দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:০৮
দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক
আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী
আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর
সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়
খুলনায় পর্দা উঠল ২৮তম জাতীয় ক্রিকেট লিগের
জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক- ৪৫
বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন
মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে শিক্ষক কর্তৃক ছাত্রীকে যৌন হয়রানি, ৪০ হাজার টাকায় রফা

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২৩, ২০১৯
অক্টোবর ২৩, ২০১৯ ০ কমেন্ট 322 ভিউস

আব্রাহাম লিংকন: শ্যামনগরের কৈখালীতে মাদ্রাসার শিক্ষক কর্তৃক এক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে। বিষয়টি নগদ ৪০ হাজার টাকায় রফা-দফা করে ১০ দিন সাসপেন্ড করা হয়েছে ঐ শিক্ষককে। ঘটনা সূত্রে জানা গেছে, কৈখালী ইউনিয়নের নৈকাটী গ্রামের মোসাদের গাজীর পুত্র নৈকাটী সিরাতুনবী দাখিল মাদ্রাসার শিক্ষক নূরুল হক গাজী পুরাখালী গ্রামের ৬ষ্ঠ শ্রেণীতে পড়–য়া (১৩) ছাত্রীকে গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার মাদ্রাসার কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানি করে। ঘটনাটি ওই ছাত্রী বাড়িতে গিয়ে তার পরিবারকে জানায়। পরিবারের লোকজন স্থানীয় মোড়ল মাতব্বরদের কাছে জানাজানি করে। এদিকে ঐ মাদ্রাসার প্রধান শিক্ষক নওশেরুজ্জামান তার আপন বড় ভাই হওয়ার কারনে মাদ্রাসার সকল শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি/সাধারন সম্পাদক সহ ঐ ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ঝামেলাটি মিটিয়ে নেয়ার জন্য মেয়ের পিতাকে চাপ সৃষ্টি করে। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে গত ২০ অক্টোবর ২০১৯ তারিখে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি/সাধারন সম্পাদক সহ ঐ ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি বিষয়টি নগদ ৪০ হাজার টাকায় ধামা চাপা দেয় এবং শিক্ষক নূরুল হক গাজীকে ১০ দিন সাসপেন্ড করে। একজন মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রীর শীলতাহানির বিষয়টিতে এলাকায় ব্যপক গুঞ্জন সৃষ্টি হয়েছে। মেয়ের পরিবারে কাছে ঘটনার বিষয়ে জানার জন্য গেলে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি প্রতিনিধির উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। মাদ্রাসা শিক্ষক নূরুল হক গাজী বাড়ীতে না থাকায় ০১৭১৯১৩৫৭৬৭ নং ফোনে যোগাযোগ করলে তার ফোনে রিং হলেও তিনি ফোন ধরেনি। এ দিকে ৯নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম বিভিন্ন তর্কে বিতর্কে বিষয়টি এড়িয়ে যান। তবে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ জাহিদ হোসেন বলেন, সব বিষয় বলা যায় না। কারন এটা মাদ্রাসার বিষয়। মাদ্রাসার প্রধান শিক্ষক নওশেরুজ্জামান ০১৭২০৩৬০৯০৬ নং মোবাইল ফোনে বিষয়টি মিথ্যা বলে এড়িয়ে যান। ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আজগার আলী বিষয়টি সত্য বলে জানান। ৭.৮.৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার বলেন, আমি বিষয়টি শুনেছি তবে তারা মিমাংসা করে নিয়েছে। এতে আর কি করার আছে। ৫নং কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, এ বিষয়ে ঐ এলাকার অনেক ব্যক্তি আমাকে জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসার ২ ছাত্রী জানায়, শিক্ষক নূরুল হক গাজী ঐ ছাত্রীর যৌন হয়রানি করেছে এটা সঠিক। সে এ ঘটনায় মানসিকভাবে ভেঙ্গে পড়ায় এখন মাদ্রাসায় আসে না। এ দিকে এলাকাবাসী সহ সচেতন মহল নৈকাটী সিরাতুনবী দাখিল মাদ্রাসার শিক্ষক নূরুল হক গাজীকে তার কু-কর্মের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় আ’লীগ নেতা আনোয়ারুল হক লাঞ্চিত!
পরবর্তী পোস্ট
ফেন্সিডিল পাচারকালে সখিপুর কলেজ ছাত্রলীগ সভাপতি সজীব সহ গ্রেপ্তার-৩

রিলেটেড পোস্ট

শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর

অক্টোবর ৩, ২০২৬

বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন

অক্টোবর ৩, ২০২৬

শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা

অক্টোবর ২, ২০২৬

ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...

অক্টোবর ২, ২০২৬

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে বেড়িবাঁধ কেটে নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে দুই বোনকে আটকে রাখার অভিযোগ: পুলিশের অভিযানে...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সেপ্টেম্বর ৩০, ২০২৬

চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting