দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৩১
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বাণিজ্য

ভোজ্যতেলের রেকর্ড আমদানি, তবু নিয়ন্ত্রণহীন বাজার

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৯, ২০২৩
মার্চ ১৯, ২০২৩ ০ কমেন্ট 351 ভিউস

বাণিজ্য ডেস্ক:

রেকর্ড আমদানির পরও দেশের বাজারে ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে আসছে না। অভিযোগ উঠেছে সিন্ডিকেট কারসাজির কারণে এখনও প্রতি মণ সয়াবিন তেল সাড়ে ছয় হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ বুকিং রেট কমার সুযোগে গত দেড় মাসে ২ লাখ ৩৩ হাজার মেট্রিক টন ভোজ্যতেল আমদানি হয়েছে।

সম্প্রতি চট্টগ্রামের পতেঙ্গায় ডলফিন জেটিতে সরেজমিনে দেখা যায়, বিদেশি অয়েল ট্যাংকার থেকে ভোজ্যতেল খালাস করা হচ্ছে। এরপরে সেটি রিফাইন হয়ে চলে যাচ্ছে বাজারে।

গত ১৩ মার্চ পর্যন্ত ৪১ দিনে এ ধরনের ২০টি অয়েল ট্যাংকারে করে ২ লাখ ৩৩ হাজার মেট্রিক টন ভোজ্যতেল আমদানি হয়েছে। এর মধ্যে ১ লাখ ৫৮ হাজার মেট্রিক টন পাম তেল এবং ৭৪ হাজার ৯৫০ মেট্রিক টন সয়াবিন তেল রয়েছে।

আর এসব পণ্য সরবরাহের কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক।

চট্টগ্রাম কাস্টম হাউজের তথ্য অনুযায়ী, ডলার সংকটের কারণে অর্থ বছরের শুরুতে ভোজ্যতেল আমদানি কিছুটা কম হলেও, রোজা শুরুর ঠিক আগ মুহূর্তে আমদানি বেড়েছে। গত আট মাসে বাংলাদেশে ১২ লাখ ৯৭ হাজার মেট্রিক টন ভোজ্যতেল আমদানি হয়েছে। যা গত বছরের তুলনায় ২০ শতাংশ বেশি। গত বছরের একই সময়ে ১০ লাখ ৮৪ হাজার মেট্রিক টন ভোজ্যতেল আমদানি হয়েছিল।

এ বিষয়ে চট্টগ্রাম কাস্টম হাউজের উপকমিশনার ব্যারিস্টার বদরুজ্জামান বলেন, ‘গত বছরের তুলনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেকটা কমেছে। সেহেতু আশা করছি, ভোক্তারা আগের তুলনায় কম দামে তেল কিনতে পারবেন।’

এদিকে বিশ্ববাজারে বর্তমানে সব ধরনের ভোজ্যতেলের বুকিং রেট সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। প্রতি মেট্রিক টন সয়াবিন তেল ১ হাজার ১৮০ মার্কিন ডলার এবং পাম তেল ১ হাজার ৩০ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে। আর দেশের বাজারে এখনও প্রতি মণ সয়াবিন ৬ হাজার ৪৫০ টাকা এবং পাম অয়েল ৪ হাজার ৮০০ টাকা। অথচ তেমন কোনো রিফাইন ছাড়াই পাম তেল বাজারজাত করা সম্ভব। কিন্তু নানা কারসাজি ও কৃত্রিম সংকটের কারণে ভোজ্যতেলের দাম এখনও নিয়ন্ত্রণের বাইরে।

চট্টগ্রামের খাতুনগঞ্জের মেসার্স সবুজ কমার্শিয়ালের মালিক শাহেদ উল আলম বলেন, রমজান মাস উপলক্ষে বাজারে পাম তেলের সরবরাহ বেড়েছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে প্রতি কেজিতে দাম ৩ থেকে ৪ টাকা কমেছে।

এদিকে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘দাম তো সরকার নির্ধারণ করে দিয়েছে। কাজেই এখন যদি সরবরাহ ব্যবস্থা ঠিক থাকে, তাহলে কোনো সমস্যা হবে না।’

এ অবস্থায় তেলের দাম কমাতে মিল পর্যায়ে তদারকি প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান বলেন, ‘এ বছর রমজান মাসকে ‍উপলক্ষ করে তেলসহ অন্যান্য কোনো পণ্যের দাম যেন অতিরিক্ত না বাড়ে, কোনো কারসাজি যেন না হয়, সেজন্য কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।’

তবে সহসাই বাজারে ভোজ্য তেলের দাম কমছে না বলে ইঙ্গিত দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বিশ্ববাজারে তেলের দাম কমেছে এই তথ্যটি সঠিক। তবে একইসঙ্গে ডলারেরও দাম বেড়েছে। যে কারণে তেলের দাম কমার সুফল এখনই পাওয়া যাচ্ছে না।’

রোববার (১৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালযয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের ষষ্ঠ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এতথ্য জানান।

উল্লেখ্য, দেশে মাত্র ৮ থেকে ১০টি প্রতিষ্ঠান বিদেশ থেকে তেল আমদানি করছে। ফলে তেলের বাজার পুরোটা তাদেরই নিয়ন্ত্রণে। এদিকে দেশে বছরে ১৮ থেকে ২০ লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে আর শুধু রমজান মাসেই প্রয়োজন হয় সাড়ে ৩ লাখ মেট্রিক টন তেল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
গুচ্ছে থাকছে না ইবি
পরবর্তী পোস্ট
শিবচরে সড়ক: ইমাদ পরিবহনের সুপারভাইজার মরদেহ ঢামেকে শনাক্ত

রিলেটেড পোস্ট

মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...

জুন ৯, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...

এপ্রিল ১৯, ২০২৬

তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী

এপ্রিল ১৯, ২০২৬

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

পাইকগাছা-শিববাটি মৎস্য আড়ৎ এর উদ্বোধন

এপ্রিল ১৬, ২০২৬

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল

এপ্রিল ১৬, ২০২৬

কৃষি প্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক...

এপ্রিল ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting