নড়াইলের রণাঙ্গনের সন্মুখ বীর মুক্তিযোদ্ধা আব্দুর শুকুর মোল্যা আর নেই

নড়াইল সংবাদদাতা:

নড়াইলে মুক্তিযুদ্ধকালীন সন্মুখ সমরের যোদ্ধা আব্দুর শুকুর মোল্যা রোববার রাতে ইত্তেকাল করেছেন (ইন্না.রাজিউন)। তিনি ৮ নম্বর সেক্টরের অধীনে নলদী, জয়পুর, ভাটিয়াপাড়াসহ বিভিন্ন রণাঙ্গনের যোদ্ধা ছিলেন।

মৃতের পরিবার সূত্র জানায়, বার্ধক্য ও দীর্ঘদিন তিনি কিডনিজনিত রোগে আক্রান্ত ছিলেন। রোববার রাতে হঠাৎ অসুস্থ হলে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

তিনি জয়পুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং লোহাগড়া বাজার বণিক সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উপজেলার জয়পুর গ্রামে নিজ বাড়িতে সোমবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান এবং বিকেলে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

লোহাগড়া থানার চৌকস পুলিশ সদস্যের গার্ড অব অনার অনুষ্ঠানে এ সময় লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া উপজেলা নির্বাহী আফিসার আজগার আলী, বীর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার আব্দূল হামিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন,লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, ইতনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ শিহানুক রহমান, নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুন্সি জোসেফ হোসেন, লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল শিকদার, জয়পুরের শরিফুল ইসলাম, পৌর কাউন্সিলর আনিচুর রহমান, মিলু শরীফ, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, লোহাগড়া বাজার বণিক সমিতির সভাপতি ইবাদত শিকদারসহ বিপুল অসংখ্য নেতা-কর্মী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

spot_img

More from this stream

Recomended