দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১১:২৫
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২২, ২০২৩
অক্টোবর ২২, ২০২৩ ০ কমেন্ট 313 ভিউস

মেহেদী হাসান, খুলনা: ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্য নিয়ে সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়। রোববার (২২ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুলনার সহযোগিতায় জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় অতিথিরা বলেন, দুর্ঘটনারোধে সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে হলে চালক, পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী ও সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকতে হবে। নিজে সচেতন না হলে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়। একটি সড়ক দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাঁরা আরও বলেন, সড়ক দুর্ঘটনায় দেশে দৈনিক গড়ে ১৩ জন মানুষ মৃত্যুবরণ করে। যা ২০৩০ সালের মধ্যে অর্ধেকে নেমে আসবে বলে আশা করা যায়। চালকরা আইন মেনে গাড়ি চালালে সড়কে দুর্ঘটনা কমানো সম্ভব। সড়ক নিরাপদ করতে সরকার ২০১৮ সালে নতুন আইন প্রণয়ন করেছে। এই আইন যথাযথভাবে সকলে মেনে চললে সড়ক দুর্ঘটনা কমে আসবে বলে অতিথিরা মন্তব্য করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা বিআরটিএ’র বিভাগীয় পরিচালক প্রকৌশলী মো. মাসুদ আলম, খুলনা হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. ইব্রাহীম খলিল, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এসএম আল-বেরুনী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. সাদিকুল ইসলাম, বিআরটিসি’র ম্যানেজার মো. রাজু মোল্যা, বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবির, নিরাপদ সড়ক চাই এর মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, জেলা শাখার সহসভাপতি মো. তরিকুল ইসলাম, মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন (সোনা) প্রমুখ বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করে খুলনা বিআরটিএ’র সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ। অনুষ্ঠানে জানানো হয়, খুলনা বিআরটিএ’র উদ্যোগে অক্টোবর মাসব্যাপী মহানগরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক দুর্ঘটনারোধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে। এর আগে খুলনার শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আজ দুর্গোৎসবের মহানবমী, দেবীকে নানা উপাচার্যে আরাধনা করবে ভক্তরা
পরবর্তী পোস্ট
কুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যলয়ে শতাধিক গাছের চারা প্রদান

রিলেটেড পোস্ট

৪ হাজার ২৬১ কোটির রেলপথ, গন্তব্যে ছুটছে মাত্র...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

খুলনা মেডিকেলে বিভাগীয় প্রধান নিয়োগের প্রতিবাদে ইন্টার্নদের কর্মবিরতি

সেপ্টেম্বর ২৬, ২০২৬

ডাম্পিং গ্রাউন্ড না থাকায় গ্যারেজে পড়ে নষ্ট কোটি...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

ভৈরবের ভাঙনে ঘরহারা মানুষ, এবার মেয়েদের বিয়েতেও বাধা

সেপ্টেম্বর ২৩, ২০২৬

ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সরকারি সরবরাহে ওষুধ, তবু বাইরে থেকে কিনছেন রোগীরা

সেপ্টেম্বর ৮, ২০২৬

খুমেকের ক্যান্টিনে ‘অদৃশ্য’ হাত, মিলছে না মালিকের হদিস

সেপ্টেম্বর ৭, ২০২৬

খুলনায় ডাবের দামে পুড়ছে পকেট

সেপ্টেম্বর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting