মুক্তিযুদ্ধ করেও সনদ পাননি জয়নাল আবেদীন

আব্দুর রহিম, কালিগঞ্জ: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার মহৎপুর গ্রামের জয়নাল আবেদীন। একাত্তরের রণাঙ্গনে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেও আম্লতান্ত্রিক জটিলতার কারণে প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও সনদ পাননি। তাই তিনি গণমাধ্যম কর্মীদের শরণাপন্ন হয়েছেন। জানিয়েছেন শেষ বয়সে মুক্তিযোদ্ধা সনদ টি পেয়ে শান্তিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান। এটাই তার জীবনের শেষ চাওয়া পাওয়া। গণমাধ্যম কর্মীদের দেখিয়েছেন তার কাছে থাকা প্রকৃত মুক্তিযোদ্ধা হওয়ার জন্য প্রয়োজনীয় যে সকল কাগজ-পত্র থাকা দরকার তার সমস্ত কপি। তিনি প্রথম মুক্তিযোদ্ধা করেছিলেন সাতক্ষীরা কালিগঞ্জের (পাওখালি ও পিরোজপুর)। তিনি প্রথম টেনিং গ্রহণ করেন ভারতের হিঙ্গলগঞ্জ ও কুচবিহারে। তিনি মুক্তিযোদ্ধা কমান্ডার নূর ইসলাম (মানিক) এর নেতৃত্বে যুদ্ধ করেছিলে। শুধুমাত্র আম্লতান্ত্রিক জটিলতার কারণে এখনও তিনি মুক্তিযোদ্ধার সনদ টি পাননি। যাতে তিনি অতি সহজে ও দ্রুত প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হন এবং মুক্তিযোদ্ধার সনদ টি পান এ জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

spot_img

More from this stream

Recomended