দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৩১
বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন
মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের
সখিপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা ঘিরে দূনীতির অভিযোগ
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

বনভোজন করে অসহায় নিলুফার ছাগল খেয়ে ফেলেছে পুলিশ!

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১৫, ২০১৯
অক্টোবর ১৫, ২০১৯ ০ কমেন্ট 393 ভিউস

প্রধান প্রতিবেদক : অসহায় পরিবারের গৃহবধু নিলুফা ইয়াসমিন। দারিদ্রতার কারণে অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। একটি ছাগল পালন করছিলেন। ভেবেছিলেন ছাগলটি বিক্রি করে সংসারের জিনিসপত্র কিনবেন। তবে তার আশাপূরণ করতে দিল না তালা থানা পুলিশ। ছাগলটি নাকি থানা পুলিশ বনভোজন করে খেয়ে ফেলেছেন। ছাগল হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন নিলুফা।
নিলুফা ইয়াসমিন (৩৫) সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের কাজেম সরদারের মেয়ে ও একই উপজেলার মাছিয়াড়া গ্রামের আব্দুল মজিদের স্ত্রী।
নিলুফা ইয়াসমিন জানান, আমি অন্যের জমিতে পানের বরজে শ্রমিক হিসেবে কাজ করি। স্বামী ঢাকাতে রিক্সা চালায়। আমি বাবার বাড়ি ইসলামকাটিতে থাকি এখন। একটি মাত্র ছাগল পুষেছিলাম। ছাগলটি বিক্রি করে সংসারের কিছু জিনিসপত্র কিনবো ভেবেছি। কিন্তু সেটি আর হলো না। গত রোববার দুপুরের দিকে ছাগলটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করে জানতে পারি ছাগলটি ইউনিয়নের চৌকিদার সাহাবুদ্দিন নিয়ে গেছে। পরে জানতে পারি ছাগলটি থানায় দিয়ে এসেছে।
অসহায় ওই মহিলা আরও জানায়, থানায় কোনদিন যায়নি। ভয়ে ভয়ে আজ বুধবার সকালে থানায় গিয়েছিলাম। সেখানে কনস্টেবল জানিয়েছে, দারোগা অনেকজন নাম বলেন কোন দারোগা তবে আপনার সঙ্গে কথা বলিয়ে দিবো। কিন্তু আমি নাম বলতে পারিনি। এরপর ইসলামকাটি ইউনিয়ন পরিষদে ফিরে চৌকিদার সাহাবুদ্দিনকে ছাগলের বিষয় জানতে চাইলে সে বলে, ছাগল থানা পুলিশের লোকজন বনভোজন করে খেয়ে ফেলেছে। তুমি থানায় গেলে তোমাকে আরও জরিমানা দিতে হবে কিন্তু।
কান্না জড়িত কণ্ঠে নিলুফা ইয়াসমিন বলেন, দুই মাস আগে ছাগলটির দাম ৭ হাজার টাকা বলেছিল আমি বিক্রি করিনি। এখন আমার বড় ক্ষতি হয়ে গেল।
এ বিষয়ে ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চৌকিদার সাহাবুদ্দিন বলেন, ছাগলের বিষয়ে আমি কিছু জানি না।
জানেন না তবে মহিলাকে এসব বলেছেন কেন এমন প্রশ্নে তিনি বলেন, আমার এখানে এসে কান্নাকাটি করছিল। তখন দুইজন মেম্বরকে বলেছি। থানার কোন কথা আমি বলিনি।
এদিকে, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, থানায় কেউ কোন ছাগল জমা দেয়নি বা বোনভোজনের কোন ঘটনাও ঘটেনি। চৌকিদার যদি এসব বলে থাকে তবে সেই হয়তো কিছু একটা করেছে। খোঁজ নেওয়া হচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় চোরাই গরু সহ ৫ চোর আটক
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় দুই ভূয়া ডিবি পুলিশ আটক

রিলেটেড পোস্ট

তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

অক্টোবর ১, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

তালায় ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগে সার্জিক্যাল ক্লিনিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অস্ত্রোপাচারে রোগীর মৃত্যুর অভিযোগ

সেপ্টেম্বর ১৮, ২০২৬

তালায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল মেম্বারের বাড়ি...

সেপ্টেম্বর ১৭, ২০২৬

তালায় ৫০ শিক্ষার্থী পেলেন শিক্ষা বৃত্তি’

সেপ্টেম্বর ১৫, ২০২৬

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে...

সেপ্টেম্বর ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting