দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:৫৫
নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলেরে দাবীতে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক...
কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী
সাতক্ষীরার বাঁশদাহার কয়ারবিলের ব্রিজ সংস্কারের দাবি
পাটকেলঘাটায় মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দাখিল পরীক্ষার্থী নিহত
ইজারা বেশি হওয়ায় বিপাকে কালিগঞ্জের মাঝি পরিবার
নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১
নোয়াখালীতে চার ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
কলারোয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন
আশাশুনিতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
Uncategorized

মানুষের স্বাস্থ্য সেবার অন্যতম নির্ভারতার প্রতিক হবে সামেক হাসপাতাল -ক্লিনিক্যাল প্যাথলজি ল্যাবের উদ্ধোধনী অনুষ্ঠানে এমপি রবি

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২০, ২০২৩
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ০ কমেন্ট 460 ভিউস

মনিরুল ইসলাম মনি:

চিকিৎসা সেবার মান উন্নয়নে সাতক্ষীরা মেডিকেল কলেজে ক্লিনিক্যাল প্যাথলজি ল্যাব ও কলেজ ক্যাফেটরিয়া উদ্ধোধন করা হয়েছে। এর দেড় মাস আগে হিস্টোপ্যাথলজি ল্যাব উদ্বোধন হয়। এবার ক্লিনিক্যাল প্যাথলজি ল্যাব উদ্বোধনের মধ্য দিয়ে সাতক্ষীরা মেডিকেলে আরও একটি মাইলফলক উন্মোচিত হলো। যেখানে খুব কম খরচে মরণ ব্যাধি ক্যান্সারসহ মানবদেহের বিভিন্ন উপাদন পরিক্ষা-নিরিক্ষার মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তার সঠিক ভাবে রোগ নির্ণয় করে মানুষের সেবা নিশ্চিত করতে পারবে। যার কারনে নিশ্চিত চিকিৎসা সেবায় আরও একধাপ অগ্রগতি লাভ করলো সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল।

সোমবার (২০ জুলাই) বেলা ১১ টার দিকে মেডিকেল কলেজের এক্সাম হলে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্লিনিক্যাল প্যাথলজি ল্যাবের উদ্ধোধন ঘোষনা করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন, ‘চিকিৎসা সেবা একটি মহান পেশা। মানুষসেবার ব্রত নিয়ে ছেলে-মেয়েরা এই পেশায় আসে। যে কারণে মানুষ চিকিৎস্যকদের খুই শ্রদ্ধা ও সম্মান করে। কিন্তু সেই সম্মান আপনাদেরকে ধরে রাখতে হবে। মানুষ যেন তার কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে চিকিৎসকদের খেয়াল রাখতে হবে। আপনাদের ভাল ও দক্ষ চিকিৎসা কার্যক্রম মানুষের স্বাস্থ্য সেবার নির্ভরতার প্রতীক হয় সাতক্ষীরা মেডিকেল হাসপাতাল।’

তিনি আরো বলেন, ‘আজ থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজে যে ক্লিনিক্যাল প্যাথলজি ল্যাব চালু হচ্ছে সেটা থেকে মানুষ আরো উন্নত চিকিৎসা সেবা পাবে বলে আমি বিশ্বাস করি। সাতক্ষীরার আপামর সাধারণ মানুষ যাতে এই ল্যাবে সুফল পায় এবং কোন মানুষ চিকিৎসা নিতে এসে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়ালা রাখতে তিনি চিকিৎস্যকদের দৃষ্টি আর্কষন করেন।’

এমপি মীর মোস্তাক আহমেদ রবি আরও বলেন, ‘করোনার সময় সাতক্ষীরা মেডিকেল কলেজ যে সেবা দিয়েছে মানুষ সেটি মনে রেখেছে। শুরুর দিকে মেডিকেল কলেজ নির্মান কাজ নিয়ে পরিচালনা কমিটির সমালোচনা করে তিনি বলেন, হাসপাতাল তৈরীর সময় তৎকালিন পরিচালনা কমিটি সঠিক ভাবে দেখভাল করলে এখন যে সব সমস্যা দেখা দিয়েছে সেটি হতো না। মেডিকেল স্থাপনের সময় ৪ বিঘা জমি কেটে নিতে চেয়েছিল। সেটি বন্ধ করা হয়। পরিচালনা কমিটিতে আমরা থাকার কারনে হাসপাতাল ও কলেজের অগ্রগতি হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এমপি ডাঃ আ.ফ.ম রুহুল হক মহোদয় তার একান্ত ইচ্ছা ও প্রচেষ্টায় তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন করেছেন। পরবর্তীতে তিনি ও আমি হাসপাতালকে এগিয়ে নিয়েছি। ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নিত করেছি। মানুষ তার সুফল ভালভাবে পাচ্ছে। আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা চিকিৎসা নিতে হাসপাতালে এসে লিফট যান্ত্রিক ত্রুটির কারনে বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। যেটি অত্যান্ত দুঃখ জনক ও অনাকাক্ষিত ঘটনা। আর সেই কারনে মামলা হয়ে হাসপাতালের পরিচালক ডাঃ কুদরত ই খোদাসহ অনেক স্টাফ ও ডাক্তারকে হয়রানির স্বীকার হতে হয়েছে। বিষয়টি অত্যান্ত দুঃখজনক। আশাকরি টেকনোলজিষ্ট ও ডাক্তাররা তাদের দক্ষ মেধা শক্তি ও সুচিকিৎসা দিয়ে মানুষকে সঠিক সেবা প্রদান করবে সবার কাছে এই প্রত্যাশা।’

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএম এ সাতক্ষীরা শাখার সভাপতি ডাঃ মোঃ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ও খুলনা মেডিকেল কলেজের অনকোসার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ মনোয়ার হোসেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মোঃ সবিজুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান, মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ, গাইনী বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ শংকর প্রসাদ বিশ্বাস, মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগি অধ্যাপক ডাঃ অভিজিত গুহ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সুনীল কৃষ্ণ বল।

মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ রুহুল কুদ্দুস বলেন, ক্লিনিক্যাল প্যাথলজি ল্যাব চালুর মধ্য দিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ এর আর একটি মাইলফলক উন্মোচিত হলো। ২০১২ সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ২০১১-১২ শিক্ষাবর্ষ হতে সাতক্ষীরা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হয়। এর পর একে একে এই মেডিকেল কলেজ এবং হাসপাতাল হয়ে উঠছে এই অঞ্চলের ২৩ লক্ষ মানুষের স্বাস্থ্য সেবার নির্ভরতার আশ্রয়স্থল। কিন্তু এই নির্ভরতা অর্জন একদিনে হয়নি। কিছুদিন পূর্বে সাতক্ষীরা মেডিকেল কলেজ হিস্টোপ্যাথলজি ল্যাব এর উদ্ভোদন হয়। তার দেড় মাসের মাথায় আমরা আমাদের ক্লিনিক্যাল প্যাথলজি ল্যাবের উদ্বোধন করতে পেরেছি। আর এরই সাথে সাতক্ষীরা মেডিকেল কলেজ মেডিকেল সার্ভিসে পূর্ণতা পেতে যাচ্ছে। এজন্য আমার আনন্দিত এবং গর্বিত। এই অঞ্চলের মানুষ ল্যাবের সুফল ভোগ করবেন।

অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ রুহুল কুদ্দুস আরও বলেন, মেডিকেলের পিসিআর ল্যাব সার্ভিস ভার ভাবে চলছে। ক্লিনিক্যাল প্যাথলজি ল্যাব চালুর কার্যক্রম শুরু হলো। আজ গৌরবের দিন। আমরা তিনটা পেসটিসিয়াস ম্যাশিন পেলাম। ম্যাশিনারিজ সরবরাহকারি প্রতিষ্ঠান ও টেকনোরজিষ্টদের উদ্দেশ্য করে তিনি বলেন আনেক সময় দেখাযায় সিন্ডিকেটের মাধ্যমে ম্যাশিন বন্ধ হয়ে যায়। কিন্তু ম্যাশিনগুলো চালু হয়েছে। ক্লিনিক্যাল প্যাথলজি ল্যাব বলতে আমরা সাধারনত হেমাটোলজিক্যাল, বায়োকেমিক্যাল, মাইক্রোবায়োলজিক্যাল এবং ইমিউনোলজিক্যাল টেস্টকে বুঝি। এই ধরনের টেষ্ট গুলো যন্ত্র নির্ভর সুতরাং ভালো যন্ত্রপাতির সাথে পরিক্ষা-নিরীক্ষা ভাল হলে সঠিক ও নির্ভরযোগ্য হয়।

অনুষ্ঠানের শুরুতেই সাতক্ষীরা মেডিকেল কলেজ এর ক্লিনিক্যাল প্যাথলজির খুটিনাটি এবং এর বিভিন্ন সফসটিকেটেড ইন্সট্রুমেন্ট সম্পর্কে অবহিত করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ এর বায়ো কেমিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ ল্যাবরেটরি সার্ভিস এর সদস্য সচিব ডাঃ শেখ নাজমুস সাকার।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ফিতা কেট কলেজ ক্যাম্পাসের মধ্যে কলেজ ক্যাফেটরিয়ারও উদ্ধোধন ঘোষনা করেন। পরে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে কাতার চ্যারিটির সুপেয় পানির প্রকল্প পরিদর্শন
পরবর্তী পোস্ট
পারুলিয়ায় রাইট টু গ্রো প্রোজেক্টের উপাত্ত সংগ্রহ ও নেটওয়ার্ক সভা

রিলেটেড পোস্ট

কালো চশমা পরে চাঁদাবাজি, জমি দখল ও থানার...

জুন ১, ২০২৬

আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত

মে ২৩, ২০২৬

আশাশুনিতে কোরবাণীর পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ...

মে ২১, ২০২৬

পাপারাজ্জিদের আচরণে ক্ষুব্ধ সালমান খান

মে ২০, ২০২৬

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

আশাশুনিতে ঠিকাদারদের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময় সভা

মে ১০, ২০২৬

নলতায় সরকারি কাজে এক ইউপি সদস্যের বাধা:জনগণ রোষের...

মে ৫, ২০২৬

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা...

মে ৪, ২০২৬

সাতক্ষীরার পৌরসভার ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল...

মে ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting