পাইকগাছায় আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত

পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য যুব র‌্যালি, আলোচনা সভা ও চেক বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে আলোচনা সভা ও চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু। এসময় উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর ঈমান উদ্দীন, সহকারী অধ্যাপক মো. ময়নুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. বাবলুর রহমান ও রতন কুমার হালদার, মো. রবিউল ইসলাম, রবীন্দ্রনাথ বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ যুবদের মাঝে ঋণের চেক বিতরণ করেন।

spot_img

More from this stream

Recomended