সরকারি কেবিএ কলেজে ক্যাপ্টেন শহীদ শেখ কামালের ৭৪ তম জন্মদিন পালন

লিটন ঘোষ বাপি: দেবহাটা উপজেলাধীন ঐতিহ্যবাহী সখিপুর সরকারি খান বাহাদুর আহ্ছানউল্লা কলেজে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহীদ শেখ কামাল এর ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। ৫ আগস্ট শনিবার প্রশাসনিক ও বিজ্ঞান ভবনে সরকারি নির্দেশনা মোতাবেক
দিবসটি উপলক্ষে ক্যাপ্টেন শেখ কামাল’র প্রকৃতিতে কলেজ অধ্যক্ষের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক মো. আবু তালেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মো. মনিরুজ্জামান (মহসিন), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নৃপেন্দ্রনাথ স্বর্ণকার, প্রাণিবিদ্যা বিষয়ের প্রভাষক প্রদীপ কুমার মন্ডল, শরীরচর্চা শিক্ষক মো. সামছুল হুদা কবীর খোকন। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালসহ ১৫ আগস্ট ১৯৭৫ এ নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং একে অপরের তথা দেশের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান মো. আকবর আলী। এ সময় কলেজের ইংরেজি বিভাগীয় প্রধান ফেরদৌসী পপি, শিক্ষক মো. শাহানুর রহমান, মো. আকরাম হোসেন, স্বপন কুমার মন্ডল, মো. মাসুদ করিম, রনজন কুমার মন্ডল, অভিজিৎ কুমার বসু, মো. আজিজুর রহমান, বৈদ্যনাথ মন্ডল, দৌলতুন্নেছা পারুল, রতা রানী, পারভীন সুলতানা, মোহাম্মদ তৌহিদুজ্জামান, আবু জাফর সিদ্দিকী, মো. আত্তাবুজ্জামান মধু, মোস্তফা আবু রায়হানসহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা-কর্মচারী, সিয়াম এর নেতৃত্বে সুসজ্জিত রোভার স্কাউট সদস্যবৃন্দ ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে শেখ কামাল এর ৭৪তম জন্মদিনের কেক কেটে ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

spot_img

More from this stream

Recomended