দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:১২
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

শিবচরে সড়ক: ইমাদ পরিবহনের সুপারভাইজার মরদেহ ঢামেকে শনাক্ত

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৯, ২০২৩
মার্চ ১৯, ২০২৩ ০ কমেন্ট 425 ভিউস

জাতীয় ডেস্ক:

মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত ঘোষণা করা একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম মিনহাজ বিশ্বাস (২০)। তিনি দুর্ঘটনাকবলিত ইমাদ পরিবহনের বাসটির সুপারভাইজার ছিলেন।

রোববার (১৯ মার্চ) দুপুরে তার স্বজনরা হাসপাতাল মর্গে গিয়ে মিনহাজের পরিচয় শনাক্ত করেন।

মিনহাজের চাচাতো ভাই সাব্বির হোসেন জানান, মিনহাজের বাবার নাম মিজান বিশ্বাস। বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পুরান মানিকদা গ্রামে। দুই ভাই এক বোনের মধ্যে মিনহাজ ছিলেন সবার ছোট।

ঢাকা মেডিকেলের মর্গে থাকা নিহত অপর ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ৬০ বছর।

এ ঘটনায় নারীসহ সাতজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৩-৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোববার বেলা পৌনে ১১টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এ দুর্ঘটনায় আহতরা হলেন: বাসযাত্রী ফয়সাল আহমেদ (৩৬), আ. হামিম (৫০), বদরুদ্দোজা (৩০), পঙ্কজ কান্তি ঘোষ (৪০), ঝুমা (৩৪), বুলবুল আহমেদ (৫০) ও এনামুল (৩৫) বৎসর।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, নয়জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে আনার সঙ্গে সঙ্গে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দুজনকে মৃত অবস্থায়ই আনা হয়। ঢামেকে দুজনের মরদেহ রয়েছে।

এ দুর্ঘটনায় আহত ফয়সাল আহমেদের বড় ভাই শেখ তানভির আহমেদ বলেন, ‘আমাদের বাড়ি খুলনা সদর উপজেলার মিনি সুপার ট্যাংক রোডে। খুলনায় এনসিসি ব্যাংকের ডেপুটি ম্যানেজার হিসেবে চাকরি করেন ফয়সাল। খুলনা থেকে অফিসের কাজে বাসে সকালে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি।’

সকালে মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। শিবচরের কুতুবপুরে যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম জানান, সকালে ইমাদ পরিবহনের একটি বাস গোপালগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভোজ্যতেলের রেকর্ড আমদানি, তবু নিয়ন্ত্রণহীন বাজার
পরবর্তী পোস্ট
স্বাধীনতা দিবসে গাবতলী থেকে সাভারে কোনো তোরণ নয়

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting