ্যা মামলার ভয় দেখিয়ে আসছেন। এমনকি নিজেদের অবৈধ ক্ষমতা ধরে রাখার স্বার্থে আমাদের স্বাক্ষর জাল করে ব্লক নং ভূল করে কম্পিউটারে লেখা তারিখ কেটে কলম দিয়ে কাটাকাটি করে ভূয়া পদত্যাগ প্রত্যাহার পত্র গত ১২ নভেম্বর যুগ্ম নিবদ্ধকের দপ্তরে প্রেরণ করেছে। সংবাদ সম্মেলনে ভূয়া স্বাক্ষর জাল সৃষ্টিকারী কুচক্রী মহলের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করে পূর্বের পদত্যাগ পত্রের উপর অনড় থেকে স্বাক্ষর জালিয়াতির সুবিচার প্রার্থনা করেন তারা এবং এই অবৈধ কমিটির উপর অনাস্থা ঘোষণা করেন ৫জন পদত্যাগকারী সদস্য। সমবায় আইন ভঙ্গকারী, সরকারী ট্রেজারী ফাঁকি, ভূয়া নিবন্ধন সৃষ্টিকারী উক্ত অবৈধ কমিটি বাতিল পূর্বক অত্র প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সচল রাখা এবং ঋণের কার্যক্রমের ধারা গতিশীল করতে একটি অন্তর্বর্তী কমিটি গঠনের দাবী জানান সংবাদ সম্মেলনকারীবৃন্দ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় বিআরডিবি’র যৌথসভা ও ই-প্রশিক্ষণের টাকা আত্মসাৎ
পরবর্তী পোস্ট
আনুলিয়ার বহুরুপী জালালের ষড়যন্ত্রের প্রতিকারে বিএনপি’র সংবাদ সম্মেলন

রিলেটেড পোস্ট

প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

এপ্রিল ১৯, ২০২৬

রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন

এপ্রিল ১৯, ২০২৬

আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম

এপ্রিল ১৯, ২০২৬

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

এপ্রিল ১৯, ২০২৬

আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...

এপ্রিল ১৯, ২০২৬

 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...

এপ্রিল ১৯, ২০২৬

চুকনগরের আপার ভদ্রা নদী খনন প্রকল্পের কারণে উচ্ছেদ...

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting