দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১২:৩৮
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

কর্মকর্তা-কর্মচারীদের শপথ করিয়ে জেলা প্রশাসনকে দুর্নীতিমুক্ত ঘোষণা করলেন সাতক্ষীরার ডিসি

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১৩, ২০১৯
অক্টোবর ১৩, ২০১৯ ০ কমেন্ট 386 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ‘আমাদের অফিসে এসে কেউ হয়রানি হবে না, কারো কাছ থেকে অবৈধ সুযোগ সুবিধা নেব না, আমাদের অফিস দুর্নীতিমুক্ত থাকবে’ এই বলে সাতক্ষীরার রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের শপথ বাক্য পাঠ করিয়ে জেলা প্রশাসনকে দুর্নীতিমুক্ত ঘোষণা করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

রোববার (১৩ অক্টোবর) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে ‘দুর্নীতিমুক্ত অফিস, নেট-পাটা উচ্ছেদ, ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা বাস্তবায়ন, সেবাদান পদ্ধতি ও সেবা সহজীকরণসহ বিভিন্ন বিষয়ে রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে তিনি এই শপথ বাক্য পাঠ করান।

সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, ভূমি নিয়ে যেখানে কাজ হয়, প্রতিটি জায়গায় মানুষ হয়রানি হয়, মানুষ যেন হয়রানি না হয়, সেই উদ্যোগ নিতে হবে। আইনে যা আছে তাই করতে হবে। কারো কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে বেআইনি কাজ করা যাবে না। আমাদের উপর যে দায়িত্ব তা সঠিকভাবে পালন করতে হবে। আপনারা করছেন না তা বলবো না। কিন্তু ভূমি সেবা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ আছে। এজন্য নিজের কাছে প্রশ্ন করুন। সব পেয়ে যাবেন।

জেলা প্রশাসক আরও বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের উচ্চ স্তরে আছে। কিন্তু বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারী দুর্নীতির সাথে জড়িত। অনেক জায়গায় প্রতিষ্ঠানিক দুর্নীতি আছে। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন। অনেকে হয়তো ভাবেননি আগামী দিনগুলোতে কি হতে যাচ্ছে। আর দুর্নীতি নয়।

৯ অক্টোবর এই জেলায় আমার এক বছর পূর্তি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমি ওইদিনই ঘোষণা করেছি ইউনিয়ন ভূমি অফিস, এসিল্যান্ড অফিস, ইউএনও অফিস ও জেলা প্রশাসন কোথাও দুর্নীতি থাকবে না। কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে এবং তা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় প্রসিকিউশনের নির্দেশ দিয়েছি।

জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, জেলা অফিস থেকে কেউ আপনাদের কাছে সুযোগ সুবিধা চাইলে আমি ভাববো তা আমার নামেই হচ্ছে। আপনারা কোন সুযোগ সুবিধা দেবেন না। ডিসি অফিসের কথা বললে দুর্নীতি সহজ হয়ে যায়। কোথাও যদি কাউকে হয়রানি করা হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেক অফিসে দুর্নীতিমুক্ত লিখে বোর্ড টানাতে হবে। কিন্তু শুধু বোর্ডেই সীমাবদ্ধ থাকলে চলবে না। এটা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, দেশে আমরাই প্রথম বলতে চাই সাতক্ষীরায় ভূমি সেবায় কোন দুর্নীতি হয় না। অতীতের ভুল ত্রুটি কবর দিতে হবে। যা অতীত ভুলবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আমি আপনাদের ভয়ভীতি ও হুমকি দিতে চাই না উল্লেখ করে তিনি বলেন, আমি আপনাদের কাছে আহবান করছি সকলে দুর্নীতিমুক্ত থাকুন। আমরা যেন অন্যদের বলতে পারি আমরা দুর্নীতিমুক্ত।

জেলা প্রশাসক এ সময় আরও বলেন, কাল জেলা প্রশাসনের সব শাখার কর্মকর্তা-কর্মচারীদের সাথে বসা হবে। সরকার প্রধান যেটা করতে চাচ্ছেন, সেটা বাস্তবায়ন করতে হলে সকলকে কাজ করতে হবে, দুর্নীতি মুক্ত হতে হবে।

এসময় তিনি জেলার সকল অবৈধ নেট-পাটা অপসারণের নির্দেশ দেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমএম মাহমুদুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান ও আরডিসি দেওয়ান আকরামুল হকসহ প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রত্যেক উপজেলার এসি ল্যান্ড, ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা, কানুন গোসহ রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৯ অক্টোবর মুজিব বর্ষ পালনে জেলার সকল সরকারি দপ্তরের প্রধানদের নিয়ে অনুষ্ঠিত অগ্রগতি পর্যালোচনা সভায় দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা ঘোষণা করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনির বুধহাটা বাজারের চাঁদনী ও ফুটপথ ব্যবসায়ীদের দখলে
পরবর্তী পোস্ট
কলারোয়ায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ আটক-৩

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting