দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:২৯
সাতক্ষীরা কমিউনিটির নবগঠিত কমিটির আইডি কার্ড বিতরণ
পরানদাহে  পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে অগ্নিসংযোগ
শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি: ডা....
শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে বেতন-ভাতা ও উপবৃত্তি নিয়ে প্রশ্ন:...
সাতক্ষীরা সদর থানার নতুন ওসি শফিকুল ইসলামকে ‘সাতক্ষীরা...
কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি গঠন
আশাশুনির বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ...
শ্যামনগরের মুন্সিগঞ্জে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মজিদ
পুরাতন সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত...
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ বছর এক্সরে মেশিন অচল:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

শীর্ষস্থান হারানোর শঙ্কায় ভারত

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২১, ২০২৩
মার্চ ২১, ২০২৩ ০ কমেন্ট 406 ভিউস

স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাজেভাবে হারের পর র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারানোর শঙ্কায় ভারত। তৃতীয় ম্যাচেও হারলে, আইসিসি র‌্যাঙ্কিংয়ে দুইয়ে নেমে যেতে পারে রোহিত শর্মার দল। আর তাদের টপকে শীর্ষে উঠতে পারে অস্ট্রেলিয়া।

উপমহাদেশে পারফর্ম করার উপায়ই জানে না অস্ট্রেলিয়া- এ কথা এখন আর জোর গলায় বলা যাচ্ছে না। বছরের পর বছর ভারতীয় কন্ডিশনে সংগ্রাম করেছে অজিরা, হয়েছে ইন্ডিয়ান মিডিয়া ও সামাজিক মাধ্যমের কটাক্ষের শিকার। কিন্তু, তারাই এবার ভিন্ন চেহারায়।

টেস্ট সিরিজে ২-০’তে পিছিয়ে পড়লেও, পরের ২ ম্যাচে ১ জয় আর ১ ড্র। এরপর ওয়ানডে সিরিজ হার দিয়ে শুরু করেও যেভাবে কামব্যাক করেছে স্টিভ স্মিথ বাহিনী, তাতে ভয়ই পাচ্ছে ভারতীয়রা। বিসাখাপতনামে নিজেদের ইতিহাসের অন্যতম বড় হারের লজ্জা পেতে হয়েছে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে। তাদের মাত্র ১১৭ রানে অলআউট করে দিয়ে কোনো উইকেট না হারিয়ে মাত্র ১১ ওভারেই ম্যাচ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।

এবার চেন্নাইয়ে বিগ মিশন দু’দলের। এই মুহূর্তে ১১৪ রেটিং নিয়ে আইসিসি ওডিআই র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত। আর দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার রেটিং ১১২। তৃতীয় ওয়ানডেতে জয় পেলে ভারতের সমান ১১৩ রেটিং পয়েন্ট হবে অস্ট্রেলিয়ার। আর ভারত জিতে গেলে ১১৫ রেটিং নিয়ে থাকবে টপেই। র‌্যাঙ্কিংয়ের এই লাভ-লোকসানের হিসেবটা ভালোই জানা দুই হেভিওয়েট দলের। তাই চিদাম্বরাম স্টেডিয়ামে এক হাইভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে, তা অনুমান করাই যায়।

সবশেষ সফরে মেন ইন ব্লুদের হতাশায় ডুবিয়েছিল মেন ইন ইয়েলোরা। ২-০’তে এগিয়ে গিয়েও, ৩-২ ব্যবধানে অজিদের কাছে ওয়ানডে সিরিজ হেরেছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন দল। তবে, এরপর ঘরের মাটিতে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ হারেনি ইন্ডিয়ানরা। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে রোহিতের দল কী করে, সেটাই দেখার অপেক্ষায় স্বাগতিক সমর্থকরা!

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এবার আইসিসির আইনজীবী ও বিচারকদের বিরুদ্ধে রাশিয়ার মামলা
পরবর্তী পোস্ট
বিদেশি ৮২ জাহাজের বিপরীতে দেশি মাত্র ৮টি!

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting