পৌরসভার কাটিয়ায় ডাবল সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা পৌরসভার ডাবল সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে পৌরসভার ০১ নং ওয়ার্ডের কাটিয়ায় অতিথি হিসেবে ডাবল সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম ও মহিলা কাউন্সিলর জ্যোৎস্না আরা।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সহকারি প্রকৌশলী কামরুল আখতার, এসও সাগর দেবনাথ, নির্মাণ কাজের ঠিকাদার হাফিজুর রহমান খান বিটু প্রমুখ। পৌরসভার ০১নং ওয়ার্ডের কাটিয়া জেলা কারাগারের জেলগেট হতে নব-নুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিমূখে গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় ৩০০ মিটার ডাবল সিসি ঢালাই রাস্তা ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। এসময় উপস্থিত অতিথিবৃন্দ কড়াই থেকে রাস্তায় নির্মাণ সামগ্রী ঢেলে নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ রাস্তাটি নির্মাণ হলে এক হাজার পরিবার চলাচলের সুবিধা পাবে। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Recomended