দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:০০
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বাণিজ্য

বিদেশি ৮২ জাহাজের বিপরীতে দেশি মাত্র ৮টি!

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২১, ২০২৩
মার্চ ২১, ২০২৩ ০ কমেন্ট 333 ভিউস

বাণিজ্য ডেস্ক:

আমদানি-রফতানি বাণিজ্যে বাংলাদেশের পতাকাবাহী জাহাজের আইনি অগ্রাধিকার নিয়ে বিদেশি জাহাজ মালিকদের সঙ্গে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলছে। বাংলাদেশের ৮টি জাহাজের মাত্র ৯ শতাংশ পণ্য পরিবহনে সক্ষমতা থাকলেও তাদের ৫০ শতাংশ পণ্য পরিবহনের অধিকার দেয়া হয়েছে। এমনকি বিদেশি জাহাজগুলোকে বাংলাদেশি পণ্য পরিবহন করতে গেলে আগেই অনুমতি নিতে হবে।

এ অবস্থায় আইন সংশোধনের জন্য সরকারের সঙ্গে চিঠি চালাচালি শুরু করেছে শিপিং এজেন্ট এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিশ্ব আমদানি-রফতানি বাণিজ্যে সমুদ্রগামী বাংলাদেশি ৯৫টি জাহাজের অনুমতি থাকলেও এর মধ্যে মাত্র ৮টি কনটেইনারবাহী। আর বাকি ৮৭টি বাল্ক জাহাজ হিসেবে চাল-গম-চিনি এবং সিমেন্ট ক্লিংকারসহ অন্যান্য পণ্য আমদানি করে। কিন্তু পরিবহনের ক্ষেত্রে ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া বাংলাদেশ ফ্ল্যাগ ভ্যাসেল প্রোটেকশন অ্যান্ড ইন্টারেস্ট আইন নিয়ে জটিলতা দেখা দিয়েছে। বিশেষ করে বাল্ক জাহাজ নিয়ে তেমন কোনো বিরোধ না থাকলেও সংকট সৃষ্টি হয়েছে কনটেইনারবাহী জাহাজের ক্ষেত্রে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, এসব পরিচালনার জন্য আসলে আরও বেশি পরিমাণে জাহাজ দরকার, যা আমাদের নেই। তাই ফ্ল্যাগ ভ্যাসেল প্রোটেকশন অ্যান্ড ইন্টারেস্ট আইন অনুযায়ী যদি দেশীয় জাহাজকে ভোগান্তিতে পড়তে হয়, তাহলে দেশের পুরো বাণিজ্যিক কর্মকাণ্ডই ভোগান্তিতে পড়বে।

এ বিষয়ে বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ বলেন, এই সংকটকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে হবে। প্রয়োজনে দেশের আইন পরিবর্তন করা উচিত।

বর্তমানে চট্টগ্রাম বন্দর হয়ে মালয়েশিয়ার পোর্ট কেলাং-তাঞ্জুম পালাপাস-সিঙ্গাপুর এবং শ্রীলঙ্কার কলম্বো বন্দরে বছরে অন্তত ৯০টি কনটেইনারবাহী জাহাজ চলাচল করছে। বাংলাদেশি পতাকাবাহী ৮টি জাহাজ মাত্র ৯ শতাংশ পণ্য পরিবহনে সক্ষম হওয়ায় বাকি ৯১ শতাংশ পরিবহন করছে বিদেশি মালিকানাধীন ৮২টি জাহাজ। এ ক্ষেত্রে বিদ্যমান আইনে দেশি মালিকানাধীন জাহাজকে ৫০ শতাংশ পণ্য পরিবহনের স্বাধীনতা যেমন দেয়া হয়েছে, তেমনি বাংলাদেশের পণ্য পরিবহন করতে চাইলে আগে থেকে অনুমতি পত্র নেয়ার বিধান রাখা হয়েছে। এ নিয়ে বিদেশি জাহাজ মালিকদের মধ্যে কিছুটা অসন্তোষ সৃষ্টি হয়েছে।

সাইফ মেরিটাইম লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আবদুল্লাহ জহির বলেন, একটি জাহাজ যখন সিঙ্গাপুর, কলম্বো বা পোর্ট কেলাং থেকে আসবে, তখন তো সেটি খালি আসতে পারবে না। ঠিক একইভাবে আমদানি করা পণ্য আনলোড করার পর খালি যেতে পারবে না।

নতুন এই নিয়মে বড় ধরনের ভোগান্তিতে পড়ে আইন সংশোধনের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনের সভাপতি ফারুক হাসান স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে বিজিএমইএ-র ১৬ লাখ আমদানি এবং ১৪ লাখ রফতানি কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। এই ৩০ লাখ কনটেইনারের মধ্যে মাত্র ১০ হাজার ৮৫০ টিইইউএস কনটেইনার দেশীয় পতাকাবাহী ৮টি জাহাজ দিয়ে পরিবহন হয়েছে।

বাংলাদেশি ৮টি জাহাজের পূর্ণ সক্ষমতা দিয়ে মাত্র ৯ শতাংশ পণ্য পরিবহন সম্ভব বলে উল্লেখ করা হয়েছে সেই চিঠিতে। এরই পরিপ্রেক্ষিতে বিজিএমইএর সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, ‘আমরা যদি আমাদের পণ্যগুলো বহন করি, তাহলে মার্কেটিং বাড়াতে হবে। ফলে আমাদের জন্য কাজ করা সহজ হবে।’

বর্তমানে বিদেশি জাহাজের অনুমতিপত্র কিংবা ওয়েভার তিন দিনের মধ্যে পাওয়ার কথা থাকলেও তা পেতে ৫ থেকে ৬ দিন বাড়তি লাগছে বলে অভিযোগ রয়েছে। এ অবস্থায় ওয়েভার পাওয়ার সময় ২৪ ঘণ্টায় নামিয়ে আনার অনুরোধ জানিয়েছে বিজিএমইএ।

উল্লেখ্য, বছরে ৩২ লাখ কনটেইনারের পাশাপাশি ১১ কোটি মেট্রিক টন পণ্য নিয়ে চার হাজারের বেশি জাহাজ আসে চট্টগ্রাম বন্দরে, যার মধ্যে ৯৫ শতাংশ জাহাজই বিদেশি মালিকানাধীন। আর এ ক্ষেত্রে দেশের মালিকানাধীন জাহাজের যেমন স্বার্থ সংরক্ষণ করতে হবে, তেমনি বিদেশি জাহাজ মালিকরা যেন বাংলাদেশের প্রতি কোনো রকম অসন্তুষ্ট না হয়, সেটিও দেখতে হবে সরকারকে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শীর্ষস্থান হারানোর শঙ্কায় ভারত
পরবর্তী পোস্ট
রকেট হামলায় পিটিআই নেতাসহ নিহত ১০

রিলেটেড পোস্ট

মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...

জুন ৯, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...

এপ্রিল ১৯, ২০২৬

তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী

এপ্রিল ১৯, ২০২৬

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

পাইকগাছা-শিববাটি মৎস্য আড়ৎ এর উদ্বোধন

এপ্রিল ১৬, ২০২৬

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল

এপ্রিল ১৬, ২০২৬

কৃষি প্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক...

এপ্রিল ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting