দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৪৪
সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও ছাত্রদল নেতা বাপ্পির সুস্থতা...
সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদকের ওপর হামলা
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা
সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...
দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...
শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় মাটি খেকোদের খপ্পরে নিঃশেষ বেত্রবতী নদীর পাড়

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৪, ২০২৩
ডিসেম্বর ৪, ২০২৩ ০ কমেন্ট 387 ভিউস

নিজস্ব প্রতিবেদক: কলারোয়ার বেত্রবতী নদীর দুই পাড়ের মাটি কেটে সাবাড় করে দিচ্ছে প্রভাবশালী সিন্ডিকেটের লোকজন। শীত এলেই মাটিকাটা বাণিজ্যের সিন্ডিকেটের লোকজন গরম হয়ে ওঠে। সিন্ডিকেটের পালিত কিছু লোক রয়েছে যারা মাটিকাটা দেখভাল করে। সরেজমিনে দেখা যায়, দিনে রাতে ট্রলিযোগে বেত্রবতী নদীর পাড়ের মাটি যাচ্ছে ইটভাটা আর বাড়ি নির্মাণে ভরাট করার কাজে। মাটিবাহি ট্রাক্টরের চলাচলে সড়কগুলো ভেঙ্গে জনজীবনে দুর্ভোগ সীমাহীন। মাটি কাটার দৃশ্য দেখলেও ভয়ে স্থানীয়রা মুখ খোলে না। কলারোয়া বেত্রবতী নদীর প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে গত কিছু দিন ধরে চলছে মাটিকাটার সিন্ডিকেট বাণিজ্য। বেত্রবতী নদীর পাড়ের মাটি কেটে সাবাড় করার ফলে হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে নদীর তীরে বসবাসকারীদের। নদীর পাড় থেকে
মূল রাস্তায় ওঠা-নামার জন্য বিকল্প পথও তৈরি করা হয়েছে। শীতের মৌসুম এলেই নদীর দুইপাড়ের মাটি কাটা বাণিজ্য শুরু হয়। নদীর পাড়ের গোপিনাথপুর ও মুরারীকাঠি কাটের ব্রীজের পাশে নদীরপাড়ের মাটি কেটে নিয়ে ট্রলিতে বাঁধ কেটে তৈরি পথে রাস্তায় উঠে নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে। আবার খালি ট্রলি এসে জড়ো হচ্ছে নদীর পাড়ে। সেখানকার স্থানীয় মুরারীকাঠি গ্রামের অরুণ পালের স্ত্রী কল্পনা পাল জানান, নদী খননের সময় আমাদের মালিকানাধীন জমিতে মাটি কেটে রাখলে সেই মাটি ৩০ হাজার টাকা খরচ করে জমি সমান করে কলাগাছ রোপন করি। কিন্তু হঠাৎ করে এই মাটি খেকোরা জোর পূর্বক কলা গাছ উপড়ে ফেলে মাটি কেটে নিয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোন ফল না পাওয়ার আক্ষেপ করেন তিনি। এলাকাবাসীরা জানায়, পাড়ের মাটি যেভাবে কেটে নেয়া হচ্ছে তাতে স্থানীয়দের বসবাস হুমকির মুখে পড়বে। নদীর পাড়ের মাটি কাটার মহোৎসব যেন থামছে না। মাটিকাটা সিন্ডিকেট প্রভাবশালী হওয়ায় তাদের কিছু বলার সাহসও নেই স্থানীয়দের। মাটি পরিবহন করা এমন একজন ট্রলি চালককে সিন্ডিকেটের বিষয়ে জিজ্ঞেস করলে সে নাম জানাতে অস্বীকৃতি জানায়। তার মুখ থেকে কোনোভাবেই বের করা যায়নি সংশ্লিষ্ট কারও নাম। কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় জানান, মাটি কাটার বিষয়টি আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। যেই কাটুক তদন্তপূর্বক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শাঁখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন বন্ধ
পরবর্তী পোস্ট
কুয়েটের শিক্ষক সমিতির ইনডোর গেমস্ উদ্বোধন

রিলেটেড পোস্ট

কলারোয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

আগস্ট ২৯, ২০২৬

জি,এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক...

আগস্ট ২৭, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা

আগস্ট ৩, ২০২৬

কলারোয়া হাসপাতালে মিলবে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন

জুলাই ২৮, ২০২৬

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

জুলাই ২৬, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

কলারোয়ায় নিজস্ব অর্থায়নে অসহায়দের জন্য ঘর নির্মাণ করছেন...

জুলাই ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting