দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৫৩
চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন এস কে নাজমুল...
ভোমরা স্থল বন্দরে বছরে রাজস্ব ঘাটতি হাজার কোটি 
পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস...
পদ্মপুকুর চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি
শ্যামনগরে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই...
লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে
দেবহাটায় কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাংগঠনিক সভা ও...
পাইকগাছায় জমি জবরদখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ...
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

‘নোনা পানি’ চলচ্চিত্রের দেশব্যাপী বিকল্প প্রদর্শনী শুরু

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২, ২০২৩
আগস্ট ২, ২০২৩ ০ কমেন্ট 417 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: প্রান্তিক মানুষের যাপিত জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘নোনা পানি’। বেঙ্গল ক্রিয়েসন্ লি. প্রযোজিত ও সৈয়দা নিগার বানু পরিচালিত ‘নোনা পানি’ চলচ্চিত্রটি সমগ্র বাংলাদেশে বিকল্প প্রদর্শনীর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার মধ্যে প্রথম প্রদর্শনীটি অনুষ্ঠিত হচ্ছে সাতক্ষীরায়। জেলা শিল্পকলা একাডেমি, সাতক্ষীরার আয়োজনে আগামী শনিবার (৫ আগস্ট) বিকাল ৪টায় একাডেমির মিলনায়তনে সিনেমাটি দেখানো হবে। ‘নোনা পানি’ চলচ্চিত্রের পরিচালক বলেন ‘নোনা পানি’ টিমের জন্য এটা খুবই আনন্দের যে, সাতক্ষীরায় সিনেমাটি দেখানো হচ্ছে। সাধারণ মানুষ সিনেমাটি দেখে গল্পের সাথে নিজেদের যুক্ত করতে পারবেন কারণ ‘নোনা পানি’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে এই অঞ্চলের মানুষের জীবনকে কেন্দ্র করে। এছাড়া সিনেমাটির বেশ কিছু অংশ নকিপুর জমিদার বাড়ি, শ্যামনগর যশোরেশ্বরী মন্দিরে শুট করা হয়েছিল।’ ‘নোনা পানি’ সিনেমাটি রোম্বা, দশপাই, কৃষ্ণা নামে তিনজন প্রান্তিক মানুষের গল্প নিয়ে গড়ে উঠেছে। রোম্বা, স্বামী পরিত্যক্ত মা, যার পেশা নদী থেকে চিংড়ির রেণু সংগ্রহ করা। দশপাই, সে নারী না পুরুষ তাই নিয়ে ধন্ধ কাটে না গ্রামের মানুষের। গ্রামের মেয়েদের নাক কান ফুটিয়ে জীবন নির্বাহ করা দশপাইয়ের মুক্ত পৃথিবী হলো একটি রেডিও। অন্য দিকে যাত্রাদলের কৃষ্ণা টিঁকে থাকার লড়াইয়ে জয় পরাজয়ের মুখোমুখি। এই তিনটি চরিত্র ছাড়াও এদের চারপাশে আরো বহু চরিত্র রয়েছে, সিনেমাটিতে উঠে এসে তাদের কথা। সব চরিত্রই চায় গ্রামে থিতু হতে, চায় আত্মপরিচয়। এই আকাঙ্খাকে মর্যাদা দিতে গিয়ে তারা কখনো কখনো নিজ নিজ জায়গা থেকে ঘুরে দাঁড়াতে চায়। ছুঁড়ে ফেলতে চায় অসহায়ত্বের ঘেরাটোপ। এসব চরিত্র নিয়েই গড়ে উঠেছে চলচ্চিত্র ‘নোনা পানি’। এই সিনেমা’র সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সিনেমাটিতে এ অঞ্চলের আঞ্চলিক ভাষা ও লোক গান ব্যবহার করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি, সাতক্ষীরার আয়োজনে ‘নোনা পানি’ সিনেমাটির প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত। আগে আসলে আগে সীট বরাদ্দ ভিত্তিতে প্রদর্শনীটি ব্যবস্থা করা হয়েছে। সকলের উপস্থিতি কামনা করছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিজ্ঞানী পিসি রায়ের ১৬২তম জন্মবার্ষিকী পালন
পরবর্তী পোস্ট
আশাশুনিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভূক্তিতে মতবিনিময় সভা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২৬, ২০২৬

সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সেপ্টেম্বর ২৫, ২০২৬

সাতক্ষীরায় ১৫ মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ে: ১৮ না হওয়া পর্যন্ত...

সেপ্টেম্বর ২৫, ২০২৬

সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

সাতক্ষীরা বিএডিসি কর্মকর্তা আমিনুলের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ: সম্পদের...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

সাতক্ষীরায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন

সেপ্টেম্বর ২৪, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্টে  প্রতিবন্ধী যুবকের মৃত্যু

সেপ্টেম্বর ২৪, ২০২৬

শহরের বুকে জলফুলের মায়া: সরকারি টেকনিক্যাল স্কুল ও...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত

সেপ্টেম্বর ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting