দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:০২
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটাসাতক্ষীরা জেলা

আব্দুল মজিদ সড়ক ও ভবনের নাম ফলক উন্মোচন করলেন ডা. আ.ফ.ম রুহল হক এমপি

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৭, ২০২৩
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ০ কমেন্ট 414 ভিউস

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুরের সমাজ সেবক ও সাবেক চেয়ারম্যান মো: আব্দুল মজিদের নামে সড়ক ও সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের আব্দুল মজিদ কলা ভবনের নাম ফলক উম্মোচন করলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা: আ.ফ.ম রুহল হক এমপি। রবিবার বিকেলে সখিপুরে এই সড়কের ও ভবনের ফলক উম্মোচন করেন তিনি। এ সময় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম), দেবহাটা উপজেলা নির্বার্হী অফিসার ইয়ানুর রহমান, আলহাজ আব্দুল মজিদের একমাত্র পুত্র ইকবাল মাসুদ, দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজামান মনি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন সাইফুল ইসলাম, শিক্ষক মনিরুজ্জামান মহসিন, শিক্ষক আবু তালেব, সখিপুর উদয়ন সংঘের সভাপতি আবু আব্দুল্লাহ আল আজাদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সখিপুর ইউনিয়ন আওয়মী লীগের সভাপতি স.ম আমজাদ হোসেন, কলেজের শিক্ষক বৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তির্বগ উপস্থতি ছিলেন। ভবনের নাম উন্মোচন শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন সরকারী কেবিএ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোল্লা সাবীর হোসেন। এছাড়াও সড়কের ফলক উন্মোচন শেষে সখিপুর সাহেব বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ ইমদাদুল হক মোনাজাত পরিচালনা করেন। আলহাজ মো: আব্দুল মজিদ বর্তমান সখিপুর সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রতিষ্ঠাতা, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারাণ সম্পাদক এবং সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে আলহাজ মোঃ আব্দুল মজিদ সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। আলহাজ মোঃ আব্দুল মজিদ সমাজ সেবায় অবদান রাখার জন্য একাধিকবার সাতক্ষীরা জেলার সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক শ্রেষ্ট সমাজ সেবক নির্বাচিত হন। তিনি এলাকার রাস্তা ঘাট, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, রেজিস্টিরি অফিস, ব্যাংক, পোষ্ট অফিস প্রতিষ্ঠায় উল্লেখযেগ্য ভুমিকা রাখেন। তিনি গত ২০১৯ সালে ১২ অক্টোবর মৃত্যুবরণ করেন। নাম ফলক উন্মোচন অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যাপক ডা: আ.ফ.ম রুহল হক বলেন, এলাকার উন্নয়নে আব্দুল মজিদ সাহেবের অবদান স্মরণীয় ও অনুকরনীয় হয়ে আছে। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ২৭ বছরের সাধারণ সম্পাদক আলহাজ মোঃ আব্দুল মজিদ বভিন্ন এলাকার মানুষের সাথে কাজ করেছেন, তেমনি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে জনকল্যাণে অবদান রাখেন। উনার নাম ফলক উন্মোচন করতে পেরে আমি আনিন্দত। উপজেলা চেয়ারম্যান আলহাজ মুজিবুর রহমান বলনে মো: আব্দুল মজিদ সাহেবের মত মানুষ র্বতমান সময়ে খুবই প্রয়োজন। তিনি দেবহাটা উপজলো বাসীর জন্য অনকে অবদান রখেগেছেন। আজও আমরা তার অভাব অনুভাব করি। আব্দুল মজিদ সাহেবের এর একমাত্র পুত্র সন্তান ইকবাল মাসুদ ভবন ও রাস্তার নামকরণ করায় পরিবারের পক্ষ থেকে অধ্যাপক ডা: আ.ফ.ম রুহল হক,কলেজ কর্তৃপক্ষকে, এলাকার নের্তৃবৃন্দকে ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞপন করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অনুকূলচন্দ্রের ১৩৬তম আবির্ভাব দিবস স্মরণ মহোৎসব
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা সদর উপজেলা চত্বরে উন্নয়ন মেলার উদ্বোধন

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting