দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৫৬
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ফিংড়ী পুলিশের অভিযানে ৬ জুয়াড়ী আটক

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১, ২০১৯
অক্টোবর ১, ২০১৯ ০ কমেন্ট 375 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের মির্জাপুর বেনেখালী গ্রামে সোমবার রাত ১১ টায় সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ জুয়াড়ীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে তাস, টাকা, মোবাইল ও পলিথিন উদ্ধার করা হয়।
জানা যায়, মির্জাপুর বেনেখালী গ্রামে জনৈক মোঃ আবুল ওহাবের বাড়িতে দীর্ঘদিন ধরে এলাকার জুয়াড়ীরা তাসের মাধ্যমে তিন কার্ড ও কল ব্রীজ খেলা করে আসছিল। এই জুয়ার বোর্ডের ফলে দিন দিন এলাকায় অপরাধ কর্মকান্ড বেড়েই চলছিল। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস,আই হাসানুজ্জামানের নেতৃত্বে এ,এস,আই শিল্লুর রহমান ও এ,এস,আই কুতুব উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে জুয়ার বোর্ডে হানা দেয়। এ সময় ঘটনাস্থল থেকে ৬ জুয়াড়ী আটক হয়। তাদের কাছ থেকে ৪১১২ টাকা, ১ জোড়া তাস, ৪টি মোবাইল, পলিথিন সহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কিছু জুয়াড়ী দৌড়ে পালিয়ে যায় বলে জানা গেছে। আটক ৬ জুয়াড়ী হলো ফিংড়ী ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত পতিত পবন দত্ত (৫০), মির্জাপুর গ্রামের মৃত মফিজ উদ্দীন সরদারের পুত্র মোঃ আব্দুর রাজ্জাক (৪৫), উত্তর গাভা জেলেপাড়া গ্রামের মৃত চন্ডিচরণ দাশের পুত্র সুকুমার দাশ ওরফে পাঁচু (৪০), বেনেখালী গ্রামের আব্দুল বারি সরদারের পুত্র মোঃ মইনুর রহমান (৩৫), উত্তর ফিংড়ী গ্রামের মোঃ গোলাপ গাইনের পুত্র মোঃ হারুন গাইন (৪০) ও দক্ষিণ ফিংড়ী গ্রামের মৃত সামসুদ্দিন মোড়লের পুত্র মোঃ আব্দুল কাদের (৫৫)।
সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের কঠিন অভিযান চলছে। অপরাধ করে কেউ পার পাবে না। আটক জুয়াড়ীদের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় নিয়মিত মামলা হয়েছে। মামলা নং-৩, তাং-০১/১০/২০১৯।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ধুলিহর জলাবদ্ধ এলাকা পরিদর্শন করলেন ডিসি মোস্তফা কামাল (ভিডিও সহ)
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় পরিবহন ও মাহিন্দ্রা সংঘর্ষে নিহত-১

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting