দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৪:৫৪
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ডিস ব্যবসায়ীর বিরুদ্ধে তার চুরির অভিযোগ অপর ডিস ব্যবসায়ীর!

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৩০, ২০১৯
সেপ্টেম্বর ৩০, ২০১৯ ০ কমেন্ট 425 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় এক ডিস ব্যবসায়ীর বিরুদ্ধে অপর এক ডিস ব্যবসায়ীর তার চুরির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ কথা জানান আশাশুনির কাদাকাটি, দরগাহপুর, খাজরা, আনুলিয়া কুল্লা, বড়দল এবং সদর উপজেলার ফিংড়ি , ধুলিহর ও ব্রহ্মরাজপুরের লাইসেন্সধারী ১১ জন ডিস লাইন ব্যবসায়ী। তারা বলেন সরকারি নিয়ম অনুযায়ী জেলার ৪ জন ক্যাবল অপারেটরের যে কারও কাছ থেকে সংযোগ নিয়ে ডিস ব্যবসা করা যাবে। এই অনুযায়ী তারা গোল্ডেন ক্যাবল টিভির মালিক শেখ আশফাকুর রহমান মুন্নার কাছ থেকে সংযোগ নিয়ে দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ১১ ব্যবসায়ীর পক্ষে মো. আলাউল ইসলাম বলেন জেলার একজন ডিস ব্যবসায়ী আমাদের বিভিন্ন সময়ে প্রস্তাব দিয়ে বলেছেন তার কাছ থেকে সংযোগ নিয়ে ব্যবসা পরিচালনা করতে। এতে আমরা রাজী না হওয়ায় তিনি শিমুলবাড়িয়া গ্রামের সবুর সরদারের ছেলে ইউসুফ সরদারকে দিয়ে গোল্ডেন ক্যাবল টিভির মালিক শেখ আশফাকুর রহমান মুন্নার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করেছেন। পুলিশ তাকে আটক করেছে। তার ফিড অপারেটর ইউসুফ সরদারের নেতৃত্বে ভাড়াটে বাহিনী দিয়ে গাভা, ব্যাংদহা,জোড়দিয়া ও বুধহাটায় ৮/১০ কিলোমিটার এলাকার ফাইবার অপটিক্যাল তার কেটে চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে জনস্বার্থে আমরা ফের সংযোগ লাগালেও পরের রাতে তা আবারও চুরি হয়ে যায়। এতে হাজার হাজার মানুষ বিনোদন বঞ্চিত হচ্ছেন। তাছাড়া প্রশাসন কর্তৃক ডেঙ্গু সচেতনতার প্রচারও ব্যাহত হচ্ছে। লাখ লাখ টাকা বিনিয়োগ করে দেওয়া ওই তার সংযোগ বিচ্ছিন্ন করায় আমরা জনগনের কাছে অপমানিত হচ্ছি। তাদের কটূবাক্য শুনছি। একই সাথে আমরা আর্থিক ক্ষতির শিকার হয়েছি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলাউল ইসলাম আরও বলেন এখন সাতক্ষীরা ভিশনের ফারুক সরাসরি প্রস্তাব দিয়ে বলছেন ‘আমার কাছ থেকে সংযোগ নাও। তোমাদের তারে কেউ হাত দেবে না। আর আমার কাছ থেকে সংযোগ না নিলে তোমাদের ব্যবসা চলবে না’। তার নির্দেশে ইউসুফ সরদার প্রকাশ্যে হুমকি দিয়ে বলছে সেখানে কোনো তার থাকবে না। যদি কেউ সংযোগ দিতে আসে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দেওয়া হবে।
ডিস ব্যবসায়ীরা আশফাকুর রহমান মুন্নার বিরুদ্ধে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার , মুন্নার মুক্তি এবং ফারুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা যাতে স্বাভাবিকভাবে ব্যবসা করতে পারেন সে জন্য পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন করেছেন ব্যবসায়ীরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আবদুল আলিম,প্রদীপ কুমার সরদার, সাদ্দাম হোসেন, রিপন, রবিউল ইসলাম, রফিকুল ইসলাম, ফাহিম গাজি, বাবুল শেখ, মিলন, নান্টু মেম্বর ও মহাদেব কুমার দাশ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় মৎস্যজীবি সমিতির সভাপতির বিরুদ্ধে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
পরবর্তী পোস্ট
তালা সমবায় অফিসে অংশীজন সভা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting