দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৩:৩৮
সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন...
সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...
দর্জি থেকে নেতা
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
লিড নিউজসাতক্ষীরা সদর

কালিগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আনারুল কবিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৯, ২০২৩
অক্টোবর ৯, ২০২৩ ০ কমেন্ট 435 ভিউস

আব্দুর রহিম, কালিগঞ্জ: চতুর্থ প্রাথমিক উন্নয়ন কর্মসূচি (পিডিবি-৪) এর আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে সারাদেশের ন্যায় কালিগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারে ৩ দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য শিক্ষাক্রম বিস্তারণ প্রশিক্ষণ গত ২৩ সেপ্টেম্বর ২৩ থেকে শুরু হয়েছে। এই প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের জন্য বরাদ্দকৃত বাজেট থেকে মোটা অংকের টাকা বাঁচিয়ে নিম্ন মানের প্রশিক্ষণ উপকরণ প্রদান, ক্ষমতার অপব্যবহার করা এবং অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে কালিগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আনারুল কবীরের বিরুদ্ধে।

বরাদ্দকৃত বাজেট থেকে মোটা অংকের টাকা আত্মসাৎ
নিম্ন মানের প্রশিক্ষণ উপকরণ প্রদান
বাজেট থেকে জনপ্রতি ৪২৫ টাকা উধাও
একই সাথে কোর্স কো অর্ডিনেটর ও প্রশিক্ষকের দ্বায়িত্ব পালন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাজেট বিভাজন থেকে জানা যায়, প্রতি প্রশিক্ষণার্থীদের জন্য তথ্যপত্র, কলম, প্যাড, নেমকার্ড, পেন্সিল, ইরেজার এর জন্য বরাদ্দ ৫০০টাকা, ও প্রতি প্রশিক্ষনার্থীদের জন্য ব্যাগ বাবদ ৫০০ টাকা মোট ১০০০ টাকাসহ সম্মানী ও লাঞ্চ বাবদ বরাদ্দ আছে। কালিগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারে মোট ২৪ ব্যাচ প্রশিক্ষণ হবে। প্রতি ব্যাচে প্রশিক্ষনার্থী থাকবে ৩০ জন শিক্ষক। একাধিক শিক্ষকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য ও সরজমিনে যেয়ে দেখা যায়, একটি তথ্যপত্র যার মুল্য সর্বোচ্চ ১৮০/২০০ টাকা, ১৫ টাকা মুল্যের একটি কলম, ৫ টাকা মুল্যের একটি নেমকার্ড, ২০/৩০ টাকা মুল্যের একটি ডায়েরি এবং প্রশিক্ষনার্থীদের একটি করে ব্যাগ সরবরাহ করা হচ্ছে যার সর্বোচ্চ বাজারমুল্য ৩০০ টাকা। যা সর্বমোট গিয়ে দাঁড়ায় ৫৫০ টাকা প্রায়। কিন্তু এ সব বাবদ বরাদ্দ আছে ১০০০ টাকা। ইন্সট্রাক্টর দেওয়া হিসাব মতে, তথ্যপত্র বইটি ৬২পৃষ্ঠা এপিঠ/ ওপিঠ ধরে ১২৪ পৃষ্ঠা, দুইপিঠ ফটোকপি করলে পড়ে ৩ টাকা। সেখানে উনি ১২৪ পৃষ্ঠা ৩ টাকা ধরে হিসাব দিচ্ছেন। তাছাড়া ভ্যাট বাবদ ৯০ টাকা বদ দিচ্ছেন কিন্ত ভ্যাট দিচ্ছেন মোট ৭২০ টাকা, সে হিসাবে শিক্ষক প্রতি ২৪ টাকা করে আসে এর থেকে তিনি আয়কর প্রদান করছেন শিক্ষক প্রতি ২৪ টাকা। তাহলে স্বাভাবিক ভাবেই প্রতি প্রশিক্ষনার্থীদের বাজেট থেকে গায়েব করা হচ্ছে ৪২৫ টাকা প্রায়। ২৪ ব্যাচে মোট প্রশিক্ষনার্থী থাকবে ৭২০ জন। যাদের বাজেট থেকে গায়েব করা হবে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা। এছাড়াও তিন দিনব্যাপী কোর্স শেষে প্রশিক্ষনাথীদের কে যে সনদপত্র প্রদান করা হচ্ছে তা ৬৫ গ্রাম এ-ফোর সাইজের কাগজ হওয়ায় উপজেলা শিক্ষা অফিসার ৪র্থ ব্যাচের সমাপনী অনুষ্ঠানে অসন্তোষ প্রকাশ করেন। এ ব্যাপারে শিক্ষকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। চতুর্থ ব্যাচে প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষক নেতারা এ সকল অনিয়মের প্রতিবাদ জানালে ইন্সট্রাক্টর আনোয়ারুল কবীর তাঁদেরকে উপকরণ বাবদ ১০০ টাকা এবং ব্যাগ বাবদ ১০০ টাকা অতিরিক্ত প্রদান করেন। কিন্ত পঞ্চম ব্যাচ থেকে তিনি পূর্বের মতো অনিয়ম করেছেন বলে জানা গেছে। এছাড়া প্রশিক্ষকদ্বয়ের ক্ষেত্রেও নীতিমালা অমান্য করা হচ্ছে। তিনি একই সাথে কোর্স কো অর্ডিনেটর এবং প্রশিক্ষকের দ্বায়িত্ব পালন করছেন। যার কারণে একই ব্যাচ থেকে দুই রকম সম্মানী গ্রহণ করছেন। ফলে এক সাথে দুই রকম সরকারি সুবিধা গ্রহণ করা যাবে কিনা এ নিয়ে শিক্ষক ও সচেতন মহলে ধ্রুবজালের সুষ্টি হয়েছে। তিনি সব সময় নিজেকে সৎ অফিসার হিসাবে জাহির করে থাকেন। কিন্তু তার এহেন কর্মকান্ডে শিক্ষকদের মাঝে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। এসব বিষয়ে প্রশিক্ষনার্থীরা কথা বললে ইন্সট্রাক্টর তা না শুনে রেগে গিয়ে শিক্ষকদের বিভিন্ন সমস্যায় পড়বেন বলে হুমকি দেন। এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আনারুল কবীর দৈনিক সাতনদী’কে বলেন, ফোনে এ বিষয়ে কথা বলা সম্ভব না, দেখা করে কথা বলেন বলে মোবাইলের সংযোগ কেটে দেন। এদিকে স্থানীয় প্রশাসন ও উর্ধতন কর্তৃপক্ষের নিকট শিক্ষকরা তাদের বাজেটের সঠিক প্রাপ্যটুকু বুঝে পাওয়ার জোর দাবি জানিয়েছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দীর্ঘ দুই বছরে সম্পন্ন হয়নি ব্রিজের কাজ, জনদুর্ভোগ চরমে
পরবর্তী পোস্ট
শ্যামনগরে কাদের ও সাইফুল্লাহর ফাঁদে সর্বশান্ত কৈখালীর গনি

রিলেটেড পোস্ট

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় হামের টিকাদান কার্যক্রম জোরদারে প্রেসব্রিফিং অনুষ্ঠিত

এপ্রিল ১৯, ২০২৬

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...

এপ্রিল ১৮, ২০২৬

সাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালত

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting