দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৫৫
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...
শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর
সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...
হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...
কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক
যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...
চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

বসন্তপুর নদী বন্দরের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১৩, ২০২৩
নভেম্বর ১৩, ২০২৩ ০ কমেন্ট 503 ভিউস

আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জের বসন্তপুর নদী বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৩ নভেম্বর) খুলনার জনসভা থেকে ভার্চ্যুয়ালী ভিত্তি প্রস্তর স্থাপনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বসন্তপুর নৌবন্দরটি চালু হলে দক্ষিণ অঞ্চলের অর্থনৈতিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটবে। জানা যায়, রাজা প্রতাপাদিত্য, রাজা বিক্রমাদিত্য ও রাজা বসন্ত রায়ের স্মৃতি বিজড়িত বাংলাদেশের এপারে বসন্তপুর এবং ভারতের ওপারে পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জের সাথে ইছামতি নদী, কালিন্দী নদী ও কাকশিয়ালী নদীর ত্রিমোহনায় ৫৮ বছর আগে বসন্তপুরে নদীবন্দর চালু ছিল। ১৯৬৫ সালের দিকে পাক-ভারত যুদ্ধের সময় বসন্তপুর নৌ-বন্দরটি বন্ধ হয়ে যায়। কালিগঞ্জ মহাবিদ্যালয় এর অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবান্ধিক গাজী আজিজুর রহমান জানান, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও উপজেলা শিল্পকলা একাডেমী শিল্পী, নাট্য শিল্পী কবি এবং সাহিত্যিকদের অংশগ্রহণ বসন্তপুর রাম জননী ভবনে একটি ভ্রমণ পিকনিক ও বিনোদনের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলকে নদী বন্দর সম্পর্কে বোঝানোর পরে তিনি সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেন। এখানে ১৪ বিঘা সরকারি জায়গা পড়ে আছে। সেই জায়গাকে ঘিরে একটি পার্ক অথবা নৌ বন্দরটি পুনরায় চালু করা গেলে এলাকার অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে। তিনি বিষয়টি আন্তরিকভাবে গ্রহণ করেন এবং তৎকালীন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তফা কামাল মহোদয়কে অবহিত করেন মোস্তফা কামাল মহোদয় বিষয়টি প্রতিবেদন আকারে প্রধানমন্ত্রী দপ্তরে ও বাণিজ্য মন্ত্রণালয় প্রেরণ করেন। বসন্তপুর নদী বন্দরটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে ফুলেফলে পরিপূর্ণ হবে। কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন, কালিগঞ্জের বসন্তপুর নৌবন্দর এলাকা দিয়ে ১৯৭১ সালে যুদ্ধের সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ কামাল এই এলাকা দিয়ে ভারতে গিয়েছিলেন। এজন্য বসন্তপুর একটি স্মৃতি বিজড়িত এলাকা। তিনি আরো বলেন, আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল ও সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তফা কামাল মহোদয়কে বসন্তপুর নৌবন্দর পুনরায় চালুর বিষয়ে অবহিত করি এবং মিটিং এর মাধ্যমে তুলে ধরি। বসন্তপুর নদীবন্দর ভিত্তি প্রস্তরের স্থাপনের মধ্য দিয়ে এলাকার অর্থনৈতিক মুক্তির এক নতুন যাত্রা যাত্রা শুরু হচ্ছে। এলাকাবাসী খুবই আনন্দিত এবং খুশি এই নদীবন্দরটি চালু হলে এলাকার অর্থনৈতিক সমৃদ্ধি এবং বেকার সমস্যার সমাধানসহ ব্যাপক উন্নয়ন ঘটবে তিনি এলাকাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। ২০২২ সালের ২৫ অক্টোবর বসন্তপুর নৌ-বন্দরটি পুনরায় চালুর দাবীর প্রেক্ষিতে সীমানা নির্ধারণ করে একটি গেজেট প্রকাশ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় গেজেট আকারে প্রকাশ করে। এতে করে নতুন স্বপ্ন দেখতে শুরু করে কালিগঞ্জসহ সাতক্ষীরা জেলাবাসি।
এর আগে খুলনা বিআই ডব্লিউআইটি ও কালিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বসন্তপুর নদী বন্দর ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজাহার আলী, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, বন্দর বাস্তবায়ন কমিটির আহবায়ক জেলা আ.লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, এড. জাফরুল্লাহ ইব্রাহিম প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় বীর মুক্তিযোদ্ধা এমপি রবির অংশগ্রহণ
পরবর্তী পোস্ট
শেড না থাকায় রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে শিক্ষার্থীদের সাইকেল

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

সেপ্টেম্বর ২৭, ২০২৬

উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে নির্বাচনী মাঠে...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিদেশে কাজ দেওয়ার নামে একাধিক পরিবারকে নিঃস্ব করে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting