দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৪৮
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান এমপি রবি

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৫, ২০২৩
নভেম্বর ৫, ২০২৩ ০ কমেন্ট 460 ভিউস

আব্দুর রশিদ: সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা পৌর আ.লীগের সহযোগিতায় সাতক্ষীরা পৌর আ.লীগ’র ১নং ওয়ার্ড শাখার আয়োজনে শহরের আমতলা মোড়ে ওয়ার্ড আ.লীগের সভাপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘সাতক্ষীরা এক সময় অশান্ত ছিল। সাতক্ষীরার মানুষ বুঝতে শিখেছে। সাতক্ষীরার পরিবেশ অত্যন্ত শান্ত। আজ গোটা দেশকে জামায়াত-বিএনপি অশান্ত করতে চায়। সেই প্রতিবাদে আমরা শান্তি সমাবেশ করছি বাংলাদেশের বিভিন্ন জায়গায়। উন্নয়ন, শান্তি ও স্বস্তিতে আছে মানুষ, তাই হরতাল ও অবরোধ চায়না সাতক্ষীরার জনগণ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় সাতক্ষীরাসহ সারা দেশে যে ব্যাপক উন্নয়ন হয়েছে যে কারণে সাতক্ষীরাসহ দেশের সাধারণ মানুষ আর হরতাল অবরোধ চায়না। দেশের মানুষ চায় উন্নয়ন ও শান্তি। বিএনপি-জামায়াত অগ্নি সন্ত্রাসী। তারা শান্তি সমাবেশের নামে জ¦ালাও পোড়াও করে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে মানুষ হত্যা করেছে। তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত ভেবে নির্বাচন বানচালের চেষ্টা করছে। হরতাল অবরোধ করে দেশকে ধ্বংশের মুখে ঠেলে দিতে চাইছে। দেশের মানুষ জামায়াত-বিএনপিতে আর ক্ষমতায় দেখতে চায়না। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ আ.লীগকে দেখতে চায়। জামায়াত-বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহবান জানান বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।” এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সদস্য এসএম শওকত হোসেন, জেলা আ.লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, সাতক্ষীরা পৌর আ.লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সদর উপজেলা আ.লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, পৌর আ.লীগের সহ-সভাপতি মীর মোশতাক আলী, পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, পৌর ৪নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ.লীগের উপদেষ্টা শেখ নুরুল হক, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা পৌর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এসএম তুহিনুর রহমান তুহিন, জেলা যুব মহিলা লীগের সভাপতি সাবিহা হোসেন, যুব মহিলা আ.লীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আয়েশা খাতুন খুকুমনি, মো. আব্দুর রশিদ, বেলাল হোসেন, মোহাম্মাদ আলী, আব্দুস সেলিম, আসাদুজ্জামান লাভলু প্রমুখ। এসময় আ.লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খুলনায় যান চলাচল স্বাভাবিক, মাঠে নেমেছে বিজিবি
পরবর্তী পোস্ট
শ্যামনগরে মদ পাচারকালে সোহরাব ভারতে আটক

রিলেটেড পোস্ট

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting