দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ১১:৪৮
সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...
দর্জি থেকে নেতা, গ্রেফতারের দাবিতে উত্তাল শ্যামনগর
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সামাজিক সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১১, ২০২৩
অক্টোবর ১১, ২০২৩ ০ কমেন্ট 309 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সামাজিক সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) বেলা ১১টায় শহরের পিৎজা মিলানে ইয়ুথ এন্ডিং হাঙ্গার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র আয়োজনে ও ফ্রিডম অফ রিলিজিওন অর বিলিফ লিডারশীপ নেটওয়ার্ক’র সহযোগিতায় সুশাসন’র জন্য সুজন সাতক্ষীরা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র সরকারের সভাপতিত্বে সামাজিক সম্প্রীতি সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আগে জানতে হবে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যটা কি। সামাজিক সম্প্রীতি বজায় রাখতে নতুন প্রজন্মকে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে তাদের ধারনা দিতে হবে। ৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে এ বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশকে মহান স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তোলার লক্ষ্যে কাজ করেছেন। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ বাস্তবায়ন করেছেন। টুঙ্গিপাড়ার খোকা থেকে বঙ্গবন্ধু ও জাতির পিতা হওয়া মহান সৃষ্টিকর্তার একটি রহমত। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে সকল ধর্মের মানুষ তাদের স্ব-স্ব ধর্মের আচার অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করছে। সামাজিক সম্প্রীতি বিনষ্টকারী যারা সন্ত্রাসী কর্মকান্ড করে তাদের কোন ধর্ম নেই। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বিশ্বের দরবারে বাংলাদেশ একটি ভালো অবস্থানে আছে। আমরা দেশ ও জাতির স্বার্থে যে কোনভাবেই সামাজিক সম্প্রীতি বজায় রাখবো এটাই আমাদের মূল লক্ষ্য।” এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাবেক আধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র সিনিয়র প্রোগ্রাম অফিসার শশাঙ্ক বরণ রায়, বিশিষ্ট সংস্কৃতি কর্মী জেলা শিল্পকলা একাডেমীর সেক্রেটারী শেখ মুশফিকুর রহমান মিল্টন, জেলা হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, পবিত্র মোহন সরকার, সুশাসনের জন্য সুজন সাতক্ষীরার সেক্রেটারি শেখ হেদায়েতুল ইসলাম, মুফতি আক্তারুজ্জামান, খ্রিস্টিয় সমাজের প্রতিনিধি হেনরি সরদার, ইয়ুথ এন্ডিং হাঙ্গার’র সদস্য মুশফিকুর রহিম, পবিত্র কুমার, তামান্না পারভীন প্রমুখ। এসময় সাতক্ষীরার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থীসহ ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দিহাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী রাসেল আহমেদ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের সাথে সচেতনতামূলক কর্মশালা
পরবর্তী পোস্ট
আশাশুনিতে জমে উঠেছে পূজার বাজার

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় হামের টিকাদান কার্যক্রম জোরদারে প্রেসব্রিফিং অনুষ্ঠিত

এপ্রিল ১৯, ২০২৬

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...

এপ্রিল ১৮, ২০২৬

সাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালত

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস...

এপ্রিল ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting