দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:০৬
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আজ দুর্গোৎসবের মহানবমী, দেবীকে নানা উপাচার্যে আরাধনা করবে ভক্তরা

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২২, ২০২৩
অক্টোবর ২২, ২০২৩ ০ কমেন্ট 335 ভিউস

সচ্চিদানন্দ দে সদয়: নবমী মানেই মন কাঁদে। কারণ আর কয়েক ঘন্টা পার করলেই দুর্গা মা বিদায় নেবেন। আপামর বাঙালির পুজোর পাঁচটা দিনের অপেক্ষায় কাটে গোটা বছর। নবমী মানেই পুজো শেষ। মন ভার করে আবার সেই একঘেয়ে জীবনে ফিরে যাওয়া।পুরাণ মতে, এ দিনে লংকা অধিপতি রাবণ বধের পর নবমী তিথিতে ১০৮টি নীলপদ্ম দিয়ে দেবী দুর্গার পূজা করেছিলেন রামচন্দ্র। তাই আজকের এ মহানবমীতে ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে পূজিত হবেন মা দুর্গা।মহালয়ার পর থেকেই শুরু হয় দুর্গাপুজার দশ দিনের কাউন্টডাউন। ষষ্ঠী পুজোর পর সপ্তমী পুজো দিয়ে শুরু হয় দেবীর বোধন। পুরান অনুযায়ী, দেবী দুর্গা এবং মহিষাসুরের দীর্ঘ লড়ালাইয়ের চুড়ান্ত দিনটিকে চিহ্নিত করা হয় নবমীতে। তার পরে দশমীর দিনই পরাজিত হয়েছিল মহিষাসুর। একই সঙ্গে জয় হয় নারী শক্তির। সেই দিন থেকেই শুরু হয়, দেবীর উপাসনা।পূর্বে রামের প্রতি অনুগ্রহ করে রাবণ বধে তাঁকে সাহায্য করার জন্য ব্রহ্মা রাত্রিকালে এই মহাদেবীর বোধন করেছিলেন। বোধিতা হয়ে দেবী গেলেন রাবণের বাসভূমি লঙ্কায়। সেখানে তিনি রাম ও রাবণকে দিয়ে সাত দিন ধরে যুদ্ধ করালেন। নবমীর দিন জগন্ময়ী মহামায়া রামের দ্বারা রাবণ বধ করেন। যে সাত দিন দেবী রামরাবণের যুদ্ধ দেখে আনন্দ করলেন, সেই সাত দিন দেবতারা তাঁর পূজা করেন। রাবণ নিহত হলে নবমীর দিন ব্রহ্মা সকল দেবতাকে সঙ্গে নিয়ে দেবীর বিশেষ পূজা করলেন। তারপর দশমীর দিন শবরোৎসব উদযাপিত হল। শেষে দেবীর বিসর্জন হল শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ। নবমী বিহিত পূজা হয় নীল কণ্ঠ, নীল অপরাজিতা ও যজ্ঞের মাধ্যমে। এই পূজার মাধ্যমে মানবকুলের সম্পদ লাভ হয়। আজ এই দিনে ভক্তরা স্বর্গ থেকে পৃথিবীতে আসা দেবীকে নানা উপাচার্যে আরাধনা এবং বিশ্ববাসীর শান্তি প্রার্থনা করে।নবমী পূজায় দেবী দুর্গার কাছে যজ্ঞের মাধ্যমে আহুতি দেয়া হয়। প্রতিবছর এই তিথিতে দুর্গতিনাশিনী দেবী দুর্গা ভক্তদের মাঝে আর্বিভূত হন অসুর শক্তির হাত থেকে মানুষের মুক্তি ও ধর্ম প্রতিষ্ঠার জন্য। এদিন পূজার পর থেকেই মাকে বিদায় জানাতে ভক্তদের হৃদয়ে বাজতে শুরু করে বিষাদের সুর। মঙ্গলবার বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবছরের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। মহানবমী হল দুর্গা পূজার শেষ দিন। সন্ধিপূজার পর শুরু হয় মহানবমীর পূজা। এই দিন ষষ্ঠী থেকে যত দেবদেবীর পূজা করা হয়েছে, তাদের প্রত্যেককে আহুতি দিতে হয়। এই দিনের অন্যতম অঙ্গ হচ্ছে বলিদান। কুস্মান্ড, ইক্ষুদান বলি দেওয়া হয়। সৃষ্টি, স্থিতি, বিনাশ দেবী দুর্গার এই তিন শক্তির আরাধনা করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা। আজ মহানবমীতে আনন্দ আয়োজনের সঙ্গে সঙ্গে বাজছে বিদায়ের সুর কেননা আগামীকাল মহাদশমীর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা শেখ আতাউর রহমান
পরবর্তী পোস্ট
খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

রিলেটেড পোস্ট

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক চেয়ারম্যান আলিম মোল‍্যা...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কাদাকাটিতে ডা. গাউসুল হক মোড়লের দাফন সম্পন্ন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

আশাশুনি ও প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প 

সেপ্টেম্বর ২৩, ২০২৬

আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...

সেপ্টেম্বর ২১, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে হুমকি দিয়ে ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দিল...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting