দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১০:১৮
শরতের মেলাঙ্গনে সুরের মূর্ছনা: মুক্তি পেল নিলয়ের পূজার...
ব্র্যাকের উদ্যোগে আলোকিত কুলতলী বাজার: আধুনিকায়নে যুক্ত হচ্ছে...
আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি...
ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ...
শ্যামনগরে জেলে বাওয়ালীর গোডাউনে রহস্যজনক আগুন: ১০ লাখ...
সুন্দরবনে আবারো মুক্তিপনের দাবি: জিয়া বাহিনীর হাতে ২...
দেবহাটায় মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি: গণপিটুনিতে যুবক...
পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সাতক্ষীরায় কলেজ ছাত্র হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার
শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

নৌকা প্রতীক বিজয়ের শপথ নিয়ে জেলা আ’লীগের নারী নেত্রীবৃন্দের বৈঠক

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৫, ২০২৩
সেপ্টেম্বর ১৫, ২০২৩ ০ কমেন্ট 309 ভিউস

নগরঘাটা সংবাদদাতা: টেকনাফ থেকে তুতুলিয়া, নৌকা চলে পাল তুলিয়া’ ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’ ‘উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ তাই, নৌকা, নৌকা, নৌকা আবার চাই’ এমনই তারুণ্যদীপ্ত স্লোগানে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে মা-বোনদের নিয়ে ঘরোয়া বৈঠক করেছেন জেলা আ.লীগের নারী নেত্রীবৃন্দ। বৃহস্পতিবার সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন এলাকায় নেত্রীবৃন্দ এ ঘরোয়া বৈঠক করেন। এসময় নেতৃবৃন্দ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশে জাগরণ সৃষ্টি করেছে। দিকে দিকে আজ উন্নয়নের জোয়ার। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র দেখে স্বাধীনতা বিরোধী অপশক্তির গাত্রদাহ শুরু হয়েছে। কোন ষড়যন্ত্রই উন্নয়নের এ অগ্রযাত্রাকে রুখতে পারবে না। বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা আজ বিশ্ব নেত্রী। দেশে উন্নয়নের পাশাপাশি তিনি শান্তিময় পরিবেশ সৃষ্টি করেছেন। এ শান্তি অনেকের সহ্য হচ্ছে না। বিরোধী চক্র দেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু করেছে। দেশে আবারও ওই দুষ্টচক্র অশান্তি সৃষ্টি করতে চায়। দেশের মানুষকে বিভ্রান্ত করতে চায়। কিন্তু ওদের ষড়যন্ত্র কোনদিন সফল হবে না। বিদেশে বসে দেশকে ফাঁদে ফেলার চক্রান্ত এদেশের মানুষ বুঝে গেছে। বক্তারা আরও বলেন, শেখ হাসিনার সরকার মা-বোনদের অধিকার প্রতিষ্ঠা করেছেন। নারীদের ক্ষমতায়ন করে গণতন্ত্রের বিকাশ সাধন করেছেন। গরীব দুখী অসহায় মানুষের জন্য বিধবাভাতা, বয়স্কভাতা, প্রতিবন্ধীভাতাসহ বিভিন্ন সহায়তামূলক ভাতা প্রদান করেছেন। দশ টাকায় ব্যাংকে হিসাব খোলার ব্যবস্থা করেছেন। অসহায় মানুষের আশ্রয় হিসেবে বিনামূল্যে জমি ও ঘর দিয়েছেন। অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছেন। ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়েছেন। কৃষকদের বিনামূল্যে সার ও বীজ দিয়ে কৃষি বিপ্লব সৃষ্টি করেছেন। যেখানে বিদ্যুৎ লাইন টানা অসম্ভব সেখানে সৌর বিদ্যুৎ দিয়েছেন। দশ টাকায় চাল দিয়েছেন। সাধারণ মানুষের যাতায়াত ও যোগাযোগের ক্ষেত্রে নির্মাণ করেছেন রাস্তা ও কালভার্ট। স্কুল কলেজ-মাদ্রাসায় বহুতল আধুনিক ভবন নির্মাণ করেছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে যুক্ত করেছেন নতুন মাত্রা। মোবাইল ফোনের কল রেট কমিয়ে সর্বসাধারণের হাতের নাগালে এনেছেন। ইন্টারনেটের মাধ্যমে বিশ্ব যোগাযোগ প্রতিষ্ঠা করেছেন। বিদেশে ছেলে-মেয়ে আত্মীয় স্বজনদের সাথে মুহূর্তের মধ্যে যোগাযোগের সুবিধা করে দিয়েছেন। সারা দেশে প্রায় ৬০০ মসজিদ নির্মাণ করেছেন। মাদরাসা শিক্ষার উন্নয়ন করেছেন। পদ্মাসেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, রূপপুর পারমানবিক কেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ অসংখ্য উন্নয়ন করেছেন। সাতক্ষীরা জেলায় মেডিকেল কলেজ, বাইপাস সড়ক, টেকনিক্যাল ইন্সটিটিউট, রেললাইন, ভোমরা বন্দরের আধুনিকায়ন, রাস্তাঘাটের উন্নয়ন, সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় অনুমোদনসহ হাজারো উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হলে আবারও দরকার শেখ হাসিনার সরকার। শেখ হাসিনার সরকার আমাদের বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস দেখিয়েছে। তাই আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কোন বিকল্প নেই। তাই উন্নয়নের শপথ নিন, নৌকা মার্কায় ভোট দিন। জয় বাংলা। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, নির্বাহী সদস্য নাজমুন আসিফ মুন্নী, বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল লতিফ তনয়া সুফিয়া খাতুন, মেহেরুন নেছাসহ অন্যান্য নেত্রীবৃন্দ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ধনী দেশগুলোর নবায়নযোগ্য জ্বালানী গ্রহন নিশ্চিতকরনের দাবীতে শ্যামনগরে মানববন্ধন
পরবর্তী পোস্ট
প্রাণনসায়র খাল পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপন ও নাগরিক সমাবেশ

রিলেটেড পোস্ট

শরতের মেলাঙ্গনে সুরের মূর্ছনা: মুক্তি পেল নিলয়ের পূজার...

অক্টোবর ১৪, ২০২৬

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ...

অক্টোবর ১৪, ২০২৬

সাতক্ষীরায় কলেজ ছাত্র হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

অক্টোবর ১২, ২০২৬

ড্রাগ সুপারের উপস্থিতিতে সাতক্ষীরায় ৪ ফার্মেসিতে জরিমানা

অক্টোবর ১২, ২০২৬

সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের দাফন সম্পন্ন

অক্টোবর ১১, ২০২৬

সাতক্ষীরায় জমিজমা বিরোধে সীমানা প্রাচীর ভাঙচুর: আহত- ৩

অক্টোবর ১১, ২০২৬

সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরায় মানবাধিকার সংগঠন ‘অধিকার’র প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা...

অক্টোবর ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting