দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৯:০৮
বাংলাদেশ শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন-সভাপতি...
হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...
ফারাক্কা লংমার্চের বর্ষপূর্তিতে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের আলোচনা সভা...
প্রসূতির পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মনিরুজ্জামান
কারও দলীয় পরিচয় মুখ্য থাকবে না’: আশরাফুল আলম
শ্যামনগরে  পানিতে ডুবে শিশুর  মৃত্যু
কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী
আশাশুনিতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবীতে...
কলারোয়ায় পল্লী চিকিৎসক সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা সদর

টেংরাখালী মাধ্যমিক বিদ্যালয়ে ৩ পদের নিয়োগে অর্ধকোটির বাণিজ্য

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১৫, ২০২৩
এপ্রিল ১৫, ২০২৩ ০ কমেন্ট 924 ভিউস

আব্দুল্লাহ আল মাহফুজ: আশাশুনি উপজেলার টেংরাখালী মাধ্যমিক বিদ্যালয়ে ৩টি নিয়োগে অর্ধ কোটি টাকা বাণিজ্যের অভিযোগ উঠেছে। সম্প্রতি ৩য় শ্রেণীর ৩টি পদের নিয়োগের জন্য জনপ্রতি ১৭ থেকে ১৮ লক্ষ টাকা উৎকোচ গ্রহণের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের পরিচালনা কমিটির বিরুদ্ধে। সরেজমিনে এলাকা পরিদর্শন ও ভুক্তভোগী নিয়োগ প্রার্থীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলে বিষয়টির সত্যতা পাওয়া যায়। বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। ঘটনা সূত্রে প্রকাশ, গত ১০/১১/২২০২ তারিখে টেংরাখালী মাধ্যমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণীর ৩ টি শূণ্য পদে নিয়োগের জন্য দৈনিক কাফেলা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রকাশিত বিজ্ঞপ্তির সূত্র ধরে উক্ত ৩টি পদের বিপরীতে ৩৭ জন প্রার্থী আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে গত শনিবার (১৫ এপ্রিল) সাতক্ষীরা নবারুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু অভিযোগ উঠেছে নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা নিয়েও। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কাদাকাদি ইউনিয়নের চেয়ারম্যান দীপঙ্কর সরকার দীপ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুপদ বিশ্বাস যোগসাজসে তাদের মনোনীত প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ করিয়েছেন। বিনিময় হিসেবে নিয়েছেন অর্ধ কোটি টাকা উৎকোচ। অনুসন্ধানে জানা যায়, পরিচ্ছন্নতা কর্মী পদের প্রার্থী পবিত্র কুমার মন্ডল ১২ লক্ষ টাকা, নিরাপত্তা কর্মী পদের প্রার্থী দিলীপ কুমার মন্ডল ৬ লক্ষ টাকা দিয়েছেন কিন্তু সে পদে দিলীপ কুমারকে না নিয়ে সুধান্য মন্ডলের পুত্র প্রশান্ত মন্ডল কে ১৮ থেকে ১৯ লক্ষ টাকার বিনিময়ে নিয়োগের জন্য মনোনীত করা হয়েছে এবং আয়া পদের প্রার্থী গোবিন্দ মন্ডলের স্ত্রী তারামনি মন্ডলকে নিয়োগের জন্য ১৭ লক্ষ টাকার চুক্তি হয়। চুক্তি মোতাবেক ইতিমধ্যে ১২ লক্ষ টাকা চেয়ারম্যান দীপকে প্রদান করেছেন তিনি। সকল পদে নিয়োগের জন্য প্রাথমিক মনোনীত ব্যক্তিদের সাথে চুক্তিকৃত বা গ্রহণকৃত টাকার পরিমান দাড়ায় প্রায় অর্ধ কোটি। এ বিষয়ে মৃত ইউনুস আলী শাহার ছেলে শাহ জাকির হোসেন বলেন, “আমি নিরাপত্তা প্রহরী পদে আবেদন করে ছিলাম। আমি চেয়ারম্যান ও তার প্রতিনিধির সাথে বলার পর তারা আমাকে জানায় ১৭ লক্ষ টাকা না হলে চাকরী হবে না। আমি ১৫ লক্ষ টাকা দিতে চাইলেও চেয়ারম্যান জানায় ১৭ লক্ষ টাকা না দিলে চাকরি হবে না। এ জন্য আমি নিয়োগ পরীক্ষায় অংশ নিতে যাই নি। অনেক আবেদনকারী পরীক্ষা দিতে যায়নি কারন তারা জানে চেয়ারম্যানের মনোনীত লোক আছে। যারা গিয়েছিল তারাও হতাশ হয়ে ফিরে এসেছে। আয়া পদের প্রার্থী কল্পনা গাইনের স্বামী নিতীশ গাইন জানান, আমার স্ত্রী আয়া পদের প্রার্থী ছিল। সে নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণ করে। তার লিখিত পরীক্ষা ও ভাইবা ভাল হয়েছে। কিন্তু এলাকায় বিভিন্ন মহল থেকে আমরা জানতে পারছি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দীপঙ্কর কুমার দীপ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুপদ বিশ্বাস যোগসাজসে মোটা অংকের অর্থের বিনিময়ে ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন। বিষয়টি শোনার পর আমরা হতাশ হয়েছি। অর্থের বিনিময়ে নিয়োগ না দিয়ে নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণকারীদের মধ্য থেকে মেধা ভিত্তিক উত্তীর্ণদের নিয়োগ প্রদান করার জন্য জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল। এ বিষয়ে সত্যতা জানার জন্য টেংরাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কাদাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীপঙ্কর সরকার দীপ এবং প্রধান শিক্ষক বিষ্ণুপদ মন্ডল এর ব্যবহৃত মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায় নি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এমপি আফিল উদ্দিনকে শুভেচ্ছা
পরবর্তী পোস্ট
টানা দাবদাহে বিধ্বস্ত জনজীবন

রিলেটেড পোস্ট

ফারাক্কা লংমার্চের বর্ষপূর্তিতে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের আলোচনা সভা...

মে ১৬, ২০২৬

কারও দলীয় পরিচয় মুখ্য থাকবে না’: আশরাফুল আলম

মে ১৬, ২০২৬

আশাশুনিতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবীতে...

মে ১৫, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ

মে ১৩, ২০২৬

অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...

মে ১২, ২০২৬

আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...

মে ১২, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...

মে ১২, ২০২৬

সাতক্ষীরায় উৎসবমুখর আবহে এশিয়া পোস্টের যাত্রা শুরু পেশাদার...

মে ১১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting