সুন্দরবনে ২টি নৌকা আটক

জিয়াউর রহমান, শ্যামনগর থেকে:

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বনষ্টেশন অফিসের সদস্যরা সুন্দরবনে অভয়ারন্য অঞ্চল থেকে ২টি নৌকা আটক করেছে। মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) নূর আলমের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনে পুষ্পকাটি এলাকা

থেকে নৌকা আটক করে। তবে অভিযানের খবর টের পেয়ে জেলের দল সুন্দরবনে পালিয়ে যায়। এসময় তল্লাশি করে ঘটনাস্থল থেকে লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ জাল সহ অন্যান্য জিনিষপত্র জব্দ করে বনকর্মীরা।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ,কে,এম ইকবাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

spot_img

More from this stream

Recomended