পাইকগাছায় ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

পাইকগাছা প্রতিবেদক:

পাইকগাছায় বোরো ধান ক্ষেতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে পাতা বিশেষ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম গাজী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামে। তিনি একই গ্রামের ফুলতলা এলাকার বাসিন্দা ইয়াকুব গাজীর ছেলে।

থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসাবধানতাবশত বোরো ধানক্ষেতে ইঁদুর মারার বিশেষ বৈদ্যুতিক ফাঁদে আটকেপড়া ইঁদুর ছাড়াতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম নামের ওই কৃষকের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, এব্যাপারে কৃষকের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

spot_img

More from this stream

Recomended