দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৩১
কলেজছাত্র জাকারিয়া হত্যা: দুই আসামির ৫ দিনের রিমান্ড
শ্যামনগরে যুবককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ...
শ্যামনগরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি
লবণাক্ততার বাধা পেরিয়ে পাইকগাছায় মাল্টা চাষে সাবেক ব্যাংকারের...
আশাশুনিতে পুলিশের অভিযান গ্রেফতার ৭
আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ...
নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ক প্রশিক্ষণের...
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান: সামর্থ্য...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরমণিরামপুরযশোররাজনীতি

‘চাঁদাবাজি দলবাজি দখলদারিত্বের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন’-কমরেড প্রিন্স

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২২, ২০২৪
সেপ্টেম্বর ২২, ২০২৪ ০ কমেন্ট 369 ভিউস

রুবেল হোসেন: যশোরের মনিরামপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত জনসভায় সিপিবি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা কমরেড রুহিন হোসেন প্রিন্স দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সারাদেশে সার্বজনীন রেশন ব্যবস্থা চালুর দাবি জানিয়ে বলেছেন, সাধারণ মানুষ কস্টে আছে। অনেক স্থানের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থা উত্তরণে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখাতে সরকার ব্যর্থ হয়েছে।
সমাবেশে রুহিন হোসেন প্রিন্স বলেন, সরকার কি করছে, কি করতে চায়? এসব কথা দীর্ঘদিন ধরে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা গণতান্ত্রিক রাজনৈতিক দল, রাজনীতিবিদরা জানেন না। তিনি প্রশ্ন করেন, তাহলে কাদের সাথে কথা বলে অন্তবর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে? দেশবাসী তা জানতে চায়।
তিনি বলেন, গন অভ্যুত্থানে ছাত্র জনতা বিজয়ী হলেও কোন কোন দল বা গোষ্ঠী এ বিজয়কে তাদের বিজয় হিসেবে দেখিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দলবাজি, দখলদারিত্ব অব্যাহত রেখেছে। কোথাও কোথাও এসব ক্ষেত্রে অন্তবর্তীকালীন সরকারের সহায়তাও পাচ্ছে। তিনি সরকারকে এসব চাঁদাবাজি দলবাজি দখলদারিত্বের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আহ্বান জানান। তিনি বলেন বিগত সরকার গুলো উন্নয়নের নামে খাল বিল পর্যন্ত দখল করেছিল। এর অবসান ঘটাতে হবে। তিনি ভবদহ এর জলাবদ্ধতা দূর করতে পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করে বলেন,যশোর অঞ্চলের মানুষের দুঃখ দুর করতে জীবন জীবিকা বাঁচাতে, সরকারের জরুরী কাজ হিসেবে অবিলম্বে ভবদহ এলাকার জলাবদ্ধতা দূর করতে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে।
রবিবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় মনিরামপুর, দক্ষিণমাথা বাস স্ট্যান্ড এ সিপিবি মনিরামপুর উপজেলা সভাপতি কমরেড আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। অন্যদের মধ্যে সিপিবি যশোর জেলা সভাপতি অ্যাড. আবুল হোসেন, সাধারণ সম্পাদক ইলাহদাদ খান, অ্যাড.আমিনুর রহমান হিরু, শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, অধ্যাপক গাজী গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা অভিমান্যু মন্ডল, কৃষক নেতা আব্দুর রহিম, অধ্যাপক চিন্ময় মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। জনসভা পরিচালনা করেন মুহিবুল্লাহ মুহিব।
কমরেড রুহিন হোসেন প্রিন্স নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের আলোচনা শুরুর আহ্বান জানিয়ে বলেন, সরকারের কার্যক্রমের রোডম্যাপ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে দেশবাসী পরিস্কার ধারণা পাচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে দেশী-বিদেশী আধিপত্যবাদী শক্তি তাদের স্বার্থে ক্ষমতাসীনদের ব্যবহার করতে চাইবে। যা গনতন্ত্র ও দেশের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে।
তিনি বলেন,” গন অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটালেও এর সুফল এখনো সাধারণ মানুষ পাচ্ছেন না। এটা নিশ্চিত করতে কৃষক ক্ষেতমজুর শ্রমিক এর স্বার্থে নীতি গ্রহণ করতে হবে। লুটেরাদের উচ্ছেদ করতে হবে। অর্থনৈতিক দূর্বৃত্তায়নের ধারা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তরুণ যুবদের কর্মসংস্থানসহ সব মানুষের স্বাস্থ্য চিকিৎসার নিশ্চয়তা দিতে হবে।”
সমাবেশ শেষে একটি মিছিল মনিরামপুর এর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাটকেলঘাটায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংসে পরিবেশক প্রীতি সম্মেলন অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
হাসিনা আমলের চেয়েও দুর্নীতি বেশি হচ্ছে : নতুনধারা

রিলেটেড পোস্ট

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী...

অক্টোবর ৭, ২০২৬

শ্যামনগরে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

অক্টোবর ৭, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...

অক্টোবর ৫, ২০২৬

মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা

অক্টোবর ৪, ২০২৬

শ্যামনগরে মৎস্যজীবী দলের প্রতিবাদ মিছিল

সেপ্টেম্বর ২৮, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...

আগস্ট ১৫, ২০২৬

বঙ্গবন্ধুর নাম কেউ মুছে ফেলতে পারবে না—- সজিব...

আগস্ট ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting