দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ৮:২১
আশাশুনি কিন্ডারগার্টেন পরিষদের দ্বি-মাসিক সভা ও শিক্ষক প্রশিক্ষণ
‘হাসিমুখে ফল উৎসব’—প্রবীণদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল ভিবিডি...
সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন কমিটির...
খাজরায় নিজ অর্থায়নে চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমানের রাস্তা...
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ব্যাপক ফাটল, প্লাবনের শঙ্কায় খাজরা...
শ্যামনগরে জমি বিরোধে পাল্টা সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ...
দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক...
কালিগঞ্জের তালতলা-কালিকাপুর সড়ক চলাচলের অনুপযোগী:-
শ্যামনগরে গলায় ফাঁস দিয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু,...
আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনারাজনীতিসারাদেশ

শান্তিকামী সমাজ গঠনে আপনাদের কলম হোক মুক্ত : জামায়াতের আমির

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২৮, ২০২৪
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ০ কমেন্ট 337 ভিউস

মেহেদী হাসান, খুলনা থেকে:

সাংবাদিকদের উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। সেই কালো বলার পাল্লাই যদি আমিও পড়ে যাই, তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি তখন বুঝব যে আমাকে সাদা হতে হবে। কিন্তু সাদাকে কালো বানানো এবং কালোকে সাদা বানানো এটা গুরুতর অন্যায়। এটা আমরা গত ১৫ বছর বেদনাদায়কভাবে লক্ষ করেছি। এখনো যে তার প্রভাব চলে গেছে তা আমি মনে করি না। এখনো কিছু কিছু প্রভাব রয়ে গেছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় খুলনা প্রেসক্লাব পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। খুলনা প্রেসক্লাবের আয়োজনে হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জামায়াতের আমির বলেন, সাংবাদিকরা সমাজের চতুর্থ স্তম্ভ। সেই স্তম্ভটা অত্যন্ত মজবুত। কারও চোখের দিকে, মুখের দিকে তাকিয়ে সাংবাদিকতা হয় না। সাংবাদিকতা জিনিসটা একেবারেই ভিন্ন। এখানে তিনটি জিনিস লাগে। একটি হচ্ছে সত্যসন্ধানী মন, দ্বিতীয়টি হচ্ছে সাহস এবং তৃতীয় হচ্ছে যথাযথ সময়ে চেষ্টা। আপনাদের কাছে অনুরোধ আমাকে বা অন্য কাউকে ফেভার বা ডিজফেভার করার প্রয়োজন নেই। আপনাদের কাছে যেটা সত্য সেটাকেই তুলে ধরবেন।

তিনি আরও বলেন, আমি অভিভূত হয়েছি, খুলনায় আলাদা দুটি ইউনিয়ন আছে, কিন্তু সব মিলে একটি ঐক্যবদ্ধ প্রেসক্লাব আছে, খুবই সুন্দর। এটাই সৌন্দর্য। আপনাদের এটা বহাল থাকুক দোয়া করি। একটি সুশীল, সভ্য, সুস্থ এবং শান্তিকামী সমাজ গঠনে আপনাদের কলম হোক মুক্ত। মুখও হোক মুক্ত, সেই দোয়া করি।
মতবিনিময় সভা শেষে জামায়াতের আমির বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিজেফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন।

মতবিনিময় সভায় বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সভায় স্বাগত বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবে আহ্বায়ক এনামুল হক এবং সঞ্চালনা করেন সদস্যসচিব রফিউল ইসলাম টুটুল। এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, নির্বাহী সদস্য মিজানুর রহমান মিলটন ও আহমদ মুসা রঞ্জু, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান ও এস এম জাহিদ হোসেন, ক্লাবের সিনিয়র সদস্য আশরাফ—উল—হক, মোঃ আনিসুজ্জামান, ক্লাব সদস্য এস এম সাহিদ হোসেন, মোঃ মোজাম্মেল হক হাওলাদার, রকিব উদ্দিন পান্নু, এইচ এম আলাউদ্দিন, আবুল হাসান হিমালয়, মোঃ আমিরুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, দেবব্রত রায়, শেখ কামরুল আহসান, শেখ শামসুদ্দীন দোহা, এস এম আমিনুল ইসলাম, মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), মোহাম্মদ মিলন, এস এম নূর হাসান জনি, শেখ আব্দুল হামিদ, মোঃ আসাফুর রহমান কাজল, মোঃ কলিন হোসেন আরজু, মোঃ এরশাদ আলী, মোঃ রাশিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক রানা, এহতেশামুল হক শাওন সাংবাদিক আবদুল খালেক আজিজীসহ খুলনা প্রেসক্লাবের স্থায়ী ও ইউজার সদস্য এবং খুলনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আলোচিত শিববাটী ব্রীজের টোল মুক্ত করার দাবিতে কঠোর অবস্থানে শিক্ষার্থীরা
পরবর্তী পোস্ট
বিশ্বমঞ্চে সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে যা বললেন ড. ইউনূস

রিলেটেড পোস্ট

কেন্দ্রীয় শিবিরের কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হলেন সাতক্ষীরার...

জুলাই ১৪, ২০২৬

অবসান হলো দীর্ঘদিনের দুর্ভোগের কয়রা ও শ্যামনগরবাসীর স্বপ্নের...

জুলাই ৮, ২০২৬

পাইকগাছায় কাঁচা রাস্তা ও জরাজীর্ণ কালভার্টে আটকা হাজারো...

জুলাই ৭, ২০২৬

শতবর্ষী বিদ্যালয়ে ঝুঁকির মধ্যে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ৬, ২০২৬

খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

জুলাই ৬, ২০২৬

ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম

জুলাই ৫, ২০২৬

পরানদহা ব্রিজ সংস্কার কাজ পরিদর্শনে এমপি মুহাদ্দিস আব্দুল...

জুলাই ৫, ২০২৬

এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

জুলাই ৪, ২০২৬

ঘেরঞ্চলের চাষিরা অবৈধ-রুগ্ন ভেনামী চিংড়ি পোনার কবলে

জুলাই ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting