দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১০:২২
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

নৌকায় ভোট চেয়ে সাতক্ষীরা যুবলীগের উন্নয়ন শোভাযাত্রা

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৭, ২০২৩
সেপ্টেম্বর ৭, ২০২৩ ০ কমেন্ট 405 ভিউস

নিজস্ব প্রতিবেদক: প্রায় বিশ হাজার নেতা-কর্মী নিয়ে স্মরণকালের সেরা উন্নয়ন শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে সাতক্ষীরা জেলা যুবলীগের নব গঠিত আহবায়ক কমিটি। বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটি’র সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে বিকাল ৪ টা থেকে বিভিন্ন উপজেলা, থানা, ইউনিয়ন, পৌরসভাসহ ওয়ার্ড পর্যায় থেকে যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শিল্পকলা একাডেমি চত্বরে জড়ো হতে থাকে। বর্তমান সরকারের উন্নয়ন স্লোগানে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক ও একাডেমি চত্বর ও আশে পাশের রাস্তা-ঘাট নেতা-কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ন হয়ে উঠে। পরে শিল্পকলা একাডেমিতে নব গঠিত জেলা যুবলীগের কমিটি’র আহবায়ক মো. মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুগ্ম আহবায়ক (১) স.ম আব্দুস সাত্তারের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবগঠিত জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাজী নজরুল ইসলাম হিল্লোল ও এস এম তানভীর হুসাইন সুজন প্রমুখ। আলোচনা সভার শুরুতেই যুবলীগের কেন্দ্রীয় কমিটি’র প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম নবগঠিত জেলা যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি’র উপস্থিত আহবায়ক ও যুগ্ম আহবায়কসহ আহবায়ক কমিটি’র সদস্য সরদার জাকির হোসেন, শেখ নাজিমুল ইসলাম, সৈয়দ মহিউদ্দিন হাশেমি তপু, মো. সাইফুল ইসলাম, শেখ আব্দুস সালাম, জাহিদ হোসেন, মো. রেজা আল আমিন শোভ, মো. হাবিবুর রহমান সবুজ, এড. শেখ তামিম হোসেন সোহাগ, মো. রবিউল ইসলাম, প্রভাষক মো. মইনুল ইসলাম,সৈয়দ আমিনুর ইসলাম বাবু, মো. রেজাউল ইসলাম রেজা, শেখ ইমরান হোসেন, মো. বশির আহমেদকে সমাবেশে উপস্থিত নেতা-কর্মীরদের নাম ঘোষণা করে পরিচয় করিয়ে দেন।
আলোচনা সভা শেষে কেন্দ্রীয় যুলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম ও জেলা যুবলীগের আহবায়ক মো. মিজানুর রহমান, যুগ্ম আহবায় আব্দুস সাত্তর, কাজী নজরুল ইসলাম হিল্লোল ও এস এম তানভীর হুসাইন সুজনসহ নবগঠিত কমিটি’র অন্যান্য সদস্যের নেতৃত্বে বিকেল ৫ টার জেলা যুবলীগের বিশাল একটি বর্তমান সরকারের উন্নয়ন শোভাযাত্রা বের হয়। এসময় বিভিন্ন বাদ্য-বাজনা বাজিয়ে এবং পদ্মাসেতু, রুপপুর বিদ্যুৎ কেন্দ্র, মেট্্ররেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্রের প্লাকার্ড ও বাংলাদেশের লাল-সবুজের পতাকা নিয়ে উন্নয়ন শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। শোভাযাত্রা থেকে ‘শেখ হাসিনা সরকার বার বার দরকার, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সর্বোচ্চ শিখরে বাংলাদেশসহ বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে সাতক্ষীরা জেলা শহর। একই সাথে হ্যান্ড মাইকে শোভাযাত্রা থেকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনা সরকারের জন্য নৌকা প্রতিকে ভোট চান দলীয় নেতা-কর্মীরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালার কুমিরা ইউনিয়নে জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুুতি সভা
পরবর্তী পোস্ট
শুক্রাণু–ডিম্বাণু ছাড়াই মানব ‘ভ্রূণ মডেল’

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

অক্টোবর ৪, ২০২৬

সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...

অক্টোবর ২, ২০২৬

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting