দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১০:৪৬
সাতক্ষীরায় বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনে দুর্ভোগে এলাকাবাসী
কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্যর ৭ম বর্ষ...
শ্যামনগরে কালো মেঘের গর্জনে নিভে গেল এক জেলের...
মাদকমুক্ত সমাজ গড়তে কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে...
চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার
আরো একটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে —...
আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ
শ্যামনগর হাসপাতাল সড়কে যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলে...
গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভা

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২২, ২০২৩
জুলাই ২২, ২০২৩ ০ কমেন্ট 331 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা পৌরসভার সরবরাহকৃত পানি সমস্যা ও রাস্তাঘাট-ড্রেনেজসহ বিভিন্ন সমস্যা সমাধানে শনিবার (২২ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল। সভায় সাতক্ষীরা পৌরসভার পানির বিল বৃদ্ধির সিদ্ধান্ত স্থগীত করায় সন্তোষ প্রকাশ করা হয়। সভায় বলা হয়, আধুনিকমানের সুযোগ সুবিধা সম্বলিত উন্নত নাগরিক সেবার মানোন্নয়নে সাতক্ষীরা পৌরসভার গৃহীত পদক্ষেপগুলো খুবই দুর্বল। ফলে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে সাতক্ষীরা পৌরসভা দ্রুত বস্তি-ঘিঞ্জি শহরে পরিণত হচ্ছে। সভায় আরো বলা হয়, সাতক্ষীরা পৌরসভার একমাত্র নিউমার্কেটটি ভেঙে ফেলার পর ৫ বছর অতিবাহিত হলেও আজও নতুন করে নিউমার্কেট পুর্ননির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। পৌরসভার মিনি মার্কেটটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। কোন পাবলিক অডিটরিয়াম, মিলনায়তন ও কমিউনিটি সেন্টার না থাকায় রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ব্যাহত হচ্ছে। শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে মানুষের অবসর বিনোদনের কোন পরিবেশ নেই। নেই কোন শিশু পার্ক। আগে থাকলেও এখন পাবলিক টয়লেট, ডাসবিন, রাস্তার পাশের পানির ট্যাপগুলো আর নেই। অধিকাংশ রাস্তাঘাট চলাচলের অনুপযোগী। যানজট নিরসনে রাস্তায় ট্রাফিক দাড়ানোর জায়গা নেই। সভায় বলা হয়, চিংড়ি পোনা, কাঠের ফার্নিচার, ইট-বালুর ব্যবসাসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের বসার কোন নির্ধারিত স্থান না থাকায় এবং পৌরসভার তত্ত্বাবধায়নে হকার্স মার্কেট গড়ে না ওঠায় যত্রতত্র যেখানে সেখানে এসব ব্যবসায়ীরা বসে পড়ায় তারা যেমন সুষ্ঠভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না, পক্ষান্তরে শহরে যানজটসহ জনভোগান্তির সৃষ্টি হচ্ছে। সুলতানপুর বড়বাজার এবং ইটাগাছা সান্ধ্য হাটের অস্তিত্ব বিলুপ্ত প্রায়। এরফলে মাছ তরিতরকারীসহ কাচা মালের ব্যবসায়ীরা রাস্তায় বসতে বাধ্য হচ্ছেন। সভায় বলা হয়, সড়কে চলাচলে আগে ব্যবহৃত ফুটপাথগুলো দখল করে নতুন নতুন ভবন নির্মিত হচ্ছে। সাতক্ষীরা শহর বাইপাস সড়ক নির্মিত হওয়ার পর গত ১০ বছরেও লিংক রোডগুলো ব্যবহার উপযোগী করে গড়ে তোলা হয়নি। শহরের মধ্যে অবস্থিত সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের পূর্ব পাশের প্রাণসায়র খাল লাগায়ো সড়কের সাথে বিভিন্নস্থানে একাধিক গলিপথ থাকলেও সেগুলো প্রধান সড়কের লিংক রোডে পরিণত করা হয়নি। প্রাণসায়র খালের উপর আরো কয়েকটি স্থানে ব্রীজ নির্মাণ করে দু’পারের সড়কের সাথে সংযোগ স্থাপনেরও কোন উদ্যোগ নেওয়া হয়নি। ফলে যানজট এখন সাতক্ষীরা শহরের মানুষের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাড়িয়েছে। সভায় আরো বলা হয় গত দুই-তিন দশকে সাতক্ষীরা পৌরসভার রথখোলার বিল, মেহেদীবাগ, মধুমোল্লারডাঙ্গী, ইটাগাছা পশ্চিমপাড়া, কামালনগরসহ বিভিন্ন এলাকায় শহর সম্প্রসারিত হয়েছে। কিন্তু পৌরসভার সুদুর প্রসারি কোন পরিকল্পনা না থাকায় যত্রতত্র নগরায়নের ফলে সেখানে ফায়ার ব্রিগেট, এ্যাম্বুলেন্সসহ রিকসা-ভ্যান যাতায়াতের মত কোন রাস্তা রাখা হয়নি। ড্রেনেজ সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। এ ধরনের হাজারো সমস্যায় জর্জরিত সাতক্ষীরা পৌরসভার মানুষ। সভায় বলা হয়, সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও প্রকল্প গ্রহণের সময় অভিজ্ঞতা সম্পন্ন সচেতন নাগরিকদের পরামর্শ না নেওয়ার ফলে ছোট ছোট সমস্যাগুলো এখন অনেক বড় সমস্যায় পরিণত হয়েছে। এমন কি বিভিন্ন সময়ে উপযাচক হয়ে দেওয়া পরামর্শগুলোও বারবার উপেক্ষিত হয়ে এসেছে। সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভায় নির্বাচিত জনপ্রতিনিধিসহ পৌর কতৃপক্ষকে দ্রুত পানি সরবরাহ ব্যবস্থা উন্নতকরণসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে অভিজ্ঞতা সম্পন্ন সচেতন নাগরিকদের মতামত গ্রহণে নাগরিক সংলাপ আহবানের অনুরোধ জানানো হয়। নাগরিক কমিটির সভায় উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুল হামিদ, সুধাংশু শেখর সরকার, আনোয়ার জাহিদ তপন, মাধব চন্দ্র দত্ত, শেখ ওবায়দুস সুলতান বাবলু, লায়লা পারভীন সেঁজুতি, শেখ সিদ্দিকুর রহমান, ইদ্রিস আলী, আবুল হোসেন, জোৎন্সা দত্ত, নিত্যানন্দ সরকার, কওসার আলী, আব্দুস সামাদ, এড. আবুল কালাম আজাদ, আলী নুর খান বাবলু প্রমুখ। সভায় সাতক্ষীরার ভূমিহীন আন্দোলনের শহিদ জায়েদার ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে আগামী ২৯ জুলাই মতবিনিময় সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে ১শ বছরের ভোগ দখলীয় সম্পত্তি থেকে উচ্ছেদ চেষ্টায় অভিযোগে সংবাদ সম্মেলন
পরবর্তী পোস্ট
সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে এমপি জগলুল হায়দারের গনসংযোগ

রিলেটেড পোস্ট

কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্যর ৭ম বর্ষ...

জুন ২০, ২০২৬

নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালা কমিউনিটির কর্ম-পরিকল্পনা...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ...

জুন ২০, ২০২৬

বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় রাউন্ড টেবিল বৈঠকে জলবায়ু সংকট মোকাবিলায় বহুপাক্ষিক...

জুন ১৯, ২০২৬

সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশিপ পাওয়ায় আসাদুজ্জামান ও তানজিরকে সাতক্ষীরা...

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ

জুন ১৮, ২০২৬

সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting