দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৬:৪৬
১৭ বছর পর ফিরছে চ্যানেল ওয়ান: সাতক্ষীরা প্রতিনিধি...
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে সরকারি খালের দখলদার সরকারি চাকরিজীবীর বাবা
কালিগঞ্জে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...
বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদ ও হেফজ খানায়...
তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...
গদাইপুরে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট “সিরাজ সাংস্কৃতিক মেলা”...
শ্যামনগরে খাদ্যবান্ধব কার্ড সংস্করণে অর্থ আদায়ের অভিযোগ ! 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় বিরামহীন বর্ষণে জনজীবন স্থবির, ভেসে গেছে মাছ ও ফসলি মাঠ, জলমগ্ন বিস্তীর্ণ জনপদ

কর্তৃক SK Ferdous সেপ্টেম্বর ১৬, ২০২৪
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ০ কমেন্ট 278 ভিউস

কামরুল হাসান, কলারোয়া থেকে:

নিম্নচাপ জনিত টানা তিনদিনের বিরামহীন বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে কলারোয়া। দমকা হাওয়ার সাথে ভারী ও অতিভারী বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে ব্যাহত হচ্ছে পাঠদান। ফসলি মাঠ, মাছের ঘের পানিতে ভেসে গেছে। অনেক বাড়িঘরে পানি ঢুকে যাওয়ায় মানুষ অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন। ঘরবন্দি হয়ে পড়ায় শ্রমজীবী জনগোষ্ঠী বিপাকে পড়েছেন ।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের দেওয়া তথ্যে জানা যায়, গত শুক্রবার থেকে রোববার দুপুর পর্যন্ত সাতক্ষীরায় ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কলারোয়ায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫৭ মিলিমিটার, যা চলতি বছরে এ অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত। সোমবার দুপুর থেকে এ অবস্থার উন্নতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল জানান, তাঁর স্কুল প্রাঙ্গণ, বারান্দা ও ক্লাসরুমে পানি ঢুকে জলাবদ্ধ হয়ে পড়েছে। এমনকি পৌরসভার ৯নং ওয়ার্ড মির্জাপুরের বিভিন্ন এলাকা ও রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে। অনেকের বাড়ির উঠানে পানি উঠেছে।

মির্জাপুর গ্রামের সোহেল হোসেন রফু, পশ্চিমপাড়ার জাকির হোসেন, শেখপাড়ার আব্দুস সাত্তার, দক্ষিণপাড়ার হাবিবুর রহমানসহ মির্জাপুরের স্থানীয় বাসিন্দারা জানান, পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় ও পানি নিষ্কাশন রুদ্ধ হাওয়ায় প্রতিবছর বর্ষা মৌসুমে এলাকাবাসী পানিবন্দি হয়ে চরম দুর্ভোগ মোকাবিলা করেন। বেত্রবতী মাধ্যমিক বিদ্যালয়, মির্জাপুর সরকারি প্রাইমারি স্কুল জলমগ্ন হওয়ায় শিক্ষার্থীদের স্কুলের যাতায়াতসহ লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। গোটা পৌর এলাকার চিত্র প্রায় অভিন্ন। উপজেলা পরিষদ ও এর আবাসিক এলাকার অনেক স্থানে পানি ঢুকে পড়েছে বলে সাংবাদিক আসাদুজ্জামান আসাদ জানান।

কলারোয়া আলিয়া মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী জানান, মাদরাসা প্রাঙ্গণ জলমগ্ন হয়ে পড়েছে। শিক্ষক ও ক্রীড়া সংগঠক শেখ শাহাজাহান আলি শাহিন জানান, মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা ও অন্যান্য প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। তুলসীডাঙ্গার অনেক বাড়ির আঙিনা ও বাড়িঘরে ঢুকে পড়া পানি নামছেই না। তুলসীডাঙ্গার মনিরুল ইসলাম টিটু জানান, তাঁর ঘরের মধ্যে পানি ঢুকে গেছে। ঘরবাড়ি জলমগ্ন থাকায় তাঁরা অনেক কষ্টে জীবনযাপন করছেন।

একই গ্রামের একজন শ্রমজীবী জানান, বাড়িতে পানি ও আশপাশের রাস্তায়ও পানি। চলাফেরার উপায় নেই। বৃষ্টির কারণে ঘরবন্দি থাকায় কর্মহীন হয়ে পড়েছেন। গত তিনদিন কাজ নেই, নেই আয়ও। সংসার নির্বাহ করতে হিমশিম খাচ্ছেন তিনি ও তাঁর মতো শ্রেণিপেশার মানুষ। মাছের ঘের ব্যবসায়ী আব্দুল হক সাংবাদিকদের জানান, অনেকের মাছের ঘের ও পুকুর তলিয়ে গেছে। কেউ কেউ নেট-পাটা দিয়ে মাছ আটকে রাখার চেষ্টা করছেন। কারো কারো ঘের-পুকুরের আইল সমান পানি থৈথৈ করছে।

কলারোয়ার জালালাবাদ ইউনিয়নের বেশিরভাগ গ্রাম পানিতে তলিয়ে গেছে বলে জানান, ইউপি সদস্য মোজব্বার হোসেন। তিনি জানান, ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাঁটরা গ্রামের অধিকাংশ বাড়িঘরে পানি ঢুকে গেছে। রাস্তার উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে। ধানের খেত পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে মাছের ঘের। শীতকালীন ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

বাঁটরা গ্রাম পানিবন্দি হয়ে পড়েছে। উত্তর বাঁটরা সরকারি প্রাইমারি স্কুল জলমগ্ন অবস্থায় রয়েছে। মোজব্বার হোসেন আরও জানান, শংকরপুর ও আহসান নগর সরকারি প্রাইমারি স্কুলও জলমগ্ন হয়ে পড়েছে। উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান জানান, তিনি পুটুনি ও শংকরপুর সরকারি প্রাইমারি স্কুলের জলমগ্ন হয়ে পড়ার তথ্য পেয়েছেন। অন্য স্কুলের জলমগ্নতার তথ্য তিনি এখনো পাননি বলে জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রতিবাদ লিপি
পরবর্তী পোস্ট
খুলনায় গাউছিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

রিলেটেড পোস্ট

কলারোয়ায় হাম-রুবেলা টিকা ক্যাম্পেইনের অ্যাডভোকেসি সভা 

এপ্রিল ১৬, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

কলারোয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরায় স্বর্ণেরবার সহ আটক-১

এপ্রিল ১৪, ২০২৬

কলারোয়ায় সাপের কামড়ে প্রাণ গেল স্কুল ছাত্রীর

এপ্রিল ১৩, ২০২৬

কানেতা ইয়া লাম-লাম অরণীর ক্ষোভ-দু:খ

এপ্রিল ৭, ২০২৬

সাতক্ষীরায় দেড় লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে...

মার্চ ৩০, ২০২৬

সাতক্ষীরায় এক আসামীসহ প্রায় ৩৭ লক্ষ টাকার ভারতীয়...

মার্চ ২৮, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে  তেইশ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ...

মার্চ ১৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting