দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১২:৫২
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

টানা দাবদাহে বিধ্বস্ত জনজীবন

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১৫, ২০২৩
এপ্রিল ১৫, ২০২৩ ০ কমেন্ট 349 ভিউস

আহাদুর রহমান জনি: টানা তাপাদাহে বিপর্যস্ত জনজীবন। ঢাকাসহ সারাদেশের মানুষ তীব্র গরমে হাঁসফাঁস করছে। হিটস্ট্রোকে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছে মানুষ। গরম ও লোড শেডিংয়ে অনেকের নির্ঘুম রাত কাটছে। বাইরে বের হওয়া দায়, যেন মরুভূমির গরম। প্রচণ্ড রোদের তাপে কোথাও কোথাও সড়কের পিচ গলে যাওয়ার খবর এসেছে। যা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে বলে বিভিন্ন আবহাওয়া স্যাটালাইট বিশ্লেষণে জানা যায়।
গত কিছুদিন ধরেই তাপমাত্রা ক্রমেই বাড়ছে। ৪ এপ্রিল দেশের ছয় জেলায় শুরু হয় মৃদু তাপপ্রবাহ। এরপর ঝড়-বৃষ্টিহীনতায় ক্রমেই তাপপ্রবাহের তীব্রতা বাড়ে, বিস্তৃত হতে থাকে আওতা। সর্বশেষ শুক্রবার তীব্র থেকে মৃদু তাপপ্রবাহ সারাদেশে ছড়িয়ে পড়েছে। আবহাওয়াবিদ ও আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী ৩/৪ দিনের মধ্যে দেশের উত্তর-পূর্বাঞ্চলে (সিলেট বিভাগ) ঝড়-বৃষ্টি হতে পারে। আগামী ১৬ এপ্রিলের পর থেকে সীমিত পরিসরে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সঙ্গে হালকা বৃষ্টি শুরু হতে পারে। মূলত ২৩ এপ্রিলের পর থেকে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়বে। এতে তাপপ্রবাহ দূর হতে থাকবে।
আজ শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা বলছেন, ১৯৬৫ সালের পর এটি ঢাকার সবচেয়ে বেশি তাপমাত্রা। এর আগে ১৯৬৫ সালে ঢাকায় ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়েতীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যার আঁচ পরেছে সাতক্ষীরা জেলাতেও। সাতক্ষীরা জেলায় গতকাল শনিবার সর্বোচ্চ তামপাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াস থাকলেও অনুভূত হয় ৪২-৪৩ ডিগ্রী। যা পিচঢালা পথের আরও ৫ ডিগ্রী বেশি। রাত ১০টায় তাপমাত্রা ৩১ ডিগ্রী সেলসিয়াস থাকলেও অনুভূত হয় ৪১ ডিগ্রী। অন্যদিকে বাতাসের গতি সর্বচ্চো ৫ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকায় তাপ আরও বেশি অনুভূত হয়। প্রচন্ড তাপে ও ভ্যাপসা গরমে দিশেহারা খেটে খাওয়া মানুষগুলো। অন্যদিকে গুগলসহ বিভিন্ন আবহাওয়া সম্প্রচারকারী ওয়েবসাইট বিশ্লেষণে জানা যায় আজ রবিবার তাপমাত্রা আরও এক ডিগ্রি বেশি থাকবে যা আগামী শুক্রবার পর্যন্ত চলতে পারে।
শহরের পাকাপোল মোড়ের বেকারী সামগ্রী বিক্রেতা ও বিকাশ এজেন্ট মুসা জানান, ‘রোজায় এত গরমে দোকান চালানো অসম্ভ হয়ে পড়েছে। তারপরও কোন ভাবে চালিয়ে নিচ্ছি।
থানা মোড়ের সবজি বিক্রেতা আল আমিন জানান, ‘প্রচন্ড গরমের কারণে তরকারি শুকিয়ে যাচ্ছে। তাই কয়দিন ধরে তরকারি বিক্রি বন্ধ রেখেছি। তার বদলে রাতে হাঁস বিক্রি করছি।
ইটাগাছা মোড়ের রেজাউল ইসলাম জানান, ‘প্রচন্ড গরমে জান বাঁচানো দায়। জীবনের তাগিদে শুধু বাইরে আসা।’
আব্দুর রাজ্জাক পার্কে শরবত বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, রোজায় সারাদিন টুকটাক শরবত বিক্রি হলেও ইফতারের পর শরবত বিক্রি করতে হিমশীম খেতে হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালে আরএমও ডাঃ ফয়সাল আহমেদ সাতনদীকে জানান, এই গরশে শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। প্রয়োজন ছাড়া রোদে ঘোরাফেরা করা যাবে না। তরল খাবার গ্রহণ করতে হবে। হিট স্ট্রোক এড়াতে গরমে বেশি বেশি পানি পান করার ও ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার পরামর্শও দেন তিনি।
উল্লেখ্য, গত কিছুদিন ধরেই তাপমাত্রা ক্রমেই বাড়ছে। ৪ এপ্রিল দেশের ছয় জেলায় শুরু হয় মৃদু তাপপ্রবাহ। এরপর ঝড়-বৃষ্টিহীনতায় ক্রমেই তাপপ্রবাহের তীব্রতা বাড়ে, বিস্তৃত হতে থাকে আওতা। সর্বশেষ শুক্রবার তীব্র থেকে মৃদু তাপপ্রবাহ সারাদেশে ছড়িয়ে পড়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
টেংরাখালী মাধ্যমিক বিদ্যালয়ে ৩ পদের নিয়োগে অর্ধকোটির বাণিজ্য
পরবর্তী পোস্ট
এবার ওসির কাছেই টাকা চাওয়ার অভিযোগ কথিত সাংবাদিকের বিরুদ্ধে

রিলেটেড পোস্ট

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...

আগস্ট ১৬, ২০২৬

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting