দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৪:০৯
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

শতবর্ষী শিবপদ সরকারের বয়স্ক ভাতা মেলেনি

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১১, ২০২৩
আগস্ট ১১, ২০২৩ ০ কমেন্ট 562 ভিউস

কিশোর কুমার: সাত ছেলে-মেয়ে নিয়ে তার দরিদ্র পরিবারের সংসার। স্ত্রীও মারা গেছে ৬ বছর আগেই।বর্তমানে চলাফেরা করতে পারেনা বৃদ্ধ শিবপদ। মাথাও অনেকটা বিগড়ে গেছে। আয়েরও কোন পথ নেই তার। ছেলেদের পৃথক সংসার আর বিধবা দুই বোন থাকে তার। শতবর্ষী শিবপদ সরকার সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের জাতপুর গ্রামের মৃত রাখাল চন্দ্র সরকারের ছেলে। এক সময়ে নিজ জমির পাশাপাশি অন্যের জমিতে কাজ করে ও ঝুঁড়ি ডালা বুনে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তিনি। কিন্তু বয়সের ভারে অনেক আগেই কর্মশক্তি হারিয়েছেন তিনি। তাই অনেকটা অনাহারে-অর্ধাহারে দিন কাটে এই বৃদ্ধের। অথচ এখনও তার কপালে জোটেনি বয়স্ক ভাতার কার্ড। বেঁচে থাকার জন্য তিনি একটি বৃদ্ধ ভাতার কার্ড চান। এক সাক্ষাৎ করে অভিযোগ ছুঁড়ে বসে বৃদ্ধ শিবপদ সরকার ‘আর কত বয়স হলে বয়স্ক ভাতার কার্ড পাবো? বর্তমানে খেয়ে পরে বেঁচে থাকার জন্য শুধু একটা বয়স্ক ভাতার কার্ড চান। তবে বেশ কয়েক বছর তার জাতীয় পরিচয়পত্রটি হারিয়ে গেছে বলে জানান তিনি। সংসারে থাকা বিধবা বোন কৌশলী সরকার বলেন, দাদার বয়স একশ পার হয়ে গেছে প্রায় মাথাও ঠিক নেই। বসে বসে ভুল বকাবকি করে। তার কিছু জমি ছিল তাই দিয়ে সংসার চলত। জমাজমি ছেলে-মেয়েদের দিয়ে এখন তিনি প্রায় নি:স্ব। বর্তমানে একটা বয়স্ক ভাতার কার্ড হলে দাদার সাথে আমরা বিধবা দু’বোনও কোন রকম তিনবেলা খেয়ে পরে বাঁচতে পারতাম। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য লুৎফর রহমান গোলদার জানান, শিবপদ সরকারের ছেলে বয়স্ক ভাতা পান। এছাড়া শিবপদ সরকারের বিষয়টি নিয়ে আবেদন করা হয়েছে কিনা জানা নেই। তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন বলেন, ঐ বৃদ্ধ হয়তো আবেদন করেন নি। তবে তার পরিবারের অন্যান্য সদস্যরা সরকারী বিভিন্ন সুযোগ সুবিধার আওতায় আছেন। বিষয়টি নিয়ে তালা উপজেলা সমাজসেবা অফিসার সুমনা শারমিনের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নির্বাচন ব্যবস্থার সংস্কার ও তদারকি সরকারের দাবী সিপিবির
পরবর্তী পোস্ট
কেশবপুর স্কুল ছাত্র রুপম মল্লিককে অপহরণের চেষ্টা

রিলেটেড পোস্ট

তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

জুন ২২, ২০২৬

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

জুন ১৭, ২০২৬

চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর

জুন ১০, ২০২৬

চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব

জুন ১০, ২০২৬

তালায় সীমানা পিলার উদ্ধার, আটক -৪

জুন ৬, ২০২৬

তালার পাঁচরোখী মন্দিরে ৮ম প্রহরব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠিত

জুন ৫, ২০২৬

সাবেক এমপি মুজিবুর গ্রেপ্তার

জুন ৩, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব

জুন ৩, ২০২৬

সাতক্ষীরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ ভাইয়ের

মে ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting