দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ২:০০
খাজরায় জরাজীর্ন এইচবিবি সড়ক কার্পেটিং নির্মানে সার্ভের কাজ...
আশাশুনিতে ডিসিআর নেয়া জমিতে ঘর নির্মান, সার্ভেয়ারের ঘটনাস্থল...
ইয়ুথনেট গ্লোবাল সাতক্ষীরা টিমের আয়োজনে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক...
আশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসি ক্যাম্পেইন
সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ
সাতক্ষীরার নলতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নূরনগরে সড়ক সংস্কারে বেহাল দশা- দেখার কেউ নেই
তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবর

কেসিসি নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমূখর হবে: সিইসি

কর্তৃক kobirubel.satnadee মে ৩০, ২০২৩
মে ৩০, ২০২৩ ০ কমেন্ট 470 ভিউস

সাতনদী ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। সকলের সমান সুযোগ থাকবে। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোন পক্ষপাতমূলক নির্বাচন হবে না। আমরা ইভিএমে ভোট করছি। ইভিএমের ফলাফল পরিবর্তনের ন্যূনতম কোনো সুযোগ নেই। কোনো ভোটারকে বাধা প্রদান করা যাবে না। কোনভাবে ভোটারদের অধিকার খর্ব করা যাবেনা। সিসিটিভি ক্যামেরা দিয়ে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হবে। মঙ্গলবার (৩০ মে) দুপুরে খুলনা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক, জাতীয় পার্টির এস এম শফিকুল আলম মধু, ইসলামী আন্দোলনের মো. আ. আউয়াল, জাকের পার্টির এস এম সাব্বির হোসেন ও স্বতন্ত্র প্রার্থী এস এম শফিকুর রহমান, বিভিন্ন সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা বক্তব্য তুলে ধরেন। প্রার্থীদের কয়েকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন, পেশাশক্তি ব্যবহারের অভিযোগ আনেন। নির্বাচন কমিশন এসব অভিযোগে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রার্থীদের আশ্বস্ত করেন। প্রধান নির্বাচন কমিশন আরো বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে আমাদের সদিচ্ছার কোন কার্পণ্য নেই। সামর্থ্য নিয়ে কথা থাকতে পারে। এটি নিয়ে অপেক্ষা করতে হবে। ইভিএমে ভোটের ফল পাল্টে দেওয়ার সুযোগ নেই। গাজীপুরে নির্বাচন হয়েছে, সেখানে আপনারা জানতে পারেন। ইভিএম যাদুর বাক্স কিনা। আমরা সকলকে ইভিএম পরীক্ষা করে দেখতে আমন্ত্রণ জানিয়েছিলাম, এ পার্টরাও দেখতে পারেন। আমরা মেশিনে কোনো ক্রটি পাইনি। অনেক ইভিএমে ভোটের হার কম। সেখানে ব্যালটে ৯৯ শতাংশ ভোট হলে আবার প্রশ্ন দেখা দেবে। মেশিনে রেজাল্ট পরিবর্তন সম্ভব নয়। কাজী হাবিবুল আউয়াল বলেন, আমাদের দেশে এখনও নির্বাচনী সংস্কৃতির প্রত্যাশিত সুষ্ঠুধারা গড়ে উঠেনি। নির্বাচনে সকলে বিজয়ী হবেন না। একজন বিজয়ী হবেন। এটি মানতে হবে। পৃথিবীর অধিকাংশ গণতান্ত্রিক দেশ। সেখানে এতো সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজন হয় না। প্রধান নির্বাচন কমিশনার প্রার্থীদের প্রতিটি বুথে পোলিং এজেন্ট নিয়োগের আহ্বান জানিয়ে বলেন, আপনার যেহেতু নির্বাচন করছেন, অর্থ ব্যয় করছে, কষ্ট করছেন তাই সকল বুথে আপনাদের পোলিং এজেন্ট দেবেন। পোলিং এজেন্ট নিরপেক্ষ ভোট গ্রহণে ভূমিকা রাখে। ভোট প্রদান বুথে দ্বিতীয় ব্যক্তি কোনভাবেই থাকতে পারবেন না। সিসি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশন এটি পর্যবেক্ষণ করবে। গাইবান্ধা সংসদীয় আসনে উপনির্বাচন প্রসঙ্গ তুলে ধরে তিনি আরো বলেন, গাইবান্ধা নির্বাচন ব্যাপকভাবে অনিয়ম দেখে বন্ধ করে দিয়েছি। এ ঘটনার পজেটিভ ইমপ্যাক্ট পড়েছে। অন্যন্য জায়াগার সকলে সর্তক হয়ে গেছে। আমাদের নির্বাচন নিয়ে বিভিন্ন রাষ্ট্র, ইউএনডিপিসহ আর্ন্তজাতিক ও দেশীয় বিভিন্ন সংস্থা আগ্রহী রযেছে। সরকারও সাধুবাদ জানিয়েছে। সরকারও প্রতিশ্রুতিবদ্ধ আগামী নির্বাচন যেন সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে। খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য দেন রিটারিং কর্মকর্তা মো. আলাউদ্দিন। বক্তব্য দেন কে এম পি কমিশনার মাসুদুর রহমান ভূঁইয়া, খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক, খুলনা জেলা প্রশাসক ইয়াসিন আরাফাত, পুলিশ সুপার মাহবুব হাসান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সুন্দরবনে নদীতে মাছ ধরার অপরাধে ৯ জেলে আটক
পরবর্তী পোস্ট
কুলিয়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে উন্মুক্ত বৈঠক

রিলেটেড পোস্ট

বৈধ অর্থকে ঘুষের টাকা বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা

মে ১, ২০২৬

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন...

এপ্রিল ২১, ২০২৬

আশাশুনির লাঙ্গলদাড়িয়ায় এক দাগে জমি কিনে ভিন্নদাগে জবর...

এপ্রিল ১৬, ২০২৬

শ্যামনগরে সংখ্যালঘু পরিবারের মৎস্য ঘের দখল

এপ্রিল ১২, ২০২৬

ভূমি অফিসের নায়েব আশরাফুউজ্জামানের অঢেল সম্পদের পাহাড় !

এপ্রিল ৭, ২০২৬

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বর্ণাঢ্য জীবন

এপ্রিল ৭, ২০২৬

সুন্দরবনকে দস্যুমুক্ত করা হবে, বন প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬

শ্যামনগর সীমান্ত দিয়ে আসছে মাদক ও অস্ত্র

মার্চ ৩০, ২০২৬

একাত্তরের স্মৃতিবিজড়িত স্থানগুলো অরক্ষিত, দিবস এলেই ধোয়ামোছা

মার্চ ২৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting