দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ২:৫৭
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়াখুলনাতালারাজনীতিলিড নিউজসাতক্ষীরা জেলাসারাদেশ

আসন না পেয়েও ভোটে তরীকত, একটি আসন কমলেও ভোটে আছে ওয়ার্কার্স পার্টি

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১৭, ২০২৩
ডিসেম্বর ১৭, ২০২৩ ০ কমেন্ট 625 ভিউস

আসন না পেয়েও ভোটে তরীকত, একটি আসন কমলেও ভোটে আছে ওয়ার্কার্স পার্টি

সাতনদী অনলাইন ডেস্ক: শরিক দলের জন্য ছয়টি আসন ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে আওয়ামী লীগ। সেখানে জোটের অন্যতম শরিক তরীকত ফেডারেশন এবার কোনো আসন পায়নি। আসন না পেয়েও ১৪ দলের গুরুত্ব আছে বিবেচনায় ও প্রধানমন্ত্রীর অনুরোধে ভোটের মাঠে থাকবে তারা। অন্যদিকে আসন একটি কমে যাওয়ায় কিছুটা হতাশ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

আজ রোববার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে চিঠি নিয়ে যান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। চিঠিতে জাতীয় পার্টিকে ২৬টি এবং ১৪ দলের শরিকদের ৬টি আসন ছেড়ে দেওয়ার কথা জানানো হয়েছে।

১৪ দলের শরিকদের মধ্যে ওয়ার্কার্স পার্টি দুটি, জাসদ তিনটি ও জাতীয় পার্টি (জেপি) একটি আসন পেয়েছে। তাদের জন্য বগুড়া-৪, রাজশাহী-২, কুষ্টিয়া-২, বরিশাল-২, পিরোজপুর-২ ও লক্ষ্মীপুর-৪ আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এবার চট্টগ্রাম-২ আসনটি পাননি। তিনি এ আসনের সংসদ সদস্য।

সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘আওয়ামী লীগ, নৌকা আমাদের অনেক দিয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, ১৪ দলের গুরুত্ব আছে। তিনি অনুরোধ করেছেন, সবাই যেন নির্বাচনে আসে। তাঁর প্রতি সম্মান রেখে আমরা ফুলের মালা প্রতীকে নির্বাচনে থাকছি।’

তরীকত ফেডারেশন সারা দেশে ৪২টি আসনে প্রার্থী দিয়েছে। দলটির চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী চারবারের সংসদ সদস্য। তিনি বলেন, তাঁর দেখার ইচ্ছা, মাঠে তাঁর জনপ্রিয়তা কেমন।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে বরিশাল-২ আসন দেওয়া হয়েছে। এ ছাড়া দলটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা রাজশাহী-২ আসন পেয়েছেন। ওয়ার্কার্স পার্টি বলছে, আওয়ামী লীগ থেকে তাদের মৌখিকভাবে তিনটি আসনের কথা বলা হয়। তবে সাতক্ষীরা-১ ওয়ার্কার্স পার্টির প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহকে ছাড় দেওয়া হয়নি।

ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক বলেন, ১৪ দলকে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছে আওয়ামী লীগ। মৌখিকভাবে তিনটি আসন ওয়ার্কার্স পার্টিকে দেওয়ার কথাও বলেছিল। এখন একটি কমে যাওয়ায় তাঁরা কিছুটা হতাশ। দলটির এই নেতা আরও বলেন, একটি আসন কমিয়ে দেওয়ার বিষয়টি তাঁদের জানানো হয়নি। এটা নির্বাচন কমিশনেই জানিয়েছে আওয়ামী লীগ। তবে ওয়ার্কার্স পার্টি ভোটে আছে।

 

 

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জাতীয় সংসদ নির্বাচন: সাতক্ষীরায় ছয় প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা-১ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করবেন স্বপন

রিলেটেড পোস্ট

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...

আগস্ট ১৬, ২০২৬

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

আগস্ট ৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting