দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৩৮
শরতের মেলাঙ্গনে সুরের মূর্ছনা: মুক্তি পেল নিলয়ের পূজার...
ব্র্যাকের উদ্যোগে আলোকিত কুলতলী বাজার: আধুনিকায়নে যুক্ত হচ্ছে...
আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি...
ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ...
শ্যামনগরে জেলে বাওয়ালীর গোডাউনে রহস্যজনক আগুন: ১০ লাখ...
সুন্দরবনে আবারো মুক্তিপনের দাবি: জিয়া বাহিনীর হাতে ২...
দেবহাটায় মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি: গণপিটুনিতে যুবক...
পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সাতক্ষীরায় কলেজ ছাত্র হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার
শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

খুলনায় স্থানীয় সরকার দিবসের আলোচনা সভা ও মেলার উদ্বোধন

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৭, ২০২৩
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ০ কমেন্ট 556 ভিউস

মেহেদী হাসান, খুলনা: ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে নগরীর শহিদ হাদিস পার্কে খুলনা সিটি কর্পোরেশনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও তিন দিনব্যাপী মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সভাপতির বক্তব্যে সিটি মেয়র বলেন, সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হয় এবং জনগণকে কাঙ্খিত সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ। সিটি কর্পোরেশন থেকে শুরু করে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যন্ত পাঁচ স্তরের স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে। সুন্দর নগরী গড়ে তুলতে হলে পুঁথিগত শিক্ষার পাশাপাশি ছেলেমেয়েদের পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, স্থানীয় সরকার বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ উন্নয়নসহ সামাজিক কর্মকান্ডের সাথে সাধারণ জনগণের পাশে গিয়ে কাজ করে থাকে। সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে হলে সিটি কর্পোরেশনের পাশাপাশি সাধারণ জনগণকে সচেতন হতে হবে। এই দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে এবং সেবাপ্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। নগরীর উন্নয়নমূলক কর্মযজ্ঞ শেষ হলে খুলনা একটি তিলোত্তমা নগরীতে পরিণত হবে বলে মেয়র আশা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম মিরাজুল ইলসাম, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. ফিরোজ শাহ, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মো. নিজামুল হক মোল্যা, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মো. ইউসুপ আলী ও পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। এতে স্বাগত বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবির, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত কুমার অধিকারী, মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান বক্তৃতা করেন। এর আগে মেয়রের নেতৃত্বে শিববাড়ি থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ হাদিস পার্কে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ অংশ নেন। উল্লেখ্য, তিন দিনব্যাপী মেলা ও স্থানীয় সরকার দিবসের সমাপনী অনুষ্ঠান আগামী ১৯ সেপ্টেম্বর রাত আটটায় অনুষ্ঠিত হবে। মেলায় ১৫টি স্টলের মাধ্যমে বিনামূল্যে সরকারি বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
“বিশ্বকর্মা” দন্ড ধারী মহাশিল্পী
পরবর্তী পোস্ট
শ্যামনগর সাঁতার না জানা শিশুদের সচেতন মূলক ক্যাম্পেইন

রিলেটেড পোস্ট

শহরের কোলাহল পেরিয়ে কাশফুলের রাজ্যে প্রিয়জনের সঙ্গে খুলনাবাসী

অক্টোবর ১১, ২০২৬

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান অস্ত্র ও...

অক্টোবর ৮, ২০২৬

খুলনায় এলজিইডির ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি...

অক্টোবর ৫, ২০২৬

খুলনায় পর্দা উঠল ২৮তম জাতীয় ক্রিকেট লিগের

অক্টোবর ৩, ২০২৬

৪ হাজার ২৬১ কোটির রেলপথ, গন্তব্যে ছুটছে মাত্র...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

খুলনা মেডিকেলে বিভাগীয় প্রধান নিয়োগের প্রতিবাদে ইন্টার্নদের কর্মবিরতি

সেপ্টেম্বর ২৬, ২০২৬

ডাম্পিং গ্রাউন্ড না থাকায় গ্যারেজে পড়ে নষ্ট কোটি...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

ভৈরবের ভাঙনে ঘরহারা মানুষ, এবার মেয়েদের বিয়েতেও বাধা

সেপ্টেম্বর ২৩, ২০২৬

ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...

সেপ্টেম্বর ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting