দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:১৭
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়নির্বাচিত খবরলিড নিউজসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

পুলিশকে ভয় নয় বরং ভালোবাসুন- কাজী মনিরুজ্জামান

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২৯, ২০২২
অক্টোবর ২৯, ২০২২ ০ কমেন্ট 591 ভিউস

আইয়ুব হোসেন রানা: ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ অর্থাৎ পুলিশ জনগণেরই অংশ, তাই পুলিশকে ভয় নয় বরং ভালোবাসুন, অপরাধ বিষয়ক তথ্য দিয়ে সহায়তা করুন। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সর্বস্তরের মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণে সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে’র অনুষ্ঠানে কথাগুলো বলেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

কমিউনিটি পুলিশিং ডে’র কেক কাটছেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাধারণ সম্পাদক ডা. মো. মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তানজিল্লুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি সাতক্ষীরার আয়োজনে শহরের পাকাপোল হতে একটি বণ্যাঢ্য রালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। পরে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক প্রাঙ্গনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ৫০ পাউন্ড ওজনের কেক কেটে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ এর উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক তানজিল্লুর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেন মশু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানুল্লাহ আল-হাদী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সজীব খান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, নবাগত সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিয়াদ আলম খান, কলারোয়া পৌরসভার মেয়র মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ফিরোজ আহমেদ স্বপন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা।

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামাননের নেতৃত্বে র‌্যালীর একাংশ।

পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান অনুষ্ঠানে আরও বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে সহজেই পুলিশি সেবা প্রদানসহ অপরাধ দমন করা সম্ভব। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সাহায্য করুন। কমিউনিটি পুলিশিং ডে-২০২২ এর সফলতা কামনা করে পুলিশ সুপার তার গঠনমূলক মূল্যবান বক্তব্য শেষ করেন। কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো ত্বরান্বিত ও বেগবান করার লক্ষ্যে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্যকে ক্রেস্ট ও সনদপত্র দিয়ে পুরস্কৃত করেন পুলিশ সুপার।

কমিউনিটি পুলিশিং ডে’র আলোচনা সভায় পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা ও সাধারণ সম্পাদক ডা. মো. মনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন, “জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত আছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষার্তে জীবনের ঝুকি নিয়ে জঙ্গি-সন্ত্রাস ও মাদক মুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।”
সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা স্বাগত বক্তব্যে বলেন, কমিউনিটি পুলিশিং, জনগনের পুলিশিং। গ্রাম পাড়া মহল্লায় জনগনের দোর গোড়ায় পুলিশিং সেবা পৌছে দিতেই কমিউনিটি পুলিশিং কমিটির কার্যক্রম। সমাজের শান্তি স্থিতিশীল রাখতে সর্বসাধারণকে কমিউনিটি পুলিশিং কমিটিকে সাহায্য করার আহবান জানান তিনি।

সর্বস্তরের মানুষের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ডে’র আলোচনা সভার একাংশ।

সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. মনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমের ভূমিকা গুরুত্বপূর্ণ। আপনার এলাকার যে কোন প্রয়োজনে কমিউনিটি পুলিশিংয়ের সাহায্য নিন, সাহায্য করুন।
কমিউনিটি পুলিশিং ডে’র আলোচনা সভা শেষে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ এর কেক কাটেন অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. মনোয়ার হোসেন, সদস্য বিশ্বনাথ ঘোষ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, পৌর কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা সাগর, মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান আশিক, বৈকারী ইউপি চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী, পৌর আওয়ামী লীগ নেতা খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি ইনজামামুল হক ইনজা, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশানারা রুবি, সোনিয়া পারভীন শাপলা, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি প্রমুখ। সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে ২০২২ অনুষ্ঠানে ভাল কাজের স্বীকৃতিস্বরুপ শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তার পুরস্কার ক্রেস্ট ও সনদ পেয়েছেন এস.আই আসিফ মাহমুদ এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য পুরস্কার পেয়েছেন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য বিশ^নাথ ঘোষ। এসময় সাতক্ষীরার উর্দ্ধতন পুলিশ কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধি, জেলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং প্রিন্ট্র ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা ও তালা থানার সাব ইন্সপেক্টর আবু কাউছার।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ধুলিহর ইউনিয়ন আ.লীগ নেতা দিনেশের বিরুদ্ধে দালালীসহ নানা অভিযোগ
পরবর্তী পোস্ট
পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন কোর্স ৭ম ব্যাচ এর উদ্বোধন

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting