দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:০৭
সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃতির প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন,...
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জের সন্ত্রাসী আশরাফ আলী পাড় ও আরিফুজ্জামানের বিরুদ্ধে শিক্ষকের সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১৬, ২০১৯
অক্টোবর ১৬, ২০১৯ ০ কমেন্ট 288 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জের নলতার সন্ত্রাসী আশরাফ আলী পাড় ও আরিফুজ্জামানসহ তাদের পরিবারের হাত থেকে পৈত্রিক সম্পত্তি ও জীবন রক্ষার দাবীতে এক প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার নলতা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে ভুক্তভোগী প্রধান শিক্ষক এ.এচ.এম আনিছুর রহমান।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার পৈত্রিক ভিটা যাহা ১৯৬২ সালে সাতক্ষীরা ২য় মুনসেফ আদালত থেকে সোলে ডিক্রি প্রাপ্ত হইয়া ৯৮ শতক জমি আমার পিতা মৃত গোলাম মোস্তফা ও আমার চাচা মৃত গোলাম মোর্তজা স্বত্ববান হন। যার মধ্যে ১০ শতক জমি অধিগ্রহন করেন। অবশিষ্ট ৮৮ শতক জমির মধ্যে আমার পিতা ও আমার চাচা গোলাম মোর্তজা সমপরিমান ৪৪ শতক করে প্রাপ্ত হন। এর মধ্যে আমার চাচা তার অংশ হতে ২০০০ সালে ১৫ শতক সম্পত্তি নুরুল ইসলাম ও শহিদুল ইসলামের নামে দানপত্র করেন। এরপর ২০১০ সালে শহিদুল ইসলামের অংশের ৭.৫০ শতক জমি হেবা দলিলের মাধ্যমে আমার পিতা গোলাম মোস্তফা স্বত্ব প্রাপ্ত হন। এতে আমার পিতার মোট সম্পত্তির পরিমান দাড়ায় ৫১.৫০ শতক। অপর দিকে আমার চাচা গোলাম মোর্তজার সম্পত্তির পরিমান কমে হয় ২৯ শতক। তিনি বলেন, আমাদের উক্ত সম্পত্তি আমার পিতাসহ তার ওয়ারেশ গন ২০০৮ সাল পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে বসবাস করে আসিতেছিলাম। এরই মধ্যে আমার পিতা জানতে পারেন আমার চাচা গোলাম মোর্তজার অংশের জমি অন্যত্র হস্তান্তর করিয়া আমার পিতার অংশের বসতভিটায় জোর পূর্বক অনুপ্রবেশ করার পায়তারা করা হচ্ছে। এরপর আমার পিতা আদালতের আশ্রয় গ্রহন করেন। সাতক্ষীরা যুগ্ন জেলা জজ ২ আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেন (যাহা চলমান রয়েছে)। উক্ত মামলার জবাবে বিবাদী গোলাম মোর্তজা স্বাকীর করেন যে, তার প্রাপ্ত অংশের ৩৩ শতক জমি অন্যত্র হস্তান্তর করেছেন। এছাড়া বাকী ২৯ শতক জমি ছাড়াও আরো অতিরিক্ত ৪ শতক জমি তিনি অন্যত্র হস্তান্তর করেছেন। এরপর আমার চাচা গোলাম মোর্তজার মৃত্যুর পর তার মেয়ে জামাই আশরাফ আলী পাড় ও আরিফুজ্জামানসহ তার পরিবারের সদস্যদের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের পৈতৃক ভিটা বাড়ি দখলের পায়তারা চেষ্টাসহ আমাদের নামে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি এবং জীবন নাশের হুমকিও প্রদান করে যাচ্ছেন। এরই জের ধরে গত ইং ১৯/৭/২০১৯ তারিখ থানা পুলিশের সহযোগিতায় আশরাফ আলী পাড় ও আরিফুজ্জামান নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন সন্ত্রাসী আমাদের বসত ভিটায় প্রবেশ করিয়া বারান্দার গ্রীলসহ অন্যান্য জিনিস ভাংচুর করে এবং ইট পাটকেল নিক্ষেপ করে ত্রাস সৃষ্টি করে। এরপর তারা আমার সেজ ভাই সাইফুল্লাহ পলাশকে তার নিজস্ব ব্যবসা থেকে বের করে প্রকাশ্য দিবালোকে বেধড়ক মারপিট করে। যা থানায় উপস্থিত হয়ে অভিযোগ জানালেও থানা পুলিশ কোন প্রকার পদক্ষেপ নেননি। উপরোন্ত আমাদের নামে এসিড মামলা দেয়ার ষড়যন্ত্র করলে জেলা প্রশাসকের হস্তক্ষেপে সেটি বন্ধ হয়। তিনি আরো বলেন, বর্তমানে উক্ত সন্ত্রাসীদের ভয়ে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এমতাবস্থায় তিনি উক্ত সন্ত্রাসীদের কবল থেকে তাদের সম্পত্তিসহ মিথ্যা মামলা থেকে রক্ষা এবং পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তার দাবীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, তার বৃদ্ধা মাতা লুৎফুন নেছা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরার দুইটি পত্রিকা কালো টাকার প্রভাবে এমপি রবির বিরুদ্ধে মিথ্যাচার করায় সংবাদ সম্মেলন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরার বাইপাস সড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

জুন ২৩, ২০২৬

মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করবেন নবাগত...

জুন ২১, ২০২৬

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...

জুন ২০, ২০২৬

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি নেতা রুকুনুজ্জামানের নেতৃত্বে সংখ্যালঘু পরিবারের...

জুন ১৮, ২০২৬

প্রতিবাদ বিজ্ঞপ্তি

জুন ১৮, ২০২৬

কালিগঞ্জের সংখ্যালঘু পল্লিতে সন্ত্রাসী হামলা আহত-২,জমি দখল

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জে সড়ক বিভাগের সম্পত্তি ৪ লক্ষ টাকায় হস্তান্তর

জুন ১৩, ২০২৬

কালিগঞ্জ থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting