অবৈধ বিদ্যুৎ সংযোগ: ঝাউডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ঘেরে জোড়াতালি দিয়ে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ টানা বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার ২৫ অক্টোবর বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের উত্তর পাথরঘাটা বিলে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রেজাউল সরদার (৫৫)। সে সাতক্ষীরা সদর উপজেলা আগঁড়দাড়ী ইউনিয়নের রামেরডাঙ্গা গ্রামের ইছাক সরদারের ছেলে। তবে স্থানীয়দের অভিযোগ কিছু অসাধু বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের সাথে এসব ঘের মালিকরা যোগসাজশ করে মাসের পর মাস এসব অবৈধ বিদ্যুৎ সংযোগ চালিয়ে যাচ্ছে। প্রত্যাক্ষদর্শীরা জানান, রেজাউল সরদার বুধবার সকালে সুভাষ পোদ্দারের মৎস্য ঘেরে পানিতে নেমে ভাঙ্গাচুরা টিনের চাল মেরামতের কাজ করছিল। এমনত অবস্থায় সেই চালে থাকা অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ টানা বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে পানিতে ছটফট করে মারা যায় রেজাউল। তবে ঘটনাস্থলে তখন ঘের মালিক সুভাষ পোদ্দার ছিলেন। সে বিদ্যুৎয়ের মেইনসুইজ বন্ধ না করে চিৎকার করে আশেপাশের মানুষ ডাকতে থাকে। ততোক্ষণে রেজাউল সরদার মারা যায়। ঘটনার পর থেকে ঘের মালিক সুভাষ পোদ্দার আত্নগোপনে রয়েছে। তবে কেনো মেনসুইজ বন্ধ না করে রেজাউল সরদারকে কাজে নামানো হলো না কেনো ঘের মালিক তাকে ফেলে আত্নগোপনে চলে গেল? এমনটি জিজ্ঞাসা এলাকাবাসীর। এছাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ঝাউডাঙ্গা জোনাল অফিসের কর্মকর্তারা কোন হিসাবে এই জরাজীর্ণ ওয়েরিংয়ে বিদ্যুৎ সংযোগ দিল? এমনই প্রশ্ন উঠেছে জনমনে। তবে দ্রুত সময়ের মধ্যে ঘের মালিক সুভাষ পোদ্দারকে খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তিরদাবি জানিয়েছেন মৃত্য ব্যাক্তির পরিবার। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়। সন্ধ্যায় এরিপোর্ট লেখা পর্যন্ত রেজাউল সরদারের মরাদেহ তার বাড়ীতে পৌঁছায়নি।

Recomended