দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৩২
সাতক্ষীরায় বস্তিবাসীর জন্য নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন...
সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রধান আসামী নাহিদসহ...
তালার সমবায় সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডলের দৌড়ঝাপ...
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে বেতনা নদী দখল করে অবৈধ ইট ভাটার কার্যক্রম!

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৩০, ২০১৯
অক্টোবর ৩০, ২০১৯ ০ কমেন্ট 330 ভিউস

সচ্চিদানন্দদেসদয়: নদী দখলসহ সরকারি আইন লঙ্ঘন করে প্রভাব খাটিয়ে অবৈধ পন্থায় ইটভাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আশাশুনির বেশকিছু ব্যবসায়ীরা। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অধিকাংশ ইটভাটা মালিক লোকালয়ে ঢুকে পার্শ্ববত্তী নদী ও ফসলি জমির উপরে অবৈধ ইটভাটা নির্মাণ করে তাদের কার্যক্রম চালাচ্ছেন। উপজেলা প্রশাসনের হিসাব মতে, আশাশুনি উপজেলায় বর্তমানে ৬ টি ইটভাটা রয়েছে। বেসরকারি হিসাব মতে ১০ থেকে ১৫ টি ইট ভাটা রয়েছে আশাশুনিতে। ভাটা শুরুতে অধিকাংশ পুরাতন ইটভাটাগুলি ফিট চিমনি পদ্ধদিতে গড়লেও বর্তমানে অনেক ভাটা জিগজ্যাগ কিলন পদ্ধতিতে স্থাপন করা হয়েছে। সরকারি নীতিমালায় রয়েছে, আধুনিক প্রযুক্তি ইটভাটাস্থাপন করতে হবে। যেমন- হাইরিডহফম্যান কিলন, জিগজ্যাগ কিলন, ভারটিক্যাল স্যাফটরিক কিলন, টানেল কিলন বা অনুরুপ কোন ভাটা। সম্প্রতি ২০১৩ এর আইন জোরদার হওয়ায় সনাতন পদ্ধতি ছেড়ে আশাশুনি এলাকায় অনেক ইটভাটা জিগজ্যাগ কিলন রূপে তৈরি করেছে। তবে ইট প্রস্তুত ও ভাটা সংক্রান্ত সিংহভাগ আইন কানুন মানছে না ভাটা কর্তৃপক্ষ।
সরেজমিনে এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন সংক্রান্ত কর্মকান্ড নিয়ন্ত্রণের জন্য বিদ্যমান আইন থাকলেও উপজেলার অধিকাংশ ইটভাটা মালিকরা তা মানছে না। এরা প্রত্যেককে প্রভাবশালী হওয়ায় সরকারি নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে দেদারছে ভাটার কার্যক্রম চালাচ্ছে। আশাশুনি বেতনা নদীর কয়েক শত একর চড় দখল করে অবৈধভাবে বেশকিছু ইটভাটা গড়ে উঠেছে। নদীর মাঝ বরাবর বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকিয়ে পলি ভরাট করে তা ব্যবহার করছে। ফলে একদিকে হারাতে বসেছে তীব্র খরস্রোতা বেতনা ও মরিচচাপ নদীর নাব্যতা এবং অন্যদিকে নদীর ¯্রােত বাধা প্রাপ্ত হয়ে দু’পাশে জেগে উঠছে চর। ভাটা এলাকায় বিভিন্ন লোকজনের সাথে এ প্রতিবেদকের সাথে কথা হয়,তারা বলেন ইটভাটা মালিকরা গায়ের জোরে এ বেতনা নদী দখল করে নিচ্ছে। আর স্থানীয় তহশীল দার ও উপজেলা ভূমিঅফিসের সার্ভেয়ার উর্দ্ধত্তন কতৃপক্ষকে ভূল বুঝিয়ে নদীতে জেগে উঠা চড় ডিসিআর দিয়ে যাচ্ছেন।আর যারা ডিসিআর প্রাপ্ত হচ্ছেন তারা খুব প্রভাবশালী নতুবা রাজনৈতিক আশ্রয়ে আছে।তারা বলেন আমাদের এই গুরুত্বপূর্ণ নদীটি মারা গেলে এলাকার মানুষ বাঁচবে না। ভাটা মালিকদের অপরিকল্পিতভাবে নদী দখল দেয়ার ফলে নদীর তীব্র স্রোত নদীতে আর নেই।
স্থানীয় সূত্র আরো জানান, অধিকাংশ ইটভাটা মালিক ৫০/১০০ বিঘার বেশি সরকারি খাস জমির উপর ইটভাটা গড়ে তুলেছেন। এরমধ্যে অনেকেই ভূমিহীনদের নামীয় বন্দোবস্তকৃত জমি লিজ নিয়ে বৈধতা দেখাচ্ছেন। এদিকে বন্দোবস্তকৃত দলিলে যে শর্ত উল্লেখ করা আছে তা মানা হচ্ছেনা। দলিলে বলা আছে, এমনভাবে জমি ব্যবহার করিতে পারবেন না যাতে কোন প্রকারে জমির মূল্যহানি ঘটে অথবা চাষাবাদের অনুপযুক্ত হয়ে পড়ে। কিন্তু সেখানে করা হচ্ছে ২০ ফুট গর্ত অথবা পাহাড় সমান উচু করে ইট ভাটা তৈরি করা হয়েছে। গত বছর ইট পোড়ানো মৌসুমে মাঝে মধ্যে উপজেলা ও জেলা পর্যায়ের প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনিয়মতান্ত্রিকভাবে ভাটা পরিচালনার রাজস্ব আদায় করেন। কিন্ত তাতে ক্ষান্ত হচ্ছে না নদী খাদক ভাটা মালিকরা।এ ব্যাপারে প্রযোজনীয় ব্যবস্থা চান এলাকা বাসি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মিড ডে মিল’র ফলে শিক্ষায় মনোযোগী হবে কোমলমতি শিক্ষার্থীরা-দেবাশীষ চৌধুরী
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা জেলা, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ

রিলেটেড পোস্ট

আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

অক্টোবর ৫, ২০২৬

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে

অক্টোবর ৪, ২০২৬

আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...

অক্টোবর ৪, ২০২৬

আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত

অক্টোবর ২, ২০২৬

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...

অক্টোবর ১, ২০২৬

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting